MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • তান্ডব চলছে পাকিস্তানে, ইমরান খান সরকারকে নাকানিচোবানি খাইয়ে একদিনে মৃত ১৭

তান্ডব চলছে পাকিস্তানে, ইমরান খান সরকারকে নাকানিচোবানি খাইয়ে একদিনে মৃত ১৭

একদিকে অর্থনৈতিক ভাবে ভেঙে পড়ছে পাকিস্তানের পরিকাঠামো, অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় বিদ্ধস্ত পাকিস্তান। এই জোড়া ফলায় আপাতত নাকানি চোবানি খাচ্ছে ইমরান খান (Imran Khan) সরকার। পাকিস্তানে (northern Pakistan) গত তিন দিন ধরে টানা ভারী বৃষ্টি (Torrential rain) ও বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় (Flood) ১৭ জনের মৃত্যু হয়েছে। 

1 Min read
Author : Parna Sengupta
Published : Sep 12 2021, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

টানা বৃষ্টি। ভারী বর্ষণের ফলে কার্যত বন্যা পরিস্থিতি উত্তর পাকিস্তানে। বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয়েছে ১৭ জনের। বেসরকারি সূত্রে এই সংখ্যা আরও বেশি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা কাজ চালাচ্ছে গোটা প্রদেশ জুড়ে। একের পর এক কাদা ধ্বসে গ্রামের পর গ্রাম মাটির তলায়। রবিবার ভেঙেছে একাধিক বাড়িও। 

38

উত্তর পশ্চিম পাকিস্তানের অবস্থা শোচনীয়। প্রশাসনিক আধিকারিক মহম্মদ নওয়াজ জানান, সাতজনের দেহ উদ্ধার করা গিয়েছে। কাঁচা বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। 

48

উদ্ধারকারীর দল নামানো হয়েছে দেহ খুঁজে বের করার জন্য। কোনওভাবে কেউ জীবন্ত অবস্থায় আটকে থাকার সম্ভাবনাও খতিয়ে দেখছেন আধিকারিকরা। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি অ্যাবোটাবাদের।  

58

বৃষ্টি ও বন্যার কারণে গত তিন দিনে উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ, দক্ষিণের সিন্ধ প্রদেশে, পঞ্জাব প্রদেশে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও পাকিস্তান অধিকৃত কাশ্মীর অঞ্চলের গিলগিট বালতিস্তান থেকেও মৃত্যুর খবর মিলেছে। 

68

নওয়াজ জানান, একাধিক বাড়ি ভেসে গিয়েছে। গত কয়েকদিনে পরপর কাদাধস নেমেছে গ্রামগুলিতে। রবিবারই এক দম্পতি ও তাঁদের দুই সন্তানের মৃত্যু হয়েছে। 

78

জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে, কিন্তু পাহাড়ি এলাকায় কাদা ধসের কারণে তা পৌঁছতে দেরী হচ্ছে। রাস্তা পরিষ্কার করার চেষ্টা চলছে। 

88

পাকিস্তানে বর্ষার মরসুম চলে সেপ্টেম্বর মাসের মাঝ পর্যন্ত। প্রতি বছরই এই পরিস্থিতি তৈরি হয়। মানুষের মৃত্যু থেকে সম্পত্তির ক্ষয়ক্ষতি প্রতি বছরই টানা বৃষ্টির কারণে হয়। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
Recommended image2
US Midterm Elections Results: আমেরিকার মধ্যবর্তী নির্বাচন! ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই জিতলে বেজায় সমস্যায় পড়বেন ট্রাম্প?
Recommended image3
Israel Elections: নেতানিয়াহু না আইজেনকোট, কে ইজরায়েলের আগামী প্রধানমন্ত্রী?
Recommended image4
US Mexico Floods: জলের তলায় আমেরিকা ও মেক্সিকো, ফ্লোরিডাতে ভয়াবহ বন্যা, ভেসে গেল গাড়ি
Recommended image5
Bangladesh Labour Unrest: শ্রমিক বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, পরিস্থিতি সামলাতে ১২ প্লাটুন BGB
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved