MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দেবীকে নিজের ওজনের সমপরিমাণ সোনা নিবেদন করা হয় এই উৎসবে-অপূর্ব সেই ছবি দেখুন

দেবীকে নিজের ওজনের সমপরিমাণ সোনা নিবেদন করা হয় এই উৎসবে-অপূর্ব সেই ছবি দেখুন

ভারত (India) বৈচিত্র্যে ভরপুর (full of diversity) একটি দেশ। যারা উপজাতীয় সংস্কৃতি(Tribal Culture), তাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য এবং জীবনধারা ঘনিষ্ঠভাবে জানতে আগ্রহী, তারা অবশ্যই মেদারম জথারা ২০২২ (Medaram Jathara 2022) উপজাতি মেলা সম্পর্কে জানেন। এশিয়ার বৃহত্তম আদিবাসী মেলা এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা কুম্ভ 'মেদারম জাতারা' উপজাতীয় উত্সব তেলেঙ্গানায় ১৬ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল, যার শেষ দিন ১৯শে ফেব্রুয়ারি। তেলেঙ্গানার দ্বিতীয় বৃহত্তম কোয়া উপজাতি এই চার দিনব্যাপী উৎসব পালন করে। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 19 2022, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

দেবী সম্মাক্কা এবং সরলাম্মার সম্মানে মেদারম জাতারা অনুষ্ঠিত হয়। এই উৎসব দুই বছরে একবার 'মাঘ' মাসে (ফেব্রুয়ারি) পূর্ণিমায় পালিত হয়। সাম্মাক্কার কন্যার নাম ছিল সরলাম্মা। কান্নেপল্লীর মন্দিরে পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে তাঁর মূর্তি স্থাপন করা হয়। এটি মেদারমের কাছে একটি ছোট গ্রাম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এই ছবিটি এআইএস স্মিতা সবরওয়ালের টুইটার পেজ থেকে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষাণ রেড্ডি এশিয়ার বৃহত্তম আদিবাসী উত্সব মেদারম জাতারা পরিদর্শন করেন এবং তেলেঙ্গানার মেদারমে দেবী সামাক্কা ও সরলাম্মার পূজা করেন। কিশান রেড্ডি তার নিজের ওজনের সমান গুড়ও দিয়েছিলেন, যা 'বাঙ্গারাম' (সোনা) নামে পরিচিত।

38

তেলেঙ্গানার বন, আইন ও এনডাউমেন্টস মন্ত্রী ইন্দ্রকরণ রেড্ডি আদিবাসী উৎসব মেদারম জাতারা পরিদর্শন করেন এবং দেবী সামাক্কা ও সরলাম্মার পূজা করেন। চলতি বছরে উপজাতীয় বিভাগের জাদুঘর মেদারমে, কোয়া গ্রামের সাথে ২০টি ঐতিহ্যবাহী আদিবাসী কুঁড়েঘরগুলিকে কোয়ার সাংস্কৃতিক নিদর্শনগুলিকে প্রদর্শন করার সুবিধা প্রদান করা হয়েছিল।

48

এই অনুষ্ঠানে পুরোহিতরা ভোরে পবিত্র পুজো করেন। ঐতিহ্যবাহী কোয়া পুরোহিতরা প্রথম দিনে কান্নেপাল্লে থেকে সরলাম্মার প্রতীক আদরেলু বা পবিত্র পাত্র এবং বান্দারু বা হলুদ ও জাফরানের গুঁড়োর মিশ্রণ নিয়ে আসেন এবং মেদারমের মঞ্চে স্থাপন করেন। অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী সঙ্গীত যেমন ডোলি, ঢোলক, আক্কুম বা পিতলের মুখে বাজানো তুতা কম্মু, গানের যন্ত্র, মঞ্জিরা ইত্যাদির সাহায্যে মাতিয়ে তোলা হয়। সাথে নাচও আছে। 

58

তীর্থযাত্রীরা এই পুরো শোভাযাত্রায় অংশ নেয় এবং তাদের সন্তানদের জন্য আশীর্বাদ পেতে দেবীর সামনে প্রণাম করে। এই ছবিটি মেদারম জাতারার উপজাতীয় জাদুঘর মেদারম জাথারার, যেখানে দেবী শ্রী সামাক্কা সরলাম্মার জীবনী দেখানো হয়েছে।

68

মেলায় বিভিন্ন গ্রাম থেকে বহু তফসিলি উপজাতি সেখানে জড়ো হয়। এটি তেলেঙ্গানা সরকারের আদিবাসী কল্যাণ বিভাগের সহযোগিতায় কোয়া আদিবাসীদের দ্বারা সংগঠিত হয়। এটি উপজাতিদের তাদের অনন্য উপজাতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করতে এবং তাদের উপজাতীয় ইতিহাসকে বিশ্বব্যাপী প্রচার করতে সহায়তা করে। এটি এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর চেতনারও প্রতীক।

78

লক্ষাধিক তীর্থযাত্রী মেদারম জাটারায় পৌঁছান। এর পরিপ্রেক্ষিতে পুলিশি ব্যবস্থাও করা হয়। লাইভ সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হয়। শ্রী সামাক্কা সরলাম্মা মেদারম জাতারা ২০২২-এর জন্য নয় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

88

বিভিন্ন গ্রাম ও বিভিন্ন তফসিলি উপজাতির ভক্তরা এখানে ভিড় জমায়। এছাড়াও কোটি কোটি তীর্থযাত্রী মুলুগু জেলায় যান এবং উত্সবটি সম্পূর্ণ আনন্দের সাথে উদযাপন করেন। এই সময়ে যাত্রা উৎসব দুই বছরে একবার উদযাপিত হয় এবং কোয়া উপজাতির দ্বারা আয়োজিত হয়। এতে তেলেঙ্গানা সরকারের আদিবাসী কল্যাণ বিভাগ সহযোগিতা করে। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
4th T20 • IND vs WI
INDIND
Wed, 14 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rail Bonus: রেল কর্মচারীদের বড় উপহার! ৭৮ দিনের বোনাস মিলবে, কবে ঢুকবে টাকা?
Recommended image2
DA Hike: ৩% DA বৃদ্ধি! বাড়তি টাকা ঢুকবে কালীপুজোর আগেই, কত টাকা মাইনে বাড়বে সরকারি কর্মীদের?
Recommended image3
Rail Ticket Insurance: ট্রেনের টিকিট কাটলেই বিমা, ২৭ অক্টোবর থেকে চালু, রেলকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Recommended image4
Bihar Boat Tragedy: 'আমার আর কেউ রইল না'! বিহারে গঙ্গা বক্ষে নৌকাডুবিতে স্বজনহারা মা
Recommended image5
Rahul Gandhi: "মহিলা হিসেবেও সম্মান দেয়নি পুলিশ", আহত পড়ুয়াদের নিয়ে সরব রাহুল গান্ধী, পুলিশের মারে শ্রবণশক্তি হারিয়েছেন এক ছাত্রী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved