MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্য়াটসম্য়ানদের তালিকা, যারা শাসন করেছে ২২ গজ

আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্য়াটসম্য়ানদের তালিকা, যারা শাসন করেছে ২২ গজ

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৪ তম মরসুম। গতবার মরুদেশেও দাপট দেখিয়েছে ব্য়াটসম্যানরা। এছাড়া আইপিএলের ১৩ মরসুমের স্মৃতিচারণ করলে উঠে আসবে একাধিক ব্য়াটসম্যানের নাম, যারা কোনও না কোনও বছর রাজত্ব করেছেন। ২০২১ আইপিএল শুরুর আগে দেখে নিন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের নিরিখে সেরা ১০ ব্য়াটসম্যানের তালিকা। 

3 Min read
Author : Sudip Paul
Published : Apr 05 2021, 08:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

১. বিরাট কোহলিঃ 
দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখনও ১৯২টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৫৮৭৮। গড় ৩৮.১৬ , স্ট্রাইক রেট ১৩০.৭৩। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। এইবছরও বিরাট ভক্তদের আশা দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি আইপিএলের ২২ গজে চলবে বিরাট রাজ।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

২. সুরেশ রায়নাঃ 
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩৩.৩৪, স্ট্রাইক রেট ১৩৭.১৪। ২০২০ তে না খেললেও, এবার রায়নার চওড়া ব্যাটের উপর ভরসা রাখছে চেন্নাই ভক্তরা।
 

 

310

৩. ডেভিড ওয়ার্নারঃ
আইপিএলের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্য়ানের তালিকায় রানের নিরিখে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার বিক্রম। ১৪২ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫২৫৪ রান, সর্বাধিক স্কোর ১২৬, গড় ৪২.৭১, স্ট্রাইক রেট ১৪১.৫৪। 
 

410

৪. রোহিত শর্মাঃ 
দলকে ৫টি ট্রফি দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে নিজের হিট শো বজায় রেখেছেন রোহিত শর্মা। ২০০ ম্যাচে হিটম্যানের সংগ্রহ ৫২৩০ রান করেছেন  হিটম্যান। সর্বাধিক রান ১০৯, গড় ৩১.৩১, স্ট্রাইক রেট ১৩০.৬১।  ২০২১ আইপিএলেও রোহিতের হিট বজায় থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
 

510

৫. শিখর ধওয়ানঃ 
মাঝে দু-একটি মরসুম খারাপ গেলেও, আইপিএলে কথা বলে তার ব্যাটও। আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ১৭৬ ম্যাচে শিখরের সংগ্রহ ৫১৯৭ রান। গড় ৩৪.৪১, স্ট্রাইক রেট ১২৬.৮৭। এখনও পর্যন্ত আইপিএলে শিখরের সর্বাধিক রান ১০৬। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই এবছর প্রথম আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখছেন দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা।

610

৬. এ বি ডিভিলিয়ার্সঃ
আইপিএলে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম এ বি ডিভিলিয়ার্স। বেঙ্গলুরুকে বহু ম্যাচে একার কাঁধে টেনেছেন এবিডি। ১৬৯ ম্যাচে আইপিএলে এবিডির সংগ্রহ ৪৮৪৯ রান। সর্বাধিক রান ১৩৩। গড় ৪০.৪০, স্ট্রাইক রেট ১৫১.৯১। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবছর আইপিএলে নিজের ধ্বংসাত্বক ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন ডিভিলিয়ার্স।
 

710

৭. ক্রিস গেইলঃ 
ব্যাট হাতে তাণ্ডব বা লণ্ডভণ্ড এই শব্দগুলি  যদি কারও সঙ্গে যায় তার নাম ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যারেবিয়ান তারকা। আইপিএলে ১৩২ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৭৭২রান। সর্বাধিক স্কোর ১৭৫। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। গেইলের গড় ৪১.১৩, স্ট্রাইক রেট ১৫০.১১। বয়স কিছুটা বাধা হলেও, এবছর গেইল ঝড়ের ভরসায় রয়েছেন পঞ্জাব কিংসের সমর্থকরা।
 

810

৮. মহেন্দ্র সিং ধোনিঃ 
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৩ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। ২০৪ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৬৩২ রান। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৪০.৯৯, স্ট্রাইক রেট ১৩৬.৭৫। গতবার আইপিএলে বালো ফর্মে না থাকলেও, ২০২১-এ ফের একবার নিজের জাত চেনাবার জন্য মুখিয়ে রয়েছেন ধোনি।
 

910

৯. রবিন উথাপ্পাঃ 
চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আইপিএল কেরিয়ার গেলেও, ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন রবিন উথাপ্পা। কলকাতার নাইট রাইডার্সের দুবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পেছনে রবিনের গুরুত্ব অনস্বীকার্য। গতবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এবার তাকে দলে নিয়েছে সিএসকে। ১৮৯ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ৪৬০৭ রান। সর্বাধিক স্কোর ৮৭ রান। গড় ২৭.৯২, স্ট্রাইকরেট ১২৯.৯৯। 
 

1010

১০ গৌতম গম্ভীরঃ 
আইপিএলের সেরা দশের তালিকাায় শেষ নাম গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের ট্রফির খরা কেটেছিল গম্ভীরের নেতৃত্বেই। সঙ্গ দিয়েছিল গম্ভীরের চওড়া ব্যাট। ১৫৪ ম্যাচে গম্ভীরের সংগ্রহ ৪২১৭ রান। গড় ৩১.২৩, স্ট্রাইক রেট ১২৩.৮৮, সর্বাধিক রান ৯৩। কেকেআর ছেড়ে দেওয়ার পর দিল্লি দলে যোগ দেন গোতি। সেখান থেকেই অবসর নেন গোতি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image2
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image3
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image4
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Recommended image5
IND vs PAK Women World Cup 2026: "পাকিস্তানের কাছে কোনওভাবেই হারা চলবে না!" ম্যাচের আগে কেন এমন বললেন জেমিমা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved