MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • এবার শক্তি বাড়লেও, বিরাট কোহলির আরসিবির রয়েছে এখনও অনেক দুর্বলতা

এবার শক্তি বাড়লেও, বিরাট কোহলির আরসিবির রয়েছে এখনও অনেক দুর্বলতা

আজ আইপিএলের প্রথম ম্যাচে নামছে বিরাট কোহলির আরসিবি। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। জয় দিয়ে মরসুম শুরু করতে মরিয়া বিরাট ব্রিগেড। ১৩ মরসুমের ট্রফির খরা ১৪ তম মরসুমে কাটাতে মরিয়া বিরাট, এবিডিরা। দলের শক্তিও গতবারের তুলনায় অনেককটাই বাড়িয়েছে আরসিবি। তবে দলে রয়েছে একাদিক দুর্বলতাও। দেখে নেওয়ার বিরাট কোহলির রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরের শক্তি ও দুর্বলতা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 09 2021, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

আরসিবির শক্তিঃ
এবার আরসিবির হয়ে ওপেন করবেন বিরাট কোহলি ও দেবদূত পাড়িকল। গতবার আইপিএলে অভিষেকে দুরন্ত পারফর্ম করেছিলেন দেবদূত। এবার তারসঙ্গে ওপেন করবেন অভিজ্ঞ বিরাট। ফলে নিঃসন্দেহে এই জুটি ছন্দে থাকলে বিপক্ষের সমস্যা বাড়বে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

আরসিবির শক্তিঃ
এবার আরসিবির মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী হয়েছে। দলকে একার কাঁধে টানার ক্ষমতা রয়েছে এবি ডিভিলিয়ার্সের। দরকারে ঠান্ডা মাথায় ব্যাট করার পাশাপাশি এবিডির তান্ডব সকলের জানা। এর পাশাপাশি এবার গ্লেন ম্যাক্সওয়েলে যোগ দিয়েছে আরসিবিতে। ফলে এরা ফর্মে থাকলে আরসিবি আটকানো মুশকিল হয়ে যাবে।

38

আরসিবির শক্তিঃ
এবার আরসিবি দলে অলরাউন্ডার অপশনও আগের থেকে বেড়েছে। কাইল জেমিসন পেস বোলিংয়ের পাশাপাশি হার্ড হিট করতে সক্ষম, অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্য়াটটাও ভালো ওয়াশিংটন সুন্দরের এছাড়া গ্লেন ম্য়াক্সওয়েলও প্রয়োজনে বল করে থাকেন।
 

48

আরসিবির শক্তিঃ
আরসিবির বোলিং লাইনআপও আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে। স্পিন অ্যাটাকে সুন্দর ও চাহল জুটি এবং পেস অ্যাটাকে কাইল জেমিসন, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজরা দলকে ভরসা দিতে প্রস্তুত।
 

58

আরসিবির দুর্বলতাঃ
আরসিবি দল অনেকটাই বিরাট কোহলির উপর নির্ভরশীল।  সেই নির্ভরশীলতাই আরসিবির কাছে অনেক সময় দুর্বলতা হয়ে দাঁড়ায়। কোহলি ফ্লপ করলে গোটা দল মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেছে। এবার সেই কোহলি নির্ভরতা কাটিয়ে ওঠা চ্যালেঞ্জ আরসিবির কাছে।
 

68

আরসিবির দুর্বলতাঃ
এবি ডিভিলিয়ার্সের উপর এবার অনেকটাই নির্ভরশীল আরসিবির মিডল অর্ডার। আন্তর্জাতিক ক্রিকেটকে দীর্ঘদিন বিদায় জানিয়েছেন এবিডি। গতবার ফর্মে থাকলেও, ক্রিকেটের বাইরে থাকার ফলে এবিডির অফ ফর্ম থাকলে, সমস্যায় পড়তে পারে আরসিবি।
 

78

আরসিবির দুর্বলতাঃ
এবার আরসিবি দলে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অনেক আশা করে অজি তারকাকে দলে নিয়েছে বিরাটের দল। কিন্তু বিগত কয়েক বছরে ম্যাক্সওয়েলের আইপিএল পারফরমেন্স আশাব্যঞ্জক নয়। এবারও যদি ম্য়াক্সির অফ ফর্ম থাকে তাহলে সমস্যা আরও বাড়বে আরসিবির।
 

88

আরসিবির দুর্বলতা-
গতবার ভালো শুরু করেও মাঝপথে ছন্দ হারিয়েছিল আরসিবি। যার ফলে শেষ চারে পৌছতে সমস্যায় পড়তে হয়েছিল বিরাটের দলকে। ছন্দ হারিয়ে ফেলা আরসিবির দীর্ঘ বছরেপ সমস্যা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
Recommended image2
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image3
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image4
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Recommended image5
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved