MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Afghan Women: তালিবানদের সমর্থনে মিছিল আফগান মহিলাদের, এযেন উল্টোরাজার দেশের কথা

Afghan Women: তালিবানদের সমর্থনে মিছিল আফগান মহিলাদের, এযেন উল্টোরাজার দেশের কথা

আফগানিস্তানের রাজপথে  নিজের অধিকার বুঝে নেওয়ার দাবি একদল মহিলা তালিবনদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। তালিবানদের বন্দুকের সামনে নিজেদের জীবন হাতে নিয়ে অধিকারের লড়াইতে সামিল হয়েছে। তখনই ঠিক সামনে এল অন্য ছবি। যেখানে সম্পূর্ণ বোরখায় ঢেকে একদল মহিলা তালিবানদের সমর্থনে পথে নেমেছে। কাবুল বিশ্ববিদ্যালয়ে তারা তালিবানদের বন্দুকের নিরাপত্তার ঘেরাটোপে জানিয়ে দেয় বোরখা প্রথায় আর তালিবানদের নীতিতে  পুরোপুরি সায় রয়েছে তাদের।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 12 2021, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

. তালিবানরা  আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই অধিকার হারানোর আশঙ্কায় ভুগছিলেন মহিলারা। ক্ষমতা দখলের পর তালিবারা মহিলাদের জন্য বেশ কয়েকটি নিদান দেন। যা মেনে নিতে না পেরে পথে নামে এক দল অফগান মহিলা 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

 তালিবানরা মহিলারদের শিক্ষার জন্য কতগুলি শর্ত চাপায়- হিজাব নয় বোরখায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেকে তবেই যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ক্লাসরুমের ব্যবস্থা। মহিলাদের বাইরে বার হতে গেলে তাদের সঙ্গে একজন পুরুষ থাকা বাধ্যতামূলক। 

310

তালিবানদের এই নীতি সমর্থন করেই শনিবার কাবুলে তালিবানদের সমর্থনে পথে নামে এক দল মহিলা। প্রায় ৩০০ মহিলা তালিবানদের প্রতি সমর্থন জানায়। বন্দুকধারী জঙ্গিদের সঙ্গে নিয়েই মিছিল করে তারা। 
 

410

তালিবান সমর্থনকারী ৩০০ মহিলা নিজেদের সম্পূর্ণভাবে বোরখার আড়ালেই রাখে। সেই অবস্থায় মিছিল করে, সেমিনারে অংশ নেয়, পাতাকা উত্তোলন করে। একই সঙ্গে তারা পশ্চিমের দেশগুলির বিরুদ্ধে সরব হয়। কট্টর ইসলামপন্থীদের নীতি সমর্থন করে। 

510

মুষ্টিমেয় কিছু মহিলা নীল বোরখা পরলেও অধিকাংশ কালো বারখা পরেছিল। অধিকাংশেই মুখ পুরো ঢাকাছিল। চোখের কাছে জালি দেওয়া ছিল দেখার সুবিধের জন্য। অনেকে আবার কালো গ্লাভস পরেছিল।

610

 রাজধানী কাবুলের শহীদ রব্বানি এডুকেশন ইউনিভার্সিটিতে আফগান মহিলাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে তালিবানদের পাতাকা ছিল। তালিবানপন্থী এই মহিলারা তালিবানবিরোধী মহিলাদের তীব্র সমালোচনা করে। তাদের দাবি তালিবানদের এই নীতি পুরোপুরি সমর্থন যোগ্য। আগের সরকার মহিলাদের যোগ্যতা দেখেনি। সৌন্দর্য দেখেই কাজ দিয়েছিল। সমর্থনকারীরা জানিয়েছে, তারাই আসল আফগান মহিলাদের প্রতিনিধি। 
 

710

আফগান শিক্ষা মন্ত্রকের তরফে জানান গয়েছিল যারা বিক্ষোর আয়োজন করেছিল তারা সকলেই মহিলা। তারা আবেদন করেছিল বলে অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছিল। 
 

810

অনুষ্ঠানে প্রায় ৩০০ মহিলা ছিল। কিন্তু সকলেই প্রাপ্ত বয়স্ক নয়। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকজন কিশোরী ও শিশুও ছিল। যারা অনুষ্ঠানের মধ্যেই মাঝে মধ্যে কান্নাকাটি করছিল। তাদেরও বোরখা পরিয়ে নিয়ে আসা হয়েছিল। 
 

910

অনুষ্ঠানে উপস্থিত মহিলারা জানিয়েছে তালিবান সরকারকে রক্ষা করার জন্য তারা সবরকম সহযোগিতা করবে। তালিবান আমলে মহিলারা নিরাপদে থাকবে বলেও তারা দাবে করে। তালিবানপন্থীদের ব্যানারে লেখা ছিল আফগান ছেড়ে যাওয়া মহিলারা তাদের প্রতিনিধি নয়।

1010

প্রায় এক মাস বন্ধ থাকার পর এবার স্বাভাবিক হতে শুরু করেছে কাবুল বিমান বন্দর। চালু হচ্ছে উড়ান পরিষেবা। কিন্তু তালিবানদের বন্দুকের ডগায় কাজ করতে ভয় পাচ্ছে কাবুল বিমান বন্দরে কর্মরত মহিলারা। তারা এখনও কাজে ফেরার বিষেয় কোনও স্থির সিদ্ধান্ত নিতে পারছে না। 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড
Recommended image2
Spain Train Fire Video: স্পেনে চলন্ত হাইস্পিড ট্রেনে ভয়াবহ আগুন! 283 জন যাত্রীর যা হল
Recommended image3
Italy Highway Bridge Demolition: ৪০০ কোটি টাকার উড়ালপুল বিস্ফোরণে উড়িয়ে দিল প্রশসান, কিন্তু কেন!
Recommended image4
Nobel Prize In Economics: অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
Recommended image5
US Tariff Policy: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক নীতি নিয়ে তোপ মার্কিন প্রেসিডেন্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved