MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • Afghanistan:কাবুল কব্জা করে 'শান্তির বাণী', আফগান রাজধানীতে ঢুকে উল্টোসুর তালিবানদের

Afghanistan:কাবুল কব্জা করে 'শান্তির বাণী', আফগান রাজধানীতে ঢুকে উল্টোসুর তালিবানদের

মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা শুরু করার মাত্রে এক মাসের মধ্যেই গোটা আফগানিস্তান কবজা করে নিল তালিবানরা। প্রথম দিকে কিছুটা হলেও প্রতিহত করতে পেরেছিল আফগানিস্তানের আশারফ ঘানির সরকার। কিন্তু ক্রমশই আফগান সরকার কোনঠাসা হয়ে পড়ে। গজনি, জালালাবাদ আর একটা সময় তালিবান বিরোধী মাজার-ই-শরীফ কার্যত বিনা যুদ্ধেই সাদা পতাকা উড়িয়েছে তালিবানরা। জালালাবাদ দখলের কয়েক ঘণ্টার মধ্যেই তালিবানরা কাবুলে প্রবেশ করে। তবে তালিবানরা ঘোষণা করেছে জোর করে কাবুল দখলের কোনও পরিকল্পনা তাদের নেই। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 15 2021, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কাবুলে প্রবেশ করল তালিবানরা। রবিবার সকালেই জালালাবাদে জাতীয় তুলেছিল। তার কয়েক ঘণ্টার মধ্যেই কালুবে নেমে পড়ল তালিবানদের হেলিকপ্টার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তবে কাবুলে ঢুকলেও তালিবানরা স্পষ্ট করে জানিয়েছে জোর করে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের কোনও পরিকল্পনা তাদের নেই। শান্তিপূর্ণ আত্মসমপর্ণের জন্য আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসেছে তালিবানরা। 

310

ছবি সৌজন্যঃ আলজাজিরা 

সংবাদ সংস্থা এপি জানিয়েছে কাবুল জুড়ে রয়েছে তালিবান বাহিনী। তবে নেতৃত্বের কথায় তালিবান বাহিনীর পুরো অংশ কাবুলে প্রবেশ করেনি। কাবুলে বসবাসকারী আফগান ও বিদেশি নাগরিকদের জীবন সুরক্ষিত রয়েছে বলেও তালিবানদের পক্ষ থেকে জানান হয়েছে। 
 

410

 তালিবানদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনও প্রতিশোধ নিতে চায় না। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যারা সরকারের সামরিক বাহিনীর সদস্য তাদের সকলকে ক্ষমা করে দেওয়া হবে। কাবুলের নাগরিকদের আতঙ্কিন না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। 
 

510

যদিও আফগানিস্তানের প্রেসিডেন্টের তরফ থেকে বলা হয়েছে এখনও যুদ্ধংদেহী মনোভাব নিয়েই কাবুলে ঢুকেছে তালিবানরা। রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সরকারি নিরাপত্তা বাহিনী এখনও সরকারের শহর নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বলেও জানান হয়েছে। 

610

পাকিস্তানের স্বারাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন তালিবানরা তোরখাম সীমান্ত অতিক্রম করেছে। এটি আফগান সরকারের দায়িত্বে থাকা শেষ চেকপোস্ট। এই এলাকাতেও তেমন কোনও প্রতিরোধের মুখে পড়তে হয়নি তালিবানদের। কার্যত তালিবানরা বিনা বাধায় কাবুলে ঢুকতে পেরেছে। 

710

রবিবার সকালেই কার্যত বিনা বাধায় জালালাবাদ দখল করে তালিবানরা। তালিবান বিরোধী ঘাঁটি হিসেবে পরিচত মাজার - ই - শরিফেই তাদের কোনও রকম প্রতিরোধের মুখে পড়তে হয়নি। একই ভাবে আগেই তালিবানরা দখল করেছিল গজনি, কান্দাহারসহ বেশ কয়েকটি বড় শহর। 

810

 তালিবানদের  জালালাবাদ দখলের সঙ্গে সঙ্গে রাজধানী  কাবুলকে কার্যত অবরুদ্ধ করতে ফেলেছিল। কারণে কাবুলে ঢোকার মূল চারটে রাস্তার দখল ছিল তাদের হাতে। তাই রাজধানী শহরে ঢোকা খুবই সহজ ছিল। 
 

910

অন্যদিকে তালিবানদের সামনে কার্যত হাত তুলে নিয়েছে আফগান সরকার। কারণ দেশের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাত্তার মির্জাকওয়াল বলেছেন কাবুলে কোনও হামলা হবে না। শাস্তিপূর্ণভাবেই সবকিছু হস্তান্তর করা হবে। আফগান সরকারও নাগরিকদের নিরাপত্তার ওপর জোর দিয়েছে। 

1010

 কাবুল জালালাবাদসহ রবিবারই তালিবানরা ময়দান ওয়ারদাকে শহরও দখলে নেয়। এই শহর কাবুল থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে। এটি পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। কার্যত গোটা আফগানিস্তানেই অলিখিতভাবে তালিবানি সাম্রাজ্য স্থাপিত হয়েছে। 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Typhoon Dujuan: বছরের সবচেয়ে বড় টর্নেডোয় তছনছ জাপান, হত ৪, বন্যা-ভূমিধসেও জেরবার
Recommended image2
রাষ্ট্রসংঘের সাধারণ সভা শুরু, বিদায়ী ভাষণে শান্তির বার্তা গুতেরেসের, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image3
Now Playing
Indonesia Flood: হড়পা বানের দৈত্যে ছারখার দেশ, নেপালের বিপর্যয় ইন্দোনেশিয়ায়
Recommended image4
US Iran Relations: এবার ইরানের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প? মার্কিন কর্তার দাবি ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image5
Now Playing
মুকেশ আম্বানির সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক! বাংলায় আসছে বড় বিনিয়োগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved