MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • এই জলে নামলেই পাথর হয়ে যায় পাখিরা, অদ্ভুত রহস্যে মোড়া নেট্রন লেক

এই জলে নামলেই পাথর হয়ে যায় পাখিরা, অদ্ভুত রহস্যে মোড়া নেট্রন লেক

চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আফ্রিকার (Africa) তানজানিয়ায় (Tanzania) অবস্থিত নেট্রন লেক (Lake Natron) যেন মৃত্যুর ফাঁদ। কারণ এই লেকের জলে বসলেই পাথর হয়ে যায় পশু পাখিরা। কিন্তু কেন। কি এর রহস্য। লেকের ছবি দেখলে বিশ্বাসই করবেন না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট লেক কেন এরকম মৃত্যুপুরী। জেনে নিন এর রহস্য। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 11 2021, 09:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

লেক নেট্রনের কাছে গেলেই চোখে পড়বে এর পাড়ের সারি সারি পাথরের পশুপাখির মূর্তি। দেখে মনে হবে নিখুঁত ভাস্কর্য। অথচ ঠিক এক মৃত্যুপুরীর মতো থমথমে পরিবেশ সেখানে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

দেখতে সুন্দর অথচ ভয়ঙ্কর এই হ্রদটি আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত। লবণাক্ত হ্রদটির নাম ‘নেট্রন’। দৈর্ঘ্য প্রায় ৫৭ কিলোমিটার এবং প্রস্থে ২২ কিলোমিটার।

38

বিজ্ঞানীরা বলছেন বছরের অধিকাংশ সময় এই হ্রদের জলের তাপমাত্রা ৬০° সেলসিয়াস থাকে। এর ফলে জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় আর তলদেশে পড়ে থাকে জলের মতো তরল লাভা।

48

সোডিয়াম ও কার্বনেট এর জন্য এই হ্রদে এমন এক অণুজীব জন্ম নেয় যার জন্য এই হ্রদের জলের রং হয় লাল। বিজ্ঞানীরা বলছেন, পশুপাখিরা এই রঙে আকৃষ্ট হয়ে হ্রদে নামে। যার ফলে মৃত্যু হয় তাদের।

58

এই রহস্যময় ঘটনার কথা জানতে শুরু হয় গবেষণা। জানা যায় এই হ্রদের জলে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম কার্বনেট এবং সোডা রয়েছে। এর ফলে হ্রদের জল অস্বাভাবিক ক্ষারধর্মী, যার পিএইচ-এর মাত্রা ১০.৫। এটি চামড়াকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

68

এই হ্রদে পাখিগুলোকে নামতে হয় না। এর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই হ্রদের জলে পড়ে যায় তারা। কীভাবে জানেন? ওই হ্রদে জলের পরিবর্তে লাভা থাকায় সূর্যের রশ্মি হ্রদ থেকে বেশি পরিমাণ প্রতিফলিত হয়। 

78

ফলে পাখিগুলো যখন ওপর দিয়ে উড়ে যায় তখন তাদের চোখ ধাঁধিয়ে যায়। তীব্র আলোর ঝলকানিতে বিভ্রান্ত হয়েই হ্রদেই পড়ে যায় বাদুড় বা পাখিগুলো। পড়ার সঙ্গে সঙ্গেই অনেক পাখির মৃত্যু হয়। 

88

কেউ যদি অতি কষ্টে ডাঙায় উঠেও পড়ে, তার কষ্ট আরো বাড়ে। লেকের জলের সোডা আর লবণ লেগে যায় পাখি বা প্রাণীটির শরীরে। যা শুকোনোর সঙ্গে সঙ্গে শরীর টেনে ধরতে থাকে। আস্তে আস্তে পাথরে পরিণত হয় ওই লবণ আর সোডা। একসময় পাখিগুলোর শরীর পূর্ণাঙ্গ চুনাপাথরের মূর্তির রূপ নেয়।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Deal: হঠাৎ কেন ভোলবদল ট্রাম্পের? হজের আগে ইরান হামলা থেকে পিছু হঠার নেপথ্যের কাহিনি
Recommended image2
এক ভিডিওতেই বেকায়দায় ইজরায়েল! রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ১০ দেশ
Recommended image3
Rahul Vs Modi: মেলোনিকে মেলেডি উপহার মোদীর! ভাইরাল রিল নিয়ে একী বললেন রাহুল গান্ধী
Recommended image4
Hamza Burhan: 'ধুরন্ধর' অপারেশন, পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা খতম পাকিস্তানে
Recommended image5
'নিজেদের জনগণের উপরই বোমা ফেলে', রাষ্ট্র সংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved