MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • একদিকে আইপিএলে উড়ছে কোটি টাকা, অন্যদিকে অভাবে 'দেশি মদ' বিক্রি করে পেট চালাচ্ছেন স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ

একদিকে আইপিএলে উড়ছে কোটি টাকা, অন্যদিকে অভাবে 'দেশি মদ' বিক্রি করে পেট চালাচ্ছেন স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ

করোনা আবহে আইপিএল না হলে ৪ হাজার কোটি টাকার লোকসান হত বিসিসিআইয়ের। লোকসান এডানোর জন্য আরব দেশে হচ্ছে প্রতিযোগিতা। কোটি কোটি টাকা উড়ছে ভারতের কোটিপতি লিগকে কেন্দ্র করে। দেশ তথা বিদেশের নামি-অনামি প্রচুর প্লেয়ার রোজগার করছেন কোটি টাকা। ঠিক তখন দেশের এক প্রান্তে অভাবের তারনায় নিজের সমস্ত মেডেলে  ও সার্টিফিকেট সরিয়ে রেখে, মদ বিক্রি করছেন আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জয়ী এক মহিলা ক্রীড়াবিদ। দেশকে তথা রাজ্যকে একাধিকবার সম্মানিত করেছেন ঝাড়খণ্ডের ক্যারাটে খেলোয়ার বিমলা মুন্ডা। দেশকে আন্তর্জাতিক স্তরে সোনার পদক এনে দিয়েছেন তিনি। জাতীয় স্তরে জিতেছেন অনেক পদক। কিন্তু জোটেনি কোনও সরকারি চাকরি। করোনা মহামারী ও লকডাউনের জেরে অভাবের তাড়নায় দেশি মদ হাঁড়িয়া বিক্রি করে সসার চালাচ্ছেন বিমলা।

1 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 07 2020, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

২০১১ সালে ৩৪ তম জাতীয় গেমসে ঝাড়খণ্ডের হয়ে রূপো জিতেছিলেন বিমলা। ২০১২ সালে চতুর্থ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছিলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

করোনাভাইরাসের ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের ক্যারাটে খেলোয়ার বিমলা মুন্ডাও।

37

অভাবের সংসারে তাই ক্যারাটে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে বিমলাকে। সংসার চালানোর কোনও উপায় না পেয়ে শেষ পর্যন্ত দেশি মদ হাঁড়িয়া বিক্রি সংসার চালাচ্ছেন তিনি।
 

47

কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। কারণ ২০১২ সালে আন্তর্জাতিক  ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার।
 

57

কিন্তু প্রতিশ্রুতিই সার। এখনও চাকরি জোটেনি বিমলার। তাই ক্যারাটের মেডেল, সার্টিফিকেট সব সরিয়ে রেখে এখন জীবন সংগ্রামে টিকে থাকতে দেশি মদ বিক্রি করছেন তিনি।

67

ঘর ভর্তি বিমলার মেডেল সার্টিফিকেট। স্পনসর সমস্যা প্রথম থেকেই ছিল। তারপরও কষ্ট করে চালিয়ে যাচ্ছিলেন সবকিছু। স্বপ্ন দেখতেন বড় কিছু করার। কিন্তু সেই ভবিষ্যত এখন অনিশ্চিত।
 

77

এই ঘটনা ঘটনা সংবাদ মাধ্যমে সামনে আসার পর যদিও নড়েচড়ে বসেছে প্রশাসন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, এক মাসের মধ্যে বিমলার হাতে সরাসরি নিয়োগপত্রের তুলে দেওয়া হবে। এখন সুদিন ফেরার অপেক্ষায় বিমলা। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: লর্ডসে তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিতের শেষ ম্যাচ? জল্পনা চরমে
Recommended image2
IPL: আইপিএল-এর ধাঁচে এলিমিনেটর, ওডিআই-টি-২০ বিশ্বকাপে বড় বদল আইসিসি-র
Recommended image3
England vs India: অক্ষরের অলরাউন্ড পারফরম্যান্স, হারের পালা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত
Recommended image4
Drug Trafficking: ভারতে খেলতে এসে ড্রাগ পাচার করতেন পাক ক্রিকেটাররা! প্রতিবাদ করেছিলেন বলেই বব উলমার আজ মৃত? বিস্ফোরক অভিযোগ
Recommended image5
Jasprit Bumrah: ৯৬১ দিন পর ওয়ানডেতে খেলতে নেমে আগুন ঝরালেন বুমরা, উইকেট নিয়ে নয়া মাইলস্টোনে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved