MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • বাড়ি বাড়ি ঢুকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে তালিবান, শিউরে ওঠা অভিজ্ঞতা মহিলা সাংবাদিকের

বাড়ি বাড়ি ঢুকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে তালিবান, শিউরে ওঠা অভিজ্ঞতা মহিলা সাংবাদিকের

হোলি মিকি, দ্যা ডালাস মর্ণিং নিউজের সাংবাদিক। আফগানিস্তান থেকে কোনও রকমে পালিয়েছেন তিনি। নাহলে কী হত, সেকথা ভেবে আঁতকে উঠছেন হোলি। কাবুলের যে বর্ণনা হোলি দিয়েছেন, তা শিউরে ওঠার মতোই। হোলি বলছেন বাড়িতে বাড়িতে ঢুকে মেয়ে খুঁজছে তালিবানরা। ১৫ বছরের ওপর বয়েসীদের খুঁজছে তারা। বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে তালিবানরা। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 25 2021, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ক্ষমতা দখল করার পরে তালিবানদের তরফে বলা হয়েছিল মহিলারা কাজ করতে পারবেন। মহিলাদের সম্মান ও স্বাধীনতা নিয়ে ছেলেখেলা করা হবে না। তবে তা সীমাবদ্ধ থাকবে ইসলামিক আইনের মধ্যে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

কিন্তু দিন কয়েক যেতে না যেতেই স্বরূপ প্রকাশ করল তালিবানরা। ডালাস মর্ণিংয়ের সাংবাদিক হোলি মিকি জানিয়েছেন এখন বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে তালিবানরা। বাড়িতে বাড়িতে ঢুকে পছন্দমত মেয়ে চাইছে তারা। 

38

ওই সাংবাদিক জানিয়েছে মহিলাদের ব্যাপারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তালিবানরা। মহিলাদের সম্মান দেওয়ার কথা বললেও, এখন তাদের যৌনদাসী করে রাখতে চাইছে তারা। 

48

মিকি বলেন তিনি কোনও রকমে আফগানিস্তান ছেড়েছেন। কিন্তু সেদেশে আফগান মহিলাদের ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন তিনি। তাঁরা ভবিষ্যত চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 

58

আফগান মহিলাদের মধ্যে কতজন নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করার অবকাশ পাবে, তা নিয়ে সন্দেহ রয়েছে মিকির। আফগান ভূমে প্রতিদিন হাজার হাজার মহিলার স্বপ্নের মৃত্যু ঘটছে। 

68

মিকি এক ১৪ বছরের কিশোরির কথা লিখেছেন, যে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত। মেয়েটি এখন শুধু বাঁচতে চায়। তালিবানদের হাত থেকে, আফগানিস্তান থেকে। 

78

তালিবানি শাসনে মহিলাদের অবস্থা কী হতে পারে, তা ভেবে আতঙ্কিত অনেকেই। তালিবানরা মুখে এক বার্তা দিলেও মহিলাদের জন্য তাদের শাসন যে কী ভয়াবহ হতে চলেছে এই কয়েকদিনে তার প্রমাণ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই হোর্ডিংয়ে থাকা মহিলাদের মুখ মুছে দিতে দেখা গিয়েছে। 

88

তালিবানদের দাবি তারা ইসলামের রক্ষক। তাই মহিলারা তাদের বিয়ে করলে ইসলামের সেবা করা হবে। এমনই বলছেন মিকি। তালিবানরা বিভিন্ন বাড়িতে গিয়ে পুরুষদের কাছে বাড়ির মহিলাদের তাদের হাতে তুলে দিতে বলছে বলেও জানিয়েছেন এই মহিলা সাংবাদিক। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
US Tariff Policy: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক নীতি নিয়ে তোপ মার্কিন প্রেসিডেন্টের
Recommended image2
Russia Ukraine Ceasefire: অবিলম্বে কার্যকর রাশিয়া-ইউক্রেনের ‘এনার্জি যুদ্ধবিরতি’, ঘোষণা ট্রাম্পের
Recommended image3
Riyadh Airport: রিয়াধ বিমানবন্দরে হুথি হামলায় হত ১২, জখম ১১ ভারতীয়-সহ ৩০০
Recommended image4
Now Playing
Nepal Flood: নেপাল যেন দুর্যোগের রাজধানী, বিপর্যয়ের হড়পা বানে ফের ছারখার
Recommended image5
Nepal Flood: নেপালে হড়পা বানে ভেসে যাওয়া ৩৬ জন উদ্ধার, ভূমিধসের কারণ খুঁজতে উড়লো ড্রোন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved