MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • উহানে ৯০ শতাংশ করোনা জয়ী এখন ভুগছেন ফুসফুসের সমস্যায়, নিত্যসঙ্গী অক্সিজেন মেশিন

উহানে ৯০ শতাংশ করোনা জয়ী এখন ভুগছেন ফুসফুসের সমস্যায়, নিত্যসঙ্গী অক্সিজেন মেশিন

গতবছর ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনা সংক্রমণের ঘটনা সামনে আসে। বর্তমানে এই মারণ ভাইরাসে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। পৃথিবীতে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি। কোভিড ১৯ রোগের বলি হয়েছে ৭ লক্ষ ২৪ হাজারেরও বেশি মানুষ। তবে করোনার উৎসস্থল চিনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। মারণ ভাইরাসের আতুর ঘর উহানে গত এপ্রিল থেকেই লকডাউন উঠে গেছে। তবে নতুন এক সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। উহানে করোনা জয়ীদের ৯০ শতাংশই এখন ভুগছেন ফুসফুসের নানা সমস্যায়।  

3 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 08 2020, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

করোনা ভাইরাসের সূত্রপাত হয়েছিল চিনের উহান শহর থেকে। সেখানে এখন মারণ ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তবে করোনার ফল এখনও ভুগছে সেখানকার মানুষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চিনের চিকিত্‍‌সকদের দাবি অনুযায়ী, এ পর্যন্ত যাঁরা সেরে উঠেছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ রোগীর ফুসফুস ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার মরণ থাবা থেকে তাঁরা প্রাণে বেঁচে ফিরলেও, ফুসফুস কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এই ৯০ শতাংশের মধ্যে কয়েক জনের ফুসফুসের অবস্থা এতটাই খারাপ, যে তাঁদের অক্সিজেন মেশিনের উপর ভরসা করে কাটাতে হচ্ছে।

310

গত বছরের ডিসেম্বরে চিনের এই উহান শহরেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ক্রমে চিনের চৌহদ্দি ছাড়িয়ে বাকি বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। বর্তমানে উহানে করোনা আক্রান্তদের মধ্যে ১০০ শতাংশই রোগ মুক্ত। তবে তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখার জন্য নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন চিকিত্‍‌সকেরা।

410

তবে সুস্থ হয়ে ওঠাদের মধ্যে ৫ শতাংশের ক্ষেত্রে দেখা গিয়েছে, ফের করোনা আক্রান্ত হয়ে তাঁদের কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। উহানের যে হাসপাতালে প্রথম এই আউট ব্রেক হয়েছিল, সেখান থেকেই এই রিপোর্ট পাওয়া যাচ্ছে।

510

উহান বিশ্ববিদ্যালয়ের ঝোংনান হাসপাতালের ডিরেক্টর পেং ঝিয়ং জানান, তাঁর নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল ১০০ জন সুস্থ হয়ে ওঠা করোনা রোগীকে পর্যবেক্ষণে রেখেছেন। গত এপ্রিল থেকেই ওই রোগীরা চিকিত্‍‌সক দলটির পর্যবেক্ষণে রয়েছেন। পেংয়ের চিকিত্‍‌সকেরা জানাচ্ছেন, সেরে ওঠা করোনা রোগীরা ৬ মিনিটে ৪০০ মিটারের বেশি হাঁটতে পারছেন না। যেখানে আগে ৬ মিনিটে অনায়াসে ৫০০ মিটারের বেশি অতিক্রম করতে পারতেন। ওয়াকিং টেস্টের পরেই তাঁরা এই রিপোর্ট দিয়েছেন। জানা গিয়েছে, সীমাক্ষার জন্য বেছে নেওয়া রোগীদের গড় বয়স ৫৯ বছর।

610

চিনা বিশেষজ্ঞদেরই আর একটা টিম জানাচ্ছে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার তিন মাস পরেও দেখা গিয়েছে আক্রান্তদের অনেককে অক্সিজেন মেশিনে ভরসা করতে হচ্ছে। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেও অক্সিজেন মেশিন ছাড়া তাঁরা থাকতে পারছেন না। দ্বিতীয় সীমাক্ষাটি চালিয়েছেন, বেজিং বিশ্ববিদ্যালয়ের চাইনিজ মেডিসিনের ডংজিমেন হাসপাতালের চিকিৎসক লিয়াং টেংগ্সিয়াও। এই রোগীদের বয়স ৬৫-র উপর।

710


চিনা গবেষকেরা আরও লক্ষ্য করেছেন, ১০০ রোগীর মধ্যে ১০ শতাংশের ক্ষেত্রে দেখা গিয়েছে, সেরে ওঠার পর করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি অদৃশ্য হয়ে গিয়েছে। গবেষকরা আরও খেয়াল করেন, ১০০ রোগীর ইমিউন সিস্টেম পুরোপুরি সেরে উঠেনি।

810

অনেকের আবার ডিপ্রেশনের সমস্যা দেখা দিচ্ছে। জানা যাচ্ছে, ওইসব আক্রান্তরা সেরে ওঠার পরও তাঁদের সঙ্গে পরিবারের লোকেরা একই টেবিলে বসে খেতে চাইছে না। সেরে ওঠার পর অর্ধেক মানুষ ফিরেছেন কাজে।

910

চিনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই গত বছরের শেষে করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। শুধু হবেই প্রদেশে এখনও পর্যন্ত ৬৩,১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিনের এই প্রদেশে করোনার বলি হয়েছেন ৪,৫১২ জন। 

1010

এদিকে গত মাস থেকেই উত্তর পশ্চিম চিনের এলাকাগুলিতেও নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়াতে শুরু করেছে। করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই সমস্ত রকম পরিবহনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহামারী সংক্রান্ত আইন ভাঙলে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলে জানা গিয়েছে।

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Super El Nino: শুধু খরা নয়, সুপার এল নিনোর জেরে মৃত্যু হতে পারে লাখ লাখ মানুষের! বাদ নেই ভারতও
Recommended image2
Now Playing
New York: রাষ্ট্রসংঘ ভবনের কাছে উদ্ধার সন্দেহভাজন বস্তু, তুঙ্গে বোমাতঙ্ক! তল্লাশির পর কী জানাল NYPD?
Recommended image3
Now Playing
Typhoon Dujuan: বছরের সবচেয়ে বড় টর্নেডোয় তছনছ জাপান, হত ৪, বন্যা-ভূমিধসেও জেরবার
Recommended image4
রাষ্ট্রসংঘের সাধারণ সভা শুরু, বিদায়ী ভাষণে শান্তির বার্তা গুতেরেসের, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image5
Now Playing
Indonesia Flood: হড়পা বানের দৈত্যে ছারখার দেশ, নেপালের বিপর্যয় ইন্দোনেশিয়ায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved