MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • যোগীরাজ্যে এবার নজর তাজমহলের দিকে, নাম বদলে‘তেজোলয়' করার উঠল জোড়দার আওয়াজ

যোগীরাজ্যে এবার নজর তাজমহলের দিকে, নাম বদলে‘তেজোলয়' করার উঠল জোড়দার আওয়াজ

ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের একাধিক স্থানের নাম বদলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদও হয়েছে। তবে বদলালনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবার ফের একবার তিনি নাম বদলের খেলায় মাতলেন। আগ্রায় নির্মীয়মান মুঘল মিউজিয়াম মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এই নিয়ে সরকারি বিবৃতিও দেওয়া  হয়েছে। এবার শোনা যাচ্ছে তাজমহলের নামও পরিবর্তন করতে পারে যোগী প্রশাসন।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 16 2020, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

২০১৫ সালে আগ্রায় তাজমহলের কাছেই একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করে অখিলেশ যাদব সরকার। নির্মাণ শুরু হয় ২০১৬ সালে।  তাজমহলের পূর্ব গেটে নির্মীয়মান  মিউজিয়ামটিতে  মুঘল সংস্কৃতি, মুঘল আমলের জিনিসপত্র, ছবি, খাবার, রীতিনীতি, অস্ত্র ও অন্যান্য বিষয়ে প্রদর্শন করা হবে। বলে স্থির হয়েছিল। মুঘলদের নিয়ে তৈরি মিউজিয়ামচির নাম রাখা হয়েছিল মুঘল মিউজিয়াম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

সেই মিউজিমায়মিটর নাম এবার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। ত্রপতি শিবাজি মহারাজের নামে নামাঙ্কিত করা হবে এই মিউজিয়াম। আদিত্যনাথের কথায়, 'দেশের গর্ব জড়িয়ে, এমন বিষয়কেই প্রচার করা দরকার৷ ক্রীতদাস পরিস্থিতির ইতিহাসকে নয়৷ মুঘলরা আমাদের রোল মডেল হতে পারে না৷ জাতীয়তাবাদী ভাবাদর্শকে উত্‍সাহিত করতে হবে৷ শিবাজি মহারাজ আমাদের হিরো৷'

311

মুঘল মিউজিয়ামের নাম বদল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে উত্তরপ্রদেশে। এবার দেশের বিখ্যাত তথা ওয়ার্ল্ড হেরিটেজ নিদর্শনের মধ্যে স্থান পাওয়া তাজমহলের নাম বদলানোর দাবি উঠেছে। 

411

তাজমহলের নাম বদলানোর পিছনে যুক্তিও দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের গোসেবা আয়োগের নেতা ভোলে সিং-এর দাবি, এবার সরকারকে তাজমহলের নাম বদলে তেজোলয় করতে হবে। উনি তাজমহলকে ভগবান শিবের প্রাচীন মন্দির বলে দাবি করে সেটির নাম বদলানোর কথা বলেন।

511

ভোলে সিং বলেন, তাজমহল আদ্যিকালে শিব মন্দির ছিল। এটা ইতিহাসের খুব কঠিন একটি সত্য। তাঁর দাবি, তেজোলয়ের উপরে মুসলিম শাসকেরা এটিকে ইসলামিক স্থাপত্য  বানায়। ভোলে সিং বলেন, আজও তাজমহলে জলের ফোটা পড়ে, আর এই জল কোথা থেকে পড়ে সেটি বিজ্ঞানীরাও জানতে পারেননি।

611

ভোলে সিং মুঘল মিউজিয়ামের নাম বদলে ছত্রপতি শিবাজি নাম রাখার জন্য উত্তর প্রদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, উনি লাগাতার কড়া সিদ্ধান্ত নিয়ে মুঘলদের চিহ্ন মিটিয়ে দিচ্ছেন।

711

এদিকে মোঘল মিউজিয়ামের নাম বদল নিয়ে  বিরোধী দল গুলো সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। সমাজবাদী পার্টি বলেছে, সরকার শুধু নাম বদলানোর কাজ করছে। আরেকদিকে, কংগ্রেসের তরফ থেকে বলা হয় যে, নাম বদলানোর কোন দরকার ছিল না। এখনকার সময়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেমন কৃষি, গরিব, কৃষক আর আইন ব্যবস্থা নিয়ে মাথা ঘামানো উচিৎ যোগী সরকারের।

811

এদিকে করোনার জন্য টানা ছয়মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ২১ সেপ্টেম্বর থেকে খুলছে তাজমহল। এখন চলছে তার জোড় প্রস্তুতি।

911

আগ্রার জেলাশাসক প্রভু সিং জানিয়েছেন, একইসঙ্গে খুলছে আগ্রা ফোর্ট। সরকারের সবরকম করোনা সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনেই খোলা হচ্ছে তাজমহল। এখন দিনে পাঁচহাজারের বেশি লোককে তাজমহলে ঢুকতে দেওয়া হবে না। আগ্রা ফোর্টে ঢুকতে পারবেন আড়াই হাজার। 

1011

গত ১ সেপ্টেম্বর থেকে দিল্লির সিকান্দ্রা, ফতেহপুর সিক্রি এবং এতমউদ্দৌল্লাসহ ছোট ছোট স্মৃতিসৌধ খুলে দেয়া হলেও তাজমহল ও আগ্রা ফোর্ট বন্ধ ছিল।

1111

এদিকে করোনা লকডাউনের কারণে  আগ্রার পর্যটন শিল্পের ব্যাপক  ক্ষতি হয়েছে।  অঙ্কের হিসেবে  করোনাভাইরাস অতিমারির কারণে ছ-মাসে ক্ষতির অঙ্কটা ২,২০০ কোটি টাকা। এর মধ্যে শুধু টিকিট ফি বাবদ ক্ষতি ৭২ কোটি টাকা। 

About the Author

AN
Asianet News Bangla
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
তাজমহলে ১৮০ কেজি ওজনের সুমো কুস্তিগির, সেলফি তুলতে লম্বা লাইন লেগে গেল
Recommended image2
Unusual Marriage News: ৭৫-এর রামসুগারের বিয়ে ৩০ বছরের রানীকে, ৪৫ বছরের বয়সের ফারাকে গভীর প্রেম
Recommended image3
ককরোচদের ‘তেরঙ্গা’ কর্মসূচিতে অনুমতি দিল্লি হাইকোর্টের, পুলিশ পরিস্থিতি 'নিয়ন্ত্রণ' করবে
Recommended image4
তেরঙ্গা ওড়ানো কোনও অপরাধ নয়, সৌরভ-আশুতোষের গ্রেফতারির পাল্টা কর্মসূচি অভিজিতের
Recommended image5
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved