MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Ranu Mondal Video Viral
Bengal Richest Person
East Bengal FC
Ration Cards
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
8th Pay Commission
West Bengal Weather Update
West Bengal DA Hike
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • গোটা বিশ্বে বিতরণ করা হবে ভূমি পুজোর প্রসাদ, অযোধ্যায় তৈরি হল ১ লক্ষ ১১ হাজার লাড্ডু

গোটা বিশ্বে বিতরণ করা হবে ভূমি পুজোর প্রসাদ, অযোধ্যায় তৈরি হল ১ লক্ষ ১১ হাজার লাড্ডু

বহু প্রতিক্ষার পর অযোধ্যায় ৫ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দিরের ভূমি পুজো। তবে সোমবার ৩ আগস্ট থেকে সেখানে শুরু হয়েছে ভূমি পূজন উৎসব। শেষ মুহুর্তের প্রস্তূতি এখন চলছে জোরকদমে। ভূমিপুজোর দিন রামের উদ্দেশে উৎসর্গ করা হবে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু। সেই লাড্ডু স্বয়ং ভোগ চড়াবেন প্রধানমন্ত্রী।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 03 2020, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

রবিবার বিকেলে জানা গেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত। ফলে অযোধ্যায় ৫ আগস্ট ভূমি পুজোয় উপস্থিত থাকতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

৫ আগস্ট ভূমি পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁকে নিয়ে এখন কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য নির্দেশিকা মানতে হলে, তাঁকেও ১৪ দিনের জন্য কোয়ারান্টিনে যেতে হবে, কারণ গত বুধবার তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অমিত শাহের সঙ্গে মুখোমুখি দেখা করেছিলেন। তাই নির্দেশিকা মানলে অযোধ্যায় তিনিও উপস্থিত থাকতে পারবেন না।

37

তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ভূমি পুজোয় অংশগ্রহণ না করার কোনও খবর পাওয়া যায়নি। সেদিন রামের উদ্দেশে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। তারপর ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে সেই লাড্ডু।

47

জানা গিয়েছে, দেবরাহ হংস বাবা সংস্থান ইতোমধ্যে লাড্ডু তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে চলছে সেই লাড্ডু তৈরির কাজ। 

57

এক পন্ডিত জানিয়েছেন, ভূমিপুজো উপলক্ষ্যে তৈরি হচ্ছে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু। ১১১টি থালায় তা সাজিয়ে দেওয়া হবে। রামের উদ্দেশে তা উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেগুলি বিলি করা হবে ওইদিন আসা ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, ওই লাড্ডু পাঠানো হবে দেশের সবকটি বড় মন্দিরে।

67

কেবল দেশ নিয়ে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভূমি পুজোর লাড্ডু ছড়িয়ে দেওয়া হবে বিশ্বের নানা প্রান্তে।

77

এদিকে সোমবার গণেশ পুজো দিয়ে শুরু হল অযোধ্যায় ভূমি পূজন উৎসব। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
পরিবেশের জন্য ভয়ঙ্কর ইউক্যালিপটাস গাছ! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, ভারতেও বাড়ছে উদ্বেগ
Recommended image2
৮০-র দশকের লুকে ফিরতে চান? ChatGPT-তে এই প্রম্পট লিখলেই হবে ম্যাজিক
Recommended image3
BRICS Summit 2026: শুধু কূটনীতি নয়, মিডিয়া কিটে বিহারের ছাতু-ওড়িশার কফি, 'ইন্ডিয়া স্টোরি' শোনাচ্ছে ব্রিকস
Recommended image4
BRICS Summit: ২১ দেশের নেতা, শতাধিক নিরাপত্তা-গতিবিধি— ব্রিকস সম্মেলনে দিল্লির যানজট আসলে কতটা যুক্তিসঙ্গত?
Recommended image5
Hindu Temples: কামাখ্যা-তারাপীঠ থেকে পুরী! হিন্দু রীতি মেনেই এই মন্দিরগুলিতে মাছ-মাংস-মদ নিবেদন, জানুন ইতিহাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved