MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • অক্সিজেনের অভাবে ধুঁকছে আমেরিকা, ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

অক্সিজেনের অভাবে ধুঁকছে আমেরিকা, ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (United States) আপাতত কাবু করোনার সংক্রমণে (Corona virus)। ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা (Corona positive)। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮১ লক্ষ। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 30 2021, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি জায়গা থেকে অক্সিজেনের অভাবের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। ফলে রীতিমতো বাড়ছে মৃত্যুর হার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

জুনের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯য়ে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়ার সবচেয়ে বড় কারণ হল করোনার ডেল্টা ভেরিয়েন্ট। 

310

মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মতে, লক্ষাধিক মানুষকে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই সংখ্যা নয় সপ্তাহ আগের তুলনায় ছয় গুণ বেশি ছিল। ফলে আতঙ্ক বাড়ছে। 

410

নভেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম দিকে এই সংখ্যাটি শুধুমাত্র দ্বিতীয় তরঙ্গেই এক লক্ষের উপরে উঠেছিল, যখন সেদেশে কোভিড আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পায়।

510

লস এঞ্জেলেস কাউন্টি থেকে সাম্প্রতিক একটি গবেষণায় প্রমাণ পাওয়া গিয়েছে, যে যারা ভ্যাকসিন পাননি তাদের মধ্যে কোভিড -১৯য়ে সংক্রমিত হওয়ার ঘটনা বেশি পাওয়া গেছে। 

610

যদিও টিকা নেওয়া লোকদের মধ্যে এটি খুব কমই প্রভাব ফেলতে পেরেছে, যা বেশ স্বস্তির বিষয়। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮১ লক্ষ। 

710

মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে করোনা থেকে সুস্থ হওয়ার এক বছর পরে, এই ধরনের মানুষের স্বাস্থ্য যারা এই বিপজ্জনক ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের তুলনায় দুর্বল বলে প্রমাণিত হয়েছে। 

810

রোগীদের উপর গবেষণায় কিছু রোগীর মধ্যে কোভিড -১৯য়ের দীর্ঘায়িত প্রভাবগুলি তুলে ধরা হয়েছে, যা কখনও কখনও কয়েক মাস স্থায়ী হয়। যাইহোক, বেশিরভাগই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। 

910

মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, করোনা ভাইরাস এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৪.৪৭ মিলিয়ন মানুষের প্রাণ কেড়েছে। 

1010

এই মহামারীতে সংক্রামিত হয়েছেন প্রায় ২১৪ মিলিয়ন মানুষ। এখনও এর আতঙ্ক একটুও কমেনি। টিকা নিয়েও স্বস্তি ফেরেনি বিশ্বে। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nordic Summit: আইসল্যান্ডের সঙ্গে বৈঠকের পর এবার নরওয়েতে নর্ডিক দেশগুলির সঙ্গে আলোচনায় মোদী
Recommended image2
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: সৌদি আরবে ৮,০০০ পাক সেনা, 'কবরস্থান' বানানোর হুমকি ইরানের!
Recommended image3
India-China Relations: বেজিংয়ে ভারত-চিন বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
Recommended image4
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image5
Russian Drone Hits Chinese Cargo Ship: পুতিনের বেজিং সফরের আগে চিনা জাহাজে ড্রোন হামলা রাশিয়ার!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved