MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • আগামী শীতে প্রকোপ আরও বাড়বে, আর আগের ছন্দে ফিরবে না পৃথিবী, আশঙ্কা এবার 'হু'-এর কন্ঠে

আগামী শীতে প্রকোপ আরও বাড়বে, আর আগের ছন্দে ফিরবে না পৃথিবী, আশঙ্কা এবার 'হু'-এর কন্ঠে

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। এমন পরিস্থিতিকে পেছনে ফেলে কবে আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরবে মানব সভ্যতা? একাধিক দেশের বিশেষজ্ঞরা  ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখালেও  এর সন্তোষজনক কোনো উত্তর দিতে পারছে না স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থ। এই অবস্থায় আসন্ন শীতকালে করোনার প্রকোপ আরও বাড়বে মনে করছেন গবেষকরা।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 15 2020, 09:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

করোনা মহামারির পরবর্তী পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, আগের মতো স্বাভাবিক ছন্দে ফেরার কোনো সম্ভাবনাই অদূর ভবিষ্যতে নেই! উল্টে যদি সমস্ত স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে চলা না হয়, সে ক্ষেত্রে সমস্যা আরো বাড়বে বলেই জানিয়েছেন তিনি।

28

টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, ছ'মাস ধরে বিশ্ব করোনার সঙ্গে লড়াই করছে। কিন্তু ছ'মাস পরেও কয়েকটি দেশে করোনা যে হারে ছড়াচ্ছে, তাতে আরো ভয়াবহ পরিস্থিতির দিকেই এগোচ্ছে গোটা বিশ্ব। 

38

বিশ্বের সামগ্রিক করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। আমেরিকা আর দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। 

48

ঘেব্রেইসাস বলেন, করোনা মোকাবেলার ক্ষেত্রে বেশ কয়েকটি দেশ ভুল পথেই এগোচ্ছে। সংক্রমণ রুখতে যদি ন্যূনতম বিধি-নিষেধ না মানা হয়, সে ক্ষেত্রে পরিস্থিতি যে আরো খারাপের দিকে যাবে, সেটাই স্বাভাবিক!

58

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যদি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাহলেই একমাত্র এই ভাইরাসকে হারানো সম্ভব ৷ না হলে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হওয়া ছাড়া কোনও উপায়ই থাকবে না ৷ 

68

প্রফেসর স্টিফেন হলগেটের  কথায়. "কোভিডের নতুন ধাক্কায় আসন্ন শীতে আরও বেশি মৃত্যু হতে পারে এবং এটা অনুমান নয়, সম্ভাবনা।" একই সঙ্গে তিনি যোগ করছেন, যদি আগাম সতর্কতা নেওয়া যায়, তবে বিপদ কিছুটা হলেও কমতে পারে। সতর্কতা বলতে সংসর্গ এড়ানোর কথাই বলছেন গবেষক স্টিফেন হলগেট।
 

78

অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের একটি রিপোর্ট বলছে, সেপ্টেম্বর ২০২০ থেকে জুন ২০২১ -এর মধ্যে ব্রিটেনের হাসপাতালগুলিতে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ সংক্রমিতের মৃত্যুর সম্ভাবনা আছে। একই সঙ্গে চলতি বছরের সংক্রমণের চাপ ও শীতের মরশুমের শুরুতে জ্বরজারির সম্ভাবনাই করোনার ঝুঁকি বাড়িয়ে দেবে কয়েকগুণ। 

88

প্রফেসর  স্টিফেনের কথায়, "করোনা যায়নি। আমাদের বিধি মেনে  সুস্থ থাকার চেষ্টা করতে হবে।"

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
US-Iran Tension: যুদ্ধ থেকে কি পিছিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প? চুক্তি ছাড়াই নতুন গেম প্ল্যান তৈরি
Recommended image2
Israel Lebanon Conflict: লেবাননে জোরদার হামলা ইজরায়েলের, খতম ১০০-র বেশি হিজবুল্লা জঙ্গি
Recommended image3
Iran: আমেরিকা হরমুজ অবরোধ করলে কী হবে? অঙ্ক কষে তেলের দাম নিয়ে হুঁশিয়ারি ইরানের
Recommended image4
US Iran Blockade: হরমুজের এই ৪ জায়গায় ইরানের টুঁটি চেপে ধরবে আমেরিকা, তেল বেচতে পারবে না
Recommended image5
Donald Trump: 'জানি না , জানতে চাইও না'! ইরানকে আর গুরুত্ব দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved