MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • নেমে এল মহাবিপর্যয়, অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় একের পর এক পাইলট তিমির মৃত্যু

নেমে এল মহাবিপর্যয়, অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় একের পর এক পাইলট তিমির মৃত্যু

পাইলট তিমির মৃত্যুর ঘটনায় সরগরম অস্ট্রেলিয়া। পশ্চিম অস্ট্রেলিয়ার ম্যাককুয়েরি হারবারে প্রায় ৪৬০টি পাইলট তিমি আটকে গিয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৩৮০টি তিমি মৃত বলে ঘোষণা করা হয়েছে। যদিও ৭০টি তিমিকে বাঁচান গিয়েছে বলে জানা যাচ্ছে। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 24 2020, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

২০২০ সালে একের পর এক বিপর্যয় ঘটে যাচ্ছে। করোনা মহামারিতে দিশেহারা গোটা বিশ্ব। এর মাঝেই। দক্ষিণ অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের বালির চরে আটকে পড়ে অন্তত ৩৮০টি তিমির মৃত্যু হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

 সোমবার তাসমানিয়ার পশ্চিম উপকূলে ম্যাক্যুয়ার হারবার এলাকায় আটকে পড়ে ৪৬০টি তিমির একটি দল। বুধবার প্রশাসন জানায়, তাদের মধ্যে ৩৮০টি মারা গিয়েছে।
 

37

সমুদ্র উপকূল থেকে কিছুটা দূরে একটি বালির চড়ায় আটকে গিয়েছিল লম্বা পাখনাওয়ালা পাইলট তিমিদের দলটি। এই জাতীয় তিমির দলে একজন পথনির্দেশকের ভূমিকা পালন করে। তাকে অনুসরণ করে বাকিরা। তাই এদের পাইলট তিমি বলা হয়। 
 

47

মাত্র কয়েক ডজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন সামুদ্রিক জীববিজ্ঞানীরা। এভাবে গণহারে বালির চরে আটকে তিমির মৃত্যু আগে কখনও হয়নি।
 

57

তাসমানিয়ার পশ্চিম উপকূল বর্তমানে ধ্বংসের মুখে। সেখানে তেমন জনবসতিও নেই। তিমির মৃত্যুর ঘটনার পর সেখানে যানচলাচলও বন্ধ হয়ে গিয়েছে। 
 

67

এর আগে ২০০৯ সালে শেষবার এত সংখ্যক তিমিকে আটকে পড়তে দেখা গিয়েছিল তাসমানিয়ার বালির চরে। সেবার প্রায় ২০০ তিমি আটকেছিল। 

77

২০১৮ সালে ১০০টিরও বেশি পাইলট তিমি মারা গিয়েছিল। সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমিরা সাধারণত লম্বায় সাত মিটার। তবে দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই ঘটনা স্বাভাবিক বলেই জানিয়েছে স্থানীয় পরিবেশ দফতর।

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Restaurant Fire: দিল্লির মালব্য নগরে ভয়াবহ আগুন, হত ২১, বহু আহত
Recommended image2
Delhi to Kuwait Flight: যুদ্ধের ছায়া আকাশে! কুয়েতে নামতে না পেরে মাঝ আকাশে ঘুরছে দিল্লির বিমান
Recommended image3
জাপানে 'বেআইনি' মসজিদের উদ্বোধন করল পাকিস্তান, বুলডোজার দিয়ে ভাঙা হতে পারে
Recommended image4
Iran Attacks: আমেরিকার হামলার জবাবে পাল্টা মার, কুয়েত- বাহরিনে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হানা
Recommended image5
Nepal Politics: সীমান্ত নিয়ে মন্তব্যে বিপাকে প্রধানমন্ত্রী, ইস্তফার দাবিতে উত্তাল নেপালের সংসদ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved