MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • প্রথম ম্যাচেই থাকছে চমক, দেখে নিন দিল্লির বিরুদ্ধে ধোনির সিএককের সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচেই থাকছে চমক, দেখে নিন দিল্লির বিরুদ্ধে ধোনির সিএককের সম্ভাব্য একাদশ

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস শনিবার ২০২১ আইপিএলে তাদের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। আইপিএল ২০২০ সিএসকে-র জন্য সবচেয়ে খারাপ মরসুম গিয়েছে। কারণ প্রথমবারের জন্য শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি এমএস ধোনির দল। সপ্তম স্থানে শেষ করেছিল চেন্নাই। মজার বিষয় হল ভারতে যখনও পূর্ণাঙ্গ আইপিএল হয়েছে তখনই ফাইনাল খেলেছে সিএসকে। সেই ধারা বজায় রাখতে মরিয়া ধোনির দল। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে বদ্ধপরিকর চেন্নাই। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে কি হতে চলেছে সিএসকের প্রথম একাদশ দেখে নিন এক নজরে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Apr 09 2021, 10:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রুতুরাজ গায়কোয়ার-
আইপিএল ২০২০-তে শেষ তিনটি ম্যাচে অর্ধশতরান করে সকলের নজর কেড়েছিলেন সিএসকের করুণ তারকা রুতুরাজ গায়কোয়াড়। ৬ ম্যাচে মোট করেছিলেন ২০৬ রান। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার শুরু থেকেই রানের মধ্যে থাকাই লক্ষ্য রুতুরাজের।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

ফাফ ডুপ্লেসি-
ওপেনিংয়ে অপর পছন্দ নিঃসন্দেহে প্রোটিয়া তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি।গতবার আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন ফাফ। গতবারও আইপিএলে ১৩ ম্য়াচে ৪৪৯ রান করেছিলেন তিনি। এবারও সিএসকের ভরসা তিনি।
 

311

অম্বাতি রায়ডু-
আইপিএল ২০২০-তে ইনিংসে ৩৫৯ রান করেছিলেন অম্বাতি রায়ডু। তবে তিনি মাত্র একটি অর্ধশতক করেছিলেন।  পরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে রায়ডু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এবার আইপিএলে ছন্দে থাকতে মরিয়া রায়ডু।
 

411

সুরেশ রায়না-
সিএসকে মিডল অর্ডারকে নির্ভরতা দিতে চলে এসেছে সিএসকের 'চিন্না থালা' সুরেশ রায়না। চেন্নাইয়ের হয়ে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার রায়না। গতবার না খেললেও, এবার নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন রায়না।
 

511

এমএস ধোনি-
গতবার আইপিএল শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও আইপিএলটা ভালো যায়নি এমএস ধোনির। এবার দোনির শেষ আইপিএল কিনা সেবিষয়ে কিছু জানা না গেলেও, নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন মাহি।
 

611

মঈন আলি-
অনেক ভরসা করে এবার ইংল্যান্ড তারকা মঈন আলিকে দলে নিয়েছে সিএসকে। দলের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব সামালানোর পাশাপাশি বোলিং করতে সক্ষম মঈন আলি। নিজের অলরাউন্ড দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন ব্রিটিশ তারকা।
 

711

রবীন্দ্র জাদেজা-
চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সিএসকে দলের স্পিন বিভাগের অন্যতম সেরা অস্ত্র রবীন্দ্র জাদেজা। ৪ ওভার বল করার পাশাপাশি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলতে সক্ষম জাড্ডু। নিজের সেরাটা দিয়ে দলকে আরও একবার চ্যাম্পিয়ন করাই লক্ষ্য স্যার জাডেজার।
 

811

স্যাম কুরান-
গতবার আইপিএসে ১৪ ম্য়াচে ১৮৬ রান করার পাশাপাশি বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন স্যাম কুরান। নতুন বলে বোলিং ও প্রয়োজনে ওপেনিংয়ে ঝোড়ো ইনিংস খেলতেও সক্ষম তিনি। সিএসকের অন্যতম ভরসা এবার স্যাম কুরান।
 

911

দীপক চাহার-
ডানহাতি পেসার দীপক চাহার আইপিএল ২০২০-তে সিএসকে-র দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, কারণ তিনি ১৪ ম্যাচে ১২ উইকেট পেয়েছিলেন। সাম্প্রতিক কিছু ম্যাচে ফর্মে না থাকলেও, আইপিএলে ফের একবার নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি।     
 

1011

শার্দুল ঠাকুর-
গতবার  আইপিএলে শার্দুল ঠাকুর ৯টি ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন শার্দুল ঠাকুর। সম্প্রতি জাতীয় দলের হয়েও দুরন্ত ছন্দে রয়েছেন শার্দুল। প্রয়োজনে ব্য়াট হাতেও উল্লেখযোগ্য ইনিংস খেলতে সক্ষম তিনি।
 

1111

ইমরান তাহির-
২০১৯ মরসুমে দুরন্ত ফর্মে ছিলেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। কিন্তু ২০২০ মরসমে মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তহির। পেয়েছিলেন ১টি উইকেট। এবার নিজের সেরাটা দেওয়ার জন্য মরিয়া তাহির।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Recommended image2
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image3
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image4
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image5
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved