MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বছর শেষে গতির রেকর্ড 'ভিস্তাডোম'এর , ছবিতে ছবিতে চিনে নিন ভারতীয় রেলের নতুন অভিনব কোচ সম্পর্কে

বছর শেষে গতির রেকর্ড 'ভিস্তাডোম'এর , ছবিতে ছবিতে চিনে নিন ভারতীয় রেলের নতুন অভিনব কোচ সম্পর্কে

বছরের শেষে এল বড় সাফল্য। প্রতি ঘন্টা ১৮০ কিলোমিটার গতিবেগে চলার পরীক্ষায় সফল হল নতুন নকশার ভিস্তাডোম কোচ। টুইট করে সেই কথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। রেলপথ মন্ত্রকের দাবি, এই ভিস্তাডোম কোচগুলি যাত্রীদের জন্য ট্রেন-ভ্রমণকে অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলবে, পাশাপাশি বাড়বে পর্যটনও। কিন্তু কী এই ভিস্তাডোম কোচ? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ভারতীয় রেলের নতুন অভিনব পরিষেবাটি সম্পর্কে -  

1 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jan 19 2021, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ভিস্তাডোম কোচ হল ইউরোপীয়-শৈলির এক বিশেষ ধরণের কোচ। এই কোচে ট্রেনযাত্রীদের আরাম ও সুযোগ সুবিধা যেমন বাড়বে, তেমনই যাত্রাপথের একটা প্যানোরামিক ভিউ পাবেন তাঁরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

এই নতুন নকশার ভিস্তাডোম ট্যুরিস্ট কোচগুলি তৈরি করেছে চেন্নাই-এ অবস্থিত ইন্ডিয়ান রেলওয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ। শীঘ্রই, পর্যটকরা এই কোচে 'শ্বাসরুদ্ধকর' ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবেন বলে জানিয়েছে রেল মন্ত্রক।

 

36

আপাতত আকর্ষণীয় পর্যটনস্থল হিসাবে পরিচিত, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের নীলগিরি পার্বত্য রেললাইন, দার্জিলিং হিমালয় রেলপথ, কালকা-সিমলা রেলপথ, কাংরা ভ্যালি রেলপথ, মাথেরন পার্বত্য রেলপথ, আরাকু ভ্যালিতে, মুম্বইয়ের দাদার ও মাড়গাঁও-এর মধ্যে এবং কাশ্মীর উপত্যকায় এই ভিস্তাডোম কোচগুলি চালু করা হচ্ছে।

 

46

যাত্রীদের প্যানারোমিক ভিউ দেওয়ার জন্য এই কোচগুলির পাশে কাঁচের জানালাগুলি যেমন আকারে বড়, তেমনই ছাদ-ও থাকবে স্বচ্ছ কাঁচের। এছাড়া পর্যবেক্ষণের জন্য একটি আলাদা লাউঞ্জ-ও রাখা হয়েছে।

 

56

আসনের ক্ষেত্রেও মাথায় রাখা হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ এবং পর্যবেক্ষণের কথা। আসনগুলির প্রত্যেকটিই ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় এবং এয়ার স্প্রিং সাসপেনশন দেওয়া।

 

66

এছাড়া প্রতিটি আসনের নিয়ে থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট, প্রত্যেক যাত্রী পাবেন ওয়াইফাই সুবিধা, আসন এলাকার বাইরে থাকছে আলাদা মাল রাখার জায়গা। অন্দরের সাজসজ্জা একেবারে আধুনিক এবং শৌচাগারগুলিও একেবারে আধুনিক পরিষেবাযুক্ত।

 

About the Author

AL
Amartya Lahiri
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?
Recommended image2
UPI Payments: দিওয়ালি পর্যন্ত ইউপিআই FREE! তারপরেই ২০০০ টাকার বেশি লেনদেনে গুণতে হবে বাড়তি চার্জ
Recommended image3
Modi Government: কালীপুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, টাকা দিচ্ছে মোদী সরকার
Recommended image4
Now Playing
BJP Protest: 'আরশোলা-ছারপোকা'দের বিরুদ্ধে দিল্লির রাজপথে নামল বিজেপি'র মহিলা মোর্চা
Recommended image5
Jantar Mantar: ফটক পেরিয়ে যন্তর মন্তরে ঢোকার চেষ্টা, আটক সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved