MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • চিন আর পাকিস্তানের মোকাবিলায় ভারতের মাটি ছুঁল আরও ৩টি রাফাল যুদ্ধ বিমান, রয়েছে গুজরাতে

চিন আর পাকিস্তানের মোকাবিলায় ভারতের মাটি ছুঁল আরও ৩টি রাফাল যুদ্ধ বিমান, রয়েছে গুজরাতে

ভারতের মাটি স্পর্শ করল রাফাল যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যচটি । সুদূর ফ্রান্স থেকে একটানা উড়ে এল তিনটি রাফাল যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে এই খবর জানান হয়েছে। ফ্রান্স থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিয়ম ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি হয়েছিল। ২০২৩ সালের মধ্যে সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে ভারত। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Nov 05 2020, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

প্রায় ২৩ বছর আগে রাশিয়া থেকে ভারতে এসেছিলন সুখোই যুদ্ধ বিমান। তার দীর্ঘ দিন পর ভারতীয় বিহান বাহিনীর অন্তর্গত ইউরোপীয় দেশের যুদ্ধ বিমান রাফাল। গত জুলাই মাসে প্রথম দফায় ৫টি রাফাল যুদ্ধ বিমান ভারতের মাটি স্পর্ষ করেছিল। বুধবার দ্বতীয় দফায় ভারতে এল আরও ৩টি যুদ্ধ বিমান। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

 দ্বিতীয় দফায় তিনটি রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স থেকে একটানা উড়ে এই দেশে এসেছে। ৭ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। তিনটি রাফাল যুদ্ধ বিমান এসেছে গুজরাতের জামনগর বিমান বন্দরে। 

39

 আগের বারের মত এবারও তিনটি রাফাল যুদ্ধ বিমান মাঝ আকাশেই রিফুয়েলিং করেছিলে। যুদ্ধ বিমানগুলি বুধবার রাত ৮টা ১৪ মিনিটে ভারতের মাটি স্পর্শ করে। 

49

২০১৬ সালে ফ্রান্সের থেকে ৫৯ হাজার কোটি টাকার বিনিময় ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছিল ভারত। ২০২৩ সালের মধ্যেই ভারত সবকটি যুদ্ধ বিমান হাতে পাবে। 
 

59

গত জুলাই মাসে যে পাঁচটি রাফাল যুদ্ধ বিমান ভারতে এসেছিল সেগুলি দুপুরে আম্বালা এয়ারবেসে থেমেছিল। তারপর সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সেগুলিকে ভারতীয় বায়ু সেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। 

69

 জুলাইয়ে ভারতে আসা রাফাল যুদ্ধল বিমানগুলি ইতিমধ্যেই পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করেছে। সেনা সূত্রের খবর রাতের অন্ধকারেও বিমানগুলি আম্বালা থেকে উড়ে গিয়েছিল চিন সীমান্তে। 

79

চিন ও পাকিস্তানের মোকাবিলায় রাফাল যুদ্ধ বিমান যথেষ্টকার্যকরী বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা। ভারতীয় বায়ু সেনার প্রধান জানিয়েছেন রাফাল যুদ্ধবিমানগুলি প্রয়োজন অনুযায়ী মোতায়েন রাখা হয়েছে। 

89

 দ্বিতীয় দফায় আরও তিনটি রাফাল যুদ্ধ বিমান হাতে পাওয়ায় বর্তমানে ভারতের হাতে রয়েছে মোট আটটি রাফাল যুদ্ধ বিমান। আগের তুলনায় আরও শক্তিশালী হল গোল্ডেন অ্যারোস। 

99

এক ঝলকে দেখে নিন রাফালের শক্তি।

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Drug Bust: ট্রেনের মধ্যে কোটি টাকার মাদক! রাতলামে DRI-এর জালে নাইজেরীয় মহিলা
Recommended image2
Lutru Mahadev Temple: হিমাচলের এই মন্দিরে ভগবান শিবকে ভক্তরা নিবেদন করেন জ্বলন্ত সিগারেট ও বিড়ি!
Recommended image3
Char Dham Yatra: প্রবল বৃষ্টি আর ধসের জেরে বারবার থামছে চার ধাম যাত্রা, তীর্থযাত্রীদের সুরক্ষাই অগ্রাধিকার
Recommended image4
Facebook: ফেসবুকে কমেন্ট করার আগে থেমে যান! স্ক্রিনশট হয়ে আপনার কেরিয়ার শেষ করতে পারে!
Recommended image5
Now Playing
JPSC আন্দোলনে তোলপাড় ঝাড়খণ্ড! আইসা নেত্রী নেহা বোরার উপর কালি হামলা, আটক অভিযুক্ত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved