MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • এনআরসি ছাড়া আর কী গুরুত্বপূর্ণ বিল আনছে মোদী সরকার, থাকতে পারে একটি চমক-ও

এনআরসি ছাড়া আর কী গুরুত্বপূর্ণ বিল আনছে মোদী সরকার, থাকতে পারে একটি চমক-ও

সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার শীতকালীন অধিবেশন প্রায় একমাসব্যপী অধিবেশনে মোদী সরকার ৩৫টিরও বেশি বিল আনতে চলেছে তার মধ্যে রয়েছে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৯-ও তবে নির্ধারিত বিলগুলির বাইরে থাকতে পারে আরও এক বিশেষ চমকও  

3 Min read
Author : Amartya Lahiri
Published : Nov 18 2019, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৯: আসন্ন অধিবেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিলটি পেশ হতে চলেছে তা হল নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৯। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন পাল্টে আফগানিস্তান, পাকিস্তান, বংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান শরণার্থীদের এই দেশের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে এই বিলটি আনা হচ্ছে। ১৯৫৫-এর আইনে বলা হয়েছে এই শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার জন্য শেষ ১৪ বছরের মধ্যে অন্তত ১১ বছর ভারতে বসবাস করতে হবে। নয়া বিলে এই সময়টা কমিয়ে ৬ বছর করা হচ্ছে। প্রথম মোদী সরকারের সময়ই বিলটি পেশ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লোকসভা ভেঙে যাওয়ায় বিলটিও বাতিল হয়ে যায়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল, ২০১৯: কর্পোরেট সংস্থাগুলি উপভোক্তাদের তথ্য কীভাবে নাড়াঘাঁটা করবে ও তা প্রক্রিয়াকরণ করবে তাতে লাগাম টানতে এবং অন্যথ্যায় জরিমানা প্রবর্তনের জন্যে এই বিলটি পেশ করা হচ্ছে। এই বিলের প্রস্তাবগুলি তৈরি হয়েছে বিচারপতি বিএন শ্রীকৃষ্ণের ২০১৮ সালের জুলাই মাসে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে। শিল্প মহলের মতামতের ভিত্তিতে এর আগে খসড়া বিলটি-তে দু'বার পরিবর্তন করা হয়েছে।
310
তৃতীয় লিঙ্গ (অধিকার সংরক্ষণ) বিল, ২০১৯: চলতি বছরের ১৯ জুলাই লোকসভায় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী, থাওয়ারচাঁদ গেহলট এই বিলটি এনেছেন। ৫ অগাস্ট তা পাসও হয়ে যায়। বিলটি ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে সংজ্ঞায়িত করেছে। রুপান্তরকামী পুরুষ, নারী, উভলিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন, জেন্ডার-ক্যুয়ার্স এবং 'কিন্নর' বা 'হিজড়া' হিসেবে সামাজিক ও সাস্কৃতিকভাবে পরিচিত ব্যক্তিদের সকলকে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডারের মর্যাদা দেবে। শিক্ষা, চাকুরী, স্বাস্থ্যসেবা, সকলের মধ্যে বসবাসের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা যাতে বৈষম্যের শিকার না হন তার জন্য আইন প্রবর্তন করছে।
410
ইলেকট্রিক সিগারেট নিষিদ্ধকরণ (উৎপাদন, তৈয়ার, আমদানি, রফতানি, বিক্রয়, বিতরণ, সঞ্চয় এবং বিজ্ঞাপন) বিল, ২০১৯: এই অধ্যাদেশ জারি করা হবে ভারতে ই-সিগারেট উৎপাদন, বিক্রি এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করার লক্ষ্যে। এই আইন না মানলে এক বছরের পর্যন্ত কারাদণ্ড, অথবা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই পেতে হতে পারে। ই-সিগারেটের স্টক সংরক্ষণও করা যাবে না। এর জন্য ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, বা ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডই দেওয়া হতে পারে।
510
ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন বিল, ২০১৯: ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৭০ বাতিল করে এই বিলটি আনা হচ্ছে। ভারতীয় মেডিসিন সিস্টেমের শিক্ষা ও অনুশীলনকে নিয়ন্ত্রণ করার জন্য একটি জাতীয় কমিশনও গঠন করার প্রস্তাব রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এই বিলটি রাজ্যসভায় পেস করা হয়েছিল।
610
সারোগেসি (নিয়ন্ত্রণ) বিল, ২০১৯ বানিজ্যিকভাবে সারোগেসি বন্ধ করার জন্য এই বিল আনা হচ্ছে।
710
জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মৃতিসৌধ (সংশোধনী) বিল, ২০১৯: এতদিন জালিয়ানওয়ালাবাগ জাতীয় স্মৃতিসৌধ-এর ট্রাস্টি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। এই বিলটি প্রয়োগ করে কংগ্রেস প্রেসিডেন্টকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্যদের অপসারণের ক্ষমতাও আসবে কেন্দ্রীয় সরকারের হাতে।
810
ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল, ২০১৯: এই বিলটি ট্রেড ইউনিয়ন আইন (১৯২৬), শিল্প কর্মসংস্থান (স্থায়ী আদেশ) আইন (১৯৪৭) এবং শিল্প বিতর্ক আইন (১৯৪৪)-কে এক জাগায় সংহত করবে।
910
অন্যান্য গুরুত্বপূর্ণ বিল: উপরোক্ত বিলগুলি ছাড়াও লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে একটি অধ্যাদেশ প্রতিস্থাপনের জন্য কর আইন (সংশোধনী) বিল, ২০১৯; ২০১৩ সালের কোম্পানি আইন বদলে নির্দিষ্ট কিছু অপরাধকে অপরাধের তালিকা থেকে সরিয়ে ব্যবসায়ে স্বাচ্ছন্দ্য আনতে কোম্পানি (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০১৯; চিট ফান্ড শিল্পে নিয়ন্ত্রণ আনতে চিট ফান্ডস (সংশোধনী) বিল, ২০১৯ পেশ করা হবে।
1010
থাকতে পারে চমক: উপরে উল্লেখ করা বিলগুলির বাইরেও এই শীতকালীন অধিবেশনে মোদী সরকার আরও একটি চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় মোদী সরকারের আমলে গেরুয়া শিবিরের দীর্ঘদিনের তিন নির্বাচনী প্রতিশ্রুতির দুটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও রামমন্দিরের নির্মাণের পথ পরিষ্কার হয়েছে। বাকি আছে অভিন্ন দেওয়ানি বিধি চালু। অর্থাৎ পার্সোনাল ল বোর্ডগুলি ভেঙে দিয়ে সব ধর্ম ও সম্প্রদায়কে একটি অভিন্ন দেওয়ানি আইনের আওতায় নিয়ে আসা। এই অদিবেশনে এই বিষয়েও একটি বিল এনে চমক দিতে পারে সরকার।

About the Author

AL
Amartya Lahiri
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image2
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Recommended image3
Supreme Court: বাকস্বাধীনতার যুগে সবাই সাংবাদিক, আসল সাংবাদিকদের সুরক্ষা দেওয়া কঠিন: সুপ্রিম কোর্ট
Recommended image4
Now Playing
CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
Recommended image5
Now Playing
Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved