MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • প্রায় পাঁচ মাস ধরে বিক্ষোভ, এবার হংকংয়ে পড়তে চলেছে অর্থনৈতিক মন্দার প্রভাব

প্রায় পাঁচ মাস ধরে বিক্ষোভ, এবার হংকংয়ে পড়তে চলেছে অর্থনৈতিক মন্দার প্রভাব

প্রায় পাঁচ মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। হংকংয়ে প্রস্তাবিত প্রত্যার্পন বিল বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে। হংকংয়ের প্রশাসনিক প্রধান ক্যারি লাম প্রস্তাবিল এই বিল বাতিল করে দিলেও বিক্ষোভ এখনও দমানো যায়নি। বর্তমানে এই বিক্ষোভ স্বাধীনতাকামী বিক্ষোভে পরিণত হয়েছে। এই বিক্ষোভের জেরে বাণিজ্য শহর হংকং স্তব্ধ হয়ে পড়েছে।  বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হংকংয়ে অর্থ উপার্জনের জন্য আসেন। তাঁদের অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। 

1 Min read
Author : Tamalika Chakraborty
Published : Nov 17 2019, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হংকংয়ের প্রত্যার্পণ বিলে বলা হয়, বিচারের জন্য হংকংয়ের কোনও অভিযুক্তকে চিনের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁদের বিচার হবে। কিন্তু হংকংয়ের সাধারণ মানুষের অভিযোগ চিনের মূল ভূখণ্ডে গেলে হংকংয়ের অভিযুক্তরা সুবিচার পাবে না।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
হংকংয়ের বিক্ষোভের জেরে এক দশকের মধ্যে প্রথমবারের জন্য অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বিশ্ব যখন অর্থনীতির মন্দা ছেয়ে গিয়েছিল, তখনও হংকংয়ের অর্থনীতি বেশ উর্ধ্বগামী ছিল।
35
হংকংয়ে পুলিশের গুলিতে এক ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাঁর মৃত্যু হয় বলে হংকং প্রশাসনের তরফে জানানো হয়েছে। এরপর থেকে স্কুলের ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে বিক্ষোভে অংশগ্রহণ করা শুরু করে।
45
প্রথমদিকে পুলিশ হংকংয়ের বিক্ষোভে কোনও আঘাত না হানলেও ধীরে ধীরে কঠোর হাতে এই বিক্ষোভ দমানোর চেষ্টা করে। জলকামান, কাঁদানে গ্যাস ও গুলিও পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়ে। কয়েকদিন আগেই বিক্ষোভকারী কয়েকজন চিকিৎসক, উকিলকে গ্রেপ্তার করে। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ ছেড়ে দিলেও, কয়েকজনকে এখনও মুক্তি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
55
ব্রিটিশরা হংকংকে চিনের কাছে হস্তান্তর করে। সেই ব্রিটিশ প্রশাসন জানায়, হংকং চিনের অংশ হলেও এখানে সায়াত্ত্বশাসন বজায় থাকবেন। মূল ভূখণ্ডের নাগরিকের থেকে হংকংয়ের বাসিন্দারা অনেক বেশি স্বাধীনভাবে থাকেন। ক্রমেই এই স্বাধীনতা হরণ করার চেষ্টা করছে চিন।

About the Author

TC
Tamalika Chakraborty
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিনে কীভাবে পৌঁছল মার্কিন F-35-এর যন্ত্রাংশ? তদন্তে পেন্টাগন, বাড়ছে উদ্বেগ
Recommended image2
Super El Nino: শুধু খরা নয়, সুপার এল নিনোর জেরে মৃত্যু হতে পারে লাখ লাখ মানুষের! বাদ নেই ভারতও
Recommended image3
Now Playing
New York: রাষ্ট্রসংঘ ভবনের কাছে উদ্ধার সন্দেহভাজন বস্তু, তুঙ্গে বোমাতঙ্ক! তল্লাশির পর কী জানাল NYPD?
Recommended image4
Now Playing
Typhoon Dujuan: বছরের সবচেয়ে বড় টর্নেডোয় তছনছ জাপান, হত ৪, বন্যা-ভূমিধসেও জেরবার
Recommended image5
রাষ্ট্রসংঘের সাধারণ সভা শুরু, বিদায়ী ভাষণে শান্তির বার্তা গুতেরেসের, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved