MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কেকেআর বনাম সিএসকে ম্য়াচে কোন তারকারা হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

কেকেআর বনাম সিএসকে ম্য়াচে কোন তারকারা হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

আজ আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। শেষ চারে পৌছতে গেলে আজকের ম্য়াচ জিততেই হবে কেকেআরকে। অপরদিকে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গেলেও, শেষ  ম্যাচগুলি জিতে সম্মানরক্ষা করতে চাইছে সিএসকে। কেকেআরের কাছে এই ম্যাচ কার্যত ডু অর ডাই। আজকের ম্যাচেও দুই দলে রয়েছে একাধিক স্টার ক্রিকেটার যারা একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিতে সক্ষম। তো চলুন দেখা যাক কেকেআর বনাম সিএসকে ম্যাচে নজরে থাকছে কোন কোন তারকা।  

3 Min read
Author : Sudip Paul
Published : Oct 29 2020, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

শুভমান গিল-
শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর হারলেও ৫৭ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। কিন্তু ধারাবাহিকতার অভাবে এবারের আইপিএলে ভুগেছেন কেকেআরের তারকা ব্যাটসম্যান। আজ অতি গুরুত্বপূর্ণ বড় রান করতে মরিয়া হয়ে রয়েছেন শুভমান গিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

ইয়ন মর্গ্যান-
দীনেশ কার্তিকের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পর কেকেআরের দায়িত্ব সামলাচ্ছেন ইয়ন মর্গ্যান।। ব্যাট হাতে রানের মধ্যে থাকলেও, অধিনায়ক হিসেবে সময়টা ভাল যাচ্ছে না ব্রিটিশ তারকার। আজ ব্যাট হাতে বড় রান করার পাশাপাশি দলকে জয় এনে দিতে মরিয়া নাইটদের অধিনায়ক।
 

312

দীনেশ কার্তিক-
ব্যাটিংয়ে মনযোগ দেওয়ার জন্য অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তারপরও রানের মধ্যে ফিরতে পারছেন না তিনি। আজ সিএসকের বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন ডিকে।
 

412

প্যাট কামিন্স-
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র প্যাট কামিন্স। নিজের সেরা ফর্মে না থাকলেও, খুব একটা খারাপ পারফর্ম করেননি তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। আজ নিজেরে সেরাটা উজার করে দিতে চাইছেন অজি তারকা।
 

512

লকি ফার্গুসন-
কেকেআরের প্রথম এগারোতে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত বোলিং করছেন লকি ফার্গুসন। শেষ ম্য়াচেও নিয়েছেন একটি উইকেট। ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন দলের হয়ে। আজ ফের আগুনে বোলিং করতে মুখিয়ে রয়েছেন কিউই তারকা।
 

612

বরুণ চক্রবর্তী-
এবারের আইপিএলে কেকেআর দলের অন্যতম সেরা আবিষ্কার বরুণ চক্রবর্তী। ধারাবাহিক পারফরমেন্সের কারণমে সুযোগ পেয়েছেন ভারতীয় দলেও। কিন্তু আজ ডু অর ডাই ম্যাচে আরও একবার মিস্ট্রি স্পিনারের দিকে তাকিয়ে কেকেআর সমর্থকরা
 

712

ঋতুরাজ গায়কোয়াড়-
আইপিএলের প্রথম দিকে খুব একটা দলে সুযোগ না পেলেও, শেষের দিকে নিয়মিতভাবে সিএসকে দলে সুযোগ পাচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। শেষ ম্য়াচে আরবসিবির বিরুদ্ধে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। আজও তার ব্য়াটে বড় রান চাইছেন সিএসকে সমর্থকরা।
 

812

ফাফ ডুপ্লেসি-
এবারের আইপিএলে সিএসকের হয়ে দুরন্ত ফর্মে ব্যাট করেছেন ফাফ ডুপ্লেসি। শেষ ম্যাচেও ২৫ রানের ইনিংস খেলেছেন তিনি। আজও কেকেআরের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া হয়ে রয়েছেন প্রোটিয়া তারকা।

912

অম্বাতি রায়ডু-
এবারের আইপিএলের শুরুটা ভালো করলেও, ধারাবাহিকতার অভাবে ভুগেছেন অম্বাতি রায়ডু। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজ কেকেআরের বিরুদ্ধে নিজেরে সেরাটা উজার করে দিতে চাইছেন রায়ডু।
 

1012

এমএস ধোনি-
গোটা প্রতিযোগিতায় নিজের সেরা ফর্ম খুঁজে পাননি সিএসকে অধিনায়ক এমএস ধোনি। কিছু ছোট ছোট ইনিংস খেললেও, চেনা ছন্দে নেই মাহি। শেষের দিকে ধোনির পুরোন ফর্ম দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন সিএসকে ভক্তরা।
 

1112

স্যাম কুরান-
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট-বলে দুরন্ত পারফর্ম করেছেন ব্রিটিশ তারকা স্যাম কুরান। আজও কেকেআরের বিরুদ্ধে তার উপরই ভরসা করছে সিএসকে টিম ম্য়ানেজমেন্ট।

1212

রবীন্দ্র জাদেজা-
এববারের আইপিএলে বল হাতে সফল না হলেও, ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। কেকেআর বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি জাদেজার স্পিনের জাদু দেখার অপেক্ষায় সিএসকে ভক্তরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranji Trophy 2026: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে চালকের আসনে গুজরাট, প্রথম দিনের শেষে স্কোর কত?
Recommended image2
India vs Pakistan: গ্যালারিতে আসন ৩৪,০০০, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লক্ষ!
Recommended image3
Yashasvi Jaiswal: যশস্বীর অপরাজিত শতরান, নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ড্র ভারতীয় এ দলের
Recommended image4
Glenn Maxwell: কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর? খোলসা করলেন ম্যাক্সওয়েল
Recommended image5
Glenn Maxwell: ১৪ বছরের কেরিয়ার শেষ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved