MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • নিষেধ মুখেই, করোনার পরও চিনে সাড়ম্বরে চলছে মধ্যযুগীয় বর্বর কুকুর-মাংসের উৎসব, দেখুন

নিষেধ মুখেই, করোনার পরও চিনে সাড়ম্বরে চলছে মধ্যযুগীয় বর্বর কুকুর-মাংসের উৎসব, দেখুন

চিনের কথায় আর কাজে কখনই মিল নেই। ঠিক যেমন লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা প্রত্যাহারের কথা দিয়েও আগ্রাসন চালিয়ে যাচ্ছিল তারা। তেমনই, এই বছরের শুরুতে, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী চাপের মুখে, কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করেছিল চিন। তার আগেই শেনজেন এবং ঝুহাই নামে চিনের দুটি শহরে কুকুর এবং বিড়ালের মাংস ভক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করেছিল। কিন্তু তারপরও বন্ধ হল না মধ্যযুগীয় বর্বরতার 'ইউলিন ডগ মিট ফেস্টিভাল'। 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Aug 18 2020, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
121

সারা পৃথিবীতেই কুকুরকে বলা হয় মানুষের খুব কাছের বন্ধু। ব্যতিক্রম চিন। সেখানেও বহু মানুষ কুকুরকে পোষ্য হিসাবে দেখলেও, চিনের অনেক অংশেই এতদিন কুকুর ও বিড়ালকে গরু-ছাগল-মুরগির মতোই প্রাণীসম্পদ হিসাবে ধরা হত। অর্থাৎ, কুকুর-বিড়ালের মাংস বাণিজ্যযোগ্য ছিল। খাওয়া হত সেই মাংস। ভারতের নাগাল্যান্ডেও এই প্রথা একসময় ছিল, কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
221

উহানের ওয়েট মার্কেট থেকে করোনাভাইরাস সংক্রমণ সারা পৃথিবীতে মহামারি রূপে ছড়িয়ে পড়ার পর, এই বছর এপ্রিল মাসের শুরুতে চিন জানিয়েছিল, 'মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কুকুর মানুষের বিশেষ সহযোগী প্রাণী হয়ে উঠেছে। আন্তর্জাতিকভাবে কুকুরকে লাইভস্টক হিসাবে গন্য করা হয় না। চিনেও প্রাণিসম্পদ হিসাবে নিয়ন্ত্রিত ব্যবহার ছিল। কিন্ত, এখন থেকে তা পুরোপুরি নিষিদ্ধ করা হল।'

 

321

সেই ঘোষণার পর পশু অধিকার রক্ষাকর্মীরা আশা করেছিলেন, এই বছর থেকে বন্ধ হয়ে যাবে ইউলিনের কুখ্যাত কুকুরের মাংসের উৎসব। কিন্তু, কার্যক্ষেত্রে তা হল না।

 

421

উৎসব শুরুর দিন কয়েক আগে থেকেই ভারতে যেভাবে মুরগি নিয়ে যাওয়া হয় কাটার জন্য সেইরকম কুৎসিতভাবে কুকুরদের নিয়ে যাওয়ার ছবি দেখা গিয়েছে।  

 

521

দীর্ঘ কয়েক বছর ধরে পশু অধিকার রক্ষা কর্মীরা, এই উত্সবটি বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। উত্তরায়ণ অর্থাৎ ২০ জুন থেকে চিনের ইউলিন-এ এই কুকুর মাংসের উৎসবের শুরু হয়। দশ দিন ধরে চলে এই উৎসব।  

 

621

এই বছর অবশ্য উৎসবের আগে অনেক জায়গা থেকেই খাঁচায় বন্দি করে রাখা কুকুরদের উদ্ধার করেছেন চিনের পশু অধিকার রক্ষা কর্মীরা। অনলাইনে এই উৎসব বন্ধের দাবিতে সাক্ষর সংগ্রহও হয়েছে।

 

721

তারপরেও থামেনি বর্বরতা। অন্তত হাজার দশেক কুকুরকে এই ১০ দিনে নৃশংসভাবে হত্যা করা হয় বলে শোনা যায়।

 

821

কখনও জীবন্ত কুকুরকে সিদ্ধকরে ছাল ছাড়িয়ে কেটে কেটে বিক্রি করা হয়।

 

921

কোথাও জীবন্ত অবস্থায় ঝলসে বিক্রি করা হয়  কুকুরের মাংস।

 

1021

১০ দিন ধরে রক্তে ভেসে যায় ইউলিনের রাস্তাঘাট।

 

1121

ইউলিন কিন্তু কোনও প্রত্যন্ত গ্রাম নয়। একেবারে আধুনিক ঝাঁ চকচকে শহর। সেখানেই উৎসবের নামে চলে এই মধ্যযুগীয় নৃশংসতা।

 

1221

শহরের নামি-দামি রেস্তোরাঁ-ও সামিল হয় বর্বরতায়।

 

1321

রাস্তার অস্থায়ী দোকানেও বিক্রি করা হয় কুকুরের মাংস।

 

1421

উৎসবের মূল প্যাভিলিয়নে নিজের নিজের কুকুরের মাংস সাজিয়ে বসেন বিক্রেতারা। ভিড় করে কিনতে আসেন সাধারণ মানুষ।

 

1521

রোস্ট অর্থাৎ ঝলসানো কুকুরের মাংস কেনার সুযোগ আছে।

 

1621

চাইলে গোটা একটা কুকুর সিদ্ধ করিয়েও নিতে পারেন।

 

1721

আবার একেবারে রান্না করা কারি অবস্থাতেও পাওয়া যায়।

 

1821

ভারতে অনেকে যেমন জ্যান্ত মুরগি বেছে নিয়ে কাটতে দেন, তেমন জ্যান্ত কুকুর ছানা বেছে নিয়ে কাটিয়ে নেওয়ায়ও যায়।

 

1921

চিন সরকারের ঘোষণার পর এই বছর এই বর্বরতায় সমাপ্তি ঘটবে বলে ভেবেছিলেন অনেকেই। কিন্তু ইউলিনের ছবিটা বদলায়নি।

 

2021

শুধু কুকুর নয়, এই শহরে বিড়ালের মাংসের উৎসব-ও রয়েছে।

 

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Rasuwa Tunnel Rescue: নেপালের সুড়ঙ্গে ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন? চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে ফের শুরু রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান
Recommended image2
Nepal Floods: 'অনুদান নয়, ক্ষতিপূরণ দিক' বন্যার জন্য ভারত-সহ ৩ দেশকে দায়ী করল নেপাল
Recommended image3
Now Playing
Nepal Green House: নেপালে গিয়েই সেই অক্ষত 'রহস্যময়' সবুজ বাড়িতে সোনু সুদ! কী বললেন?
Recommended image4
Pakistan Temple: ১০০ বছরের পুরোনো হিন্দু মন্দির ভেঙে মাদ্রাসা তৈরির অভিযোগ, সরব VHP
Recommended image5
Bangladesh Child missing: ৭ মাসে বাংলাদেশে প্রায় ১৬ হাজার শিশু নিখোঁজ, কতজন ফেরেনি জানে না সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved