MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল ফাইনালে সম্মুখ সমরে কোন কোন তারকারা, দেখে নিন এক নজরে

আইপিএল ফাইনালে সম্মুখ সমরে কোন কোন তারকারা, দেখে নিন এক নজরে

আজ আইপিএলে ফাইনালে মুখোমুখি চারবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও প্রথমবার ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস। দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যাদের আজকের ফাইনালে ফেস টু ফেস লড়াই হবে। সেই লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই। চলুন দেখা যাক আজকের মেগা ফাইনালে কোন কোন তারকার টক্কর হতে চলেছে।  

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 10 2020, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

রোহিত শর্মা বনাম শ্রেয়স আইয়র
ফাইনালে দুই দলের অধিনায়কের টক্কর দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। একদিকে প্রতিযোগিতায় ২৬৪ রান করেছেন রোহিত শর্মা। অপরদিকে ৪৫৪ রান করেছেন শ্রেয়স আইয়র। কিন্তু বড় ম্যাচের অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রোহিত।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

কুইন্টন ডিকক বনাম শিখর ধওয়ান
মুম্বই ও দিল্লি দলের ওপেনিংয়ের ভরসা কুইন্টন ডিকক ও শিখর ধওয়ান। দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত আইপিএলে ৪৮৩ রান করেছেন ডিকক। সামলেছেন উইকেট রক্ষকের দায়িত্ব। অপরদিকে গব্বরের ঝুলিতে রয়েছে ৬০৪ রান।
 

37

কায়রন পোলার্ড বনাম মার্কাস স্টয়নিস
দুই দলের মারকাটারি ব্যাটসম্যান ও অলরাউন্ডারদের মধ্যে অন্যতম কায়রন পোলার্ড ও মার্কাস স্টয়নিস। এখনও পর্যন্ত আইপিএলে ২৫৯ রান করেছেন পোলার্ড। নিয়েছেন ৪টি উইকেট। অপরদিকে স্য়টনিস করেছেন ৩৫২ রান , উইকেট নিয়েছেন ১২টি।
 

47

হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ
মুম্বই  ও দিল্লি দলের আরও দুই বিধ্বংসী ব্যাটসম্য়ান। এখনও পর্যন্ত হার্দিক পান্ডিয়া করেছেন ২৭৮ রান। অপরদিকে ঋষভ পন্থের ঝুলিতে রয়েছে ২৮৭ রান।
 

57

জসপ্রিত বুমরা বনাম কাগসো রাবাডা
দুই দলের দুই সেরা পেস অস্ত্রই নয়, এবারের আইপিএলের সেরা উইকেট টেকার হওয়ারর লড়াইতেও রয়েছে এই দুই ব্যাটসম্যান। আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি উইকেট নিয়েছেন বুমরা ও রাবাডা নিয়েছেন ২৯টি উইকেট।
 

67

ট্রেন্ট বোল্ট ও আনরিখ নকিয়া
মুম্বই ও দিল্লি দলের পেস অ্যাটাকের আরও দুই সেরা অস্ত্র। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ২২টি উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট ও ২০টি উইকেট পেয়েছেন আনরিখ নকিয়া।
 

77

রবিচন্দ্রন অশ্বিন বনাম রাহুল চাহার
দুই দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র রবি অশ্বিন ও রাহুল চাহার। এখনও পর্যন্ত আইপিএলে মুম্বইয়ের রাহুল চাহর পেয়েছেন ১৫টু উইকেট ও দিল্লির অশ্বিন পেয়েছেন ১৩টি উইকেট।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: 'খারাপ সময়ে দলকে দিশা দেখাতে তৈরি,' মুম্বইয়ের নেতৃত্বে ফিরে বার্তা রোহিতের
Recommended image2
New Zealand vs India: পার্টনারশিপ গড়তে না পারার জন্যই চাপে ভারত, বলছেন সাইরাজ বাহুতুলে
Recommended image3
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন
Recommended image4
IND vs NZ 2nd Test: ক্রাইস্টাচার্চে ক্রাইসিস, গিলদের ব্যর্থতায় ফলো-অনের মুখে টিম ইন্ডিয়া
Recommended image5
Rishabh Pant: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছক্কার মালিক ঋষভ পন্থ, গড়লেন নতুন রেকর্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved