MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • বাসর রাতে পুরুষত্ব পরীক্ষার জন্য পেটানো হয় বরকে, বিয়ের এই মজাদার রীতিগুলো শুনলে হাসি পাবেই

বাসর রাতে পুরুষত্ব পরীক্ষার জন্য পেটানো হয় বরকে, বিয়ের এই মজাদার রীতিগুলো শুনলে হাসি পাবেই

বিয়ে ঘিরে নানা রীতি রয়েছে, সে বাঙালি বিয়ে বলুন, বা সুদূর আফ্রিকার উপজাতিদের বিয়ে। সেগুলো কখনও কুসংস্কার, কখনও সুসংস্কারের তালিকায় বেঁধে ফেলি আমরা। কিন্তু এমন বেশ কিছু বিয়ের রীতি রয়েছে, যা দেখলে হাসতে হাসতে পেটে ব্যথা হবে নির্ঘাৎ। মজাদার এই বিয়ের রীতিগুলো বিশ্বের নানা দেশে পালন করা হয়। গতে বাঁধা কিছু নিয়ম অনেকেরই জানা। তবে এমন কিছু অদ্ভুত নিয়মও রয়েছে, যা জানলে মাথায় হাত দিতেই হবে। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 12 2021, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

চিনের তুজিয়া সম্প্রদায়ের কনেরা বিয়ের এক মাস আগে থেকেই কাঁদতে শুরু করেন। তার পরিবারের বাকি মহিলারাও এই বিলাপে যোগ দেন। মনে করা হয়, বিয়ের আগেই যাবতীয় দুঃখ এতে শেষ হয়ে যায়। তারপর বাকি থাকে শুধুই সুখ।

27

আফ্রিকা মরিটানিয়াতে বিয়ের আগে কনেকে মোটা হতে হয়। বিশ্বাস করা হয়, এতে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। তাই কনেকে ওজন বাড়াতে ‘ফ্যাট ফার্মে’ যেতে হয়। সেখানে ওজন বাড়াতে গিয়ে আবার অনেকে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিয়ে করতে গেলে সকলে ‘ফ্যাট ফার্মে’ নাকি যেতেই হয়।

37

পাত্র কতটা উপযুক্ত তা পরখ করে দেওয়া হয় দক্ষিণ কোরিয়ায়। ফুলশয্যা কিংবা বাসর রাতের ঠিক আগেই বরের পায়ের তলায় মাছ বা বাঁশের কঞ্চি দিয়ে পেটানো হয়। এভাবেই তার পুরুষত্ব পরীক্ষা করা হয়।

47

ফিজির কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে লাগলে একটি তিমি মাছের দাঁত। অবাক হবেন না। ফিজিতে পাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে গেলে তিমি মাছের দাঁত দিতে হয়। যদি দাঁত না পাওয়া যায় তাহলে? তাহলে কী হয় তা অবশ্য জানা যায়নি।  

57

বিয়ে করতে স্কটল্যান্ডে খবরদার যাবেন না। সেখানে নাকি এমন নব দম্পতির মাথায় আবর্জনা ঢালার নিয়ম আছে। হ্যাঁ, বিয়েরদিনই যাবতীয় নোংরা ঢালা হয় বর ও বউকে পাশাপাশি বসিয়ে।

67

ফ্রান্সের পলিনেশিয়ায় বিয়ের পর বর এবং কনে পক্ষের আত্মীয়রা মেঝেতে শুয়ে পড়েন। তাদের ওপর দিয়েই নবদম্পতিকে যেতে হয়।

77

সুইডিশ প্রথা অনুযায়ী, যদি বিয়ের বর আগে ম্যারেজ হল থেকে বেরিয়ে যান তাহলে হলের সমস্ত পুরুষরা নববধূকে চুম্বনে ভরিয়ে দেন। আর যদি বধূ আগে বেরিয়ে যান তাহলে আমন্ত্রিত সমস্ত মহিলার চুম্বন পান বর।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
Iran President: ইদে মুসলিমদের এক জোট হওয়ার ডাক ইরানে, 'ইসলামিক অ্যাসেম্বলি অব দ্য মিডল ইস্ট' তৈরির প্রস্তাব
Recommended image2
India LPG Tankers: ইরান-ইজরায়েল সংঘাতে হরমুজে অচলাবস্থা, ভারতের পথে আরও ২টি এলপিজি জাহাজ
Recommended image3
পাকিস্তানে একটা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত? জানলে অবাক হয়ে যাবেন
Recommended image4
Iran Missile: ট্রাম্পের যুদ্ধ বিরতি চাওয়ার মধ্যেই ইরানের হামলা, গার্সিয়া দ্বীপে ৪০০০ কিমি পাল্লার মিসাইল
Recommended image5
বিশ্ব জুড়ে বিপর্যয়, ইরান যুদ্ধের কারণে বন্ধ হতে পারে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved