MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিরাট কোহলির দলে অব্য়াহত করোনা ভাইরাসের থাবা, চিন্তায় আরসিবি শিবির

বিরাট কোহলির দলে অব্য়াহত করোনা ভাইরাসের থাবা, চিন্তায় আরসিবি শিবির

আইপিএল শুরুর আগে ফের ধাক্কা খেল বিরাট ককোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাটের সংসারে ফের থাবা বসাল করোনা ভাইরাস। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন দলের তরুণ ভারতীয় ওপেনার দেবদূত পাড়িকল। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন অজি অলরাউন্ডার ড্যানিয়েল সামস। 

1 Min read
Author : Sudip Paul
Published : Apr 07 2021, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

আইপিএল শুরুর আগেই প্রতিযোগিতায় নিজের থাবা ক্রমশ চওড়া করছে করোনা ভাইরাস। আইপিএলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
 

28

প্লেয়ার, মাঠ কর্মী থেকে ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন বিভাগের কর্মীরা করোনার থাবা থেকে বাদ যাচ্ছে না কেউ। লাগাতার করোনার থাবায় আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই।
 

38

এবার বিরাট কোহলির দল আরসিবিতে ফের থাবা বসাল করোনা ভাইরাস। করোনা আক্রান্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অজি অলরাউন্ডার ড্যানিয়েল সামস। 

48
বুধবার সকালে বিবৃতি দিয়ে আরসিবির তরফে জানানো হয় করোনা রিপোর্ট পজেটিভ এসেছে ড্যানিয়েল সামসের। সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে অজি তারকাকে।
58
বুধবার বেঙ্গালুরুর তরফে টুইট করে লেখা হয়েছে,'রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্যানিয়াল স্যামসের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শরীরে কোনও করোনার লক্ষণ নেই এবং তাঁকে আইসোলেট করা হয়েছে।'
68
৩ এপ্রিল সামস যখন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তখন তার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। বিসিসিআইয়ের নিয়ম মাফিক করোনা পরীক্ষা করার সময় তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
78

এর আগে আরসিবির তরুণ তারকা ক্রিকেটার দেবদূত পাড়িকলের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনিও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।এবার আক্রান্ত হলেন ড্যানিয়েল সামস।
 

88

৯ তারিখ আইপিএলের প্রথম দিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে আরসিবি। তার আগে যেভাবে দলের একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হচ্ছে , তাতে চিন্তা বাড়ছে বিরাট কোহলি সহ আরসিবি টিম ম্যানেজমেন্টের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC on Bangladesh Cricket: বিশ্বকাপে না খেললেও কোনও শাস্তি নয় বাংলাদেশকে, বিবৃতি দিয়ে জানিয়ে দিল আইসিসি
Recommended image2
ICC T20 World Cup 2026: কানাডাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা, পিছিয়ে নেই জিম্বাবোয়েও
Recommended image3
IND vs PAK Match Update: ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান! ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, চাপের মুখে নতিস্বীকার?
Recommended image4
IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Recommended image5
BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে 'গ্রেড বি'-তে বিরাট ও রোহিত, শুভমন গিলের পদোন্নতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved