MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সারা দেশের রুপি, অথচ বাংলায় ভারতীয় মুদ্রার নাম টাকা, জানেন কেন এই নামকরণ

সারা দেশের রুপি, অথচ বাংলায় ভারতীয় মুদ্রার নাম টাকা, জানেন কেন এই নামকরণ

গোটা দেশ জুড়ে ভারতীয় মুদ্রাকে একটিই নাম দেওয়া হয়েছে। তা হল রুপি। ভারতের বাইরেও এই নামেই সবাই চেনে ভারতীয় মুদ্রাকে। ভারতীয় মুদ্রা দেশের পরিচয়। কিন্তু গোটা দেশ জুড়ে যে নাম বহুল প্রচলিত, সেখানে অদ্ভুত ভাবে পশ্চিমবঙ্গে একে ডাকা হয় টাকা নামে। কিন্তু কেন এই নামবদল

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 12 2021, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ভারতীয় মুদ্রাকে সবাই চেনে রুপি নামে। সেখানে আমাদের বাংলায় তা পরিচিত টাকা হিসেবে। গোটা রাজ্য জুড়ে কেউই রুপি বলে অভিহিত করে না টাকাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

আমাদের দেশে সংস্কৃতি থেকে শুরু করে ভাষা, পোশাক পরিচ্ছদ ইত্যাদির মধ্যে রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এরমধ্যে ভারতীয় মুদ্রাও বিভিন্ন জায়গায় আলাদা নামে পরিচিত।

39

ভারতবর্ষের ঐক্য ও বৈচিত্র্য সম্পর্কে নানাবিধ জাতীয়তাবাদী ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় সমাজে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেই বৈচিত্র্যের অংশ হিসেবেই রুপির নানা নাম। 

49

কিন্তু কেন আমাদের রাজ্যে রুপিকে টাকা বলা হয় জানেন? এর পিছনে রয়েছে গভীর ইতিহাস। যা অবশ্যই জেনে নেওয়া উচিত।

59

ভারতীয় নোটের পিছন দিকে হিন্দি ইংরেজি সহ দেশের মোট ১৭টি সরকারি ভাষায় মুদ্রার নাম অঙ্কিত থাকে। যা দেশের গর্ব ও ঐতিহ্যের সাক্ষী। নানা ভাষা, নানা মতের মিলনক্ষেত্র ভারত। 

69

জেনে নিন কেন বাংলায় রুপিকে টাকা বলে। আসলে ‘টাকা’ শব্দটি এসেছে টংকা নামক সংস্কৃত শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ রৌপ্য মুদ্রা বিশেষ। 

79

বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের এই বিরাট অঞ্চলের মানুষ টাকা নামেই মুদ্রাকে চিনত। এরপর ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল ভাগ হওয়ার পর এই মুদ্রা বিভিন্ন নামে পরিচিত হয়। 

89

তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওডিশার মতো রাজ্যে এখনও টাকা বা টঙ্কা নামেই প্রচলন রয়েছে ভারতীয় মুদ্রা। আবার বাংলাদেশের মুদ্রাকেও টাকা বলা হয়।  

99

১৩ ধরনের হরফে ১৫ টি ভাষায় (হিন্দি আর ইংরেজির পাশাপাশি) লেখা রয়েছে। তাই, কোনও ভাষায় রুপি, কোনও ভাষায় রূপয়ে, কোনও ভাষায়, রুপিহা, কোনও ভাষায় রূপা, আবার কোনও ভাষায় টাকা বা টকা বা টঙ্কা বলা হয়। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
SCO Summit: সন্ত্রাস ইস্যুতে মোদীর কড়া অবস্থান, পাকিস্তানকে একহাত নিল বিজেপি
Recommended image2
Amardeep Kumar: দেশের হয়ে ৪ সোনা জেতার পরেও স্বীকৃতি মেলেনি, সবজি বিক্রি করছেন ক্রীড়াবিদ!
Recommended image3
8th Pay Commission: বেতন বাড়ছে? অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে মিলল বড় ইঙ্গিত
Recommended image4
Uttarakhand Rain: উত্তরাখণ্ডে মুষলধারে বৃষ্টি, মৃত অন্তত ৭, ধস নেমে বন্ধ দেরাদুন-মুসুরি জাতীয়সড়ক
Recommended image5
Disha Salian: দিশা সালিয়ানের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ, কান্নায় ভেঙে পড়লেন বাবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved