MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কেকেআর বনাম আরসিবি ম্যাচে কোন কোন তারকা হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

কেকেআর বনাম আরসিবি ম্যাচে কোন কোন তারকা হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

আজ আইপিএলের মেগা ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। দুই দলেই রয়েছে একধিক ম্যাচ উইনার। যারা নিজের দিনে বিপক্ষকে একাই শেষ করতে সিদ্ধহস্তক। তো চলুন দেখা যাক আজকে শারজার ছোট মাঠে নজরে থাকবে থাকবে কোন কোন তারকা ক্রিকেটার। কারা হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। 

3 Min read
Author : Sudip Paul
Published : Oct 12 2020, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

বিরাট কোহলি-
আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় বিরাট কোহলিকে নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন আরসিবি অধিনায়ক। শেষ ম্যাচে সিএসকের বিরুদ্ধে খেলেছেন ৫২ বলে ৯০ রানের একটি অনবদ্য ইনিংস। আজ কেকেআরের বিরুদ্ধেও বিরাটের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে আরসিবি ভক্তরা।

212

এবি ডিভিলিয়ার্স-
এবারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন এবি ডিভিলিয়ার্স। তবে শেষ কয়েকটি ম্যাচে ডিভিলিয়ার্সের ব্যাটে রান আসেনি। তাই আজ কেকেআরের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন প্রাক্তন প্রোটিয়া তারকা।
 

312

অ্যারন ফিঞ্চ-
রানের মধ্যে থাকলেও এখনও নিজের সেরাটা উজার করে দিতে পারেননি অ্যারন ফিঞ্চ। কিছু ম্যাচে রান পেলেও বড় রান করতে ব্যর্থ হচ্ছেন তিনি। আজ কেকেআরের বিরুদ্ধে ফিঞ্ডের রানে ফেরার অপেক্ষায় আরসিবি টিম ম্যানেজমেন্ট।
 

412

ক্রিস মরিস-
গত ম্যাচে সুযোগ পেয়েই দুরন্ত পারফরমেন্স করেছেন আরও এক দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিস। ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। ব্যাট হাতেও শেষের দিকে দ্রুত রান তুলতে সক্ষম মরিস। কেকেআরের বিরুদ্ধে মরিসের জ্বলে ওঠার অপেক্ষায় সকলে। 
 

 

512

যুজবেন্দ্র চাহল-
বল হাতে বিরাট কোহলির দলের সেরা ম্যাচ উইনারের নাম যুজবেন্দ্র চাহল। তার স্পিনের ভেলকির কাছে কাবু বড় বড় ব্যাটসম্যান। প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দেন চাহল। আজ কেকেআর ম্যাচেও চাহলের স্পিনের জাদুর দিকে তাকিয়ে সকলে। 
 

612

ওয়াশিংটন সুন্দর-
ব্যাট-বোলিং দুটোতেই আরসিবির হয়ে এবছর উল্লেখযোগ্য অবদান রাখছেন ওয়াশিংটন সুন্দর। শেষ ম্যাচেও দুটি বড় উইকেট নিয়ে সিএসকে-কে ধাক্কা দিয়েছিলেন সুন্দর। ব্যাট হাতেও প্রয়োজনের সময় খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। আজ ফের নিজের জাত চেনাতে মরিয়া ওয়াশিংটন সুন্দর। 
 

712

দীনেশ কার্তিক-
প্রথম দিকে একের পর এক ম্যাচে রান না পাওয়ায় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটিং নিয়ে উঠছিল নানা প্রশ্ন। তবে শেষ ম্যাচে দুরন্তভাবে রানে ফিরেছেন তিনি। ২৯ বলে ৫৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন ডিকে। আজ আরসিবির বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া তিনি।

812

ইয়ন মর্গ্যান
কেকেআর মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি। রয়েছেন রানের মধ্যেও। প্রয়োজনের সময় ধরে ইনিংস খেলার পাশাপাশি স্লগ ওভারে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তারা। আজ আরসিবির বিরুদ্ধে বড় রান করতে মরিয়া মর্গ্যান।
 

912

আন্দ্রে রাসেল-
এবছরের আইপিএলটা এখনও পর্যন্ত ভাল যাচ্ছে না কেকেআরের সবথেকে ম্যাচ উইনার আন্দ্রে রাসেলের। যদিও খুব তাড়াতাড়ি ছন্দে ফেরার কথা বলেছেন তিনি। রাসলের ফর্মে ফেরার অপেক্ষায় গোটা হল। 
 

1012

রাহুল ত্রিপাঠী-
কয়েকটি ম্যাচ সুযোগ পেয়েই কেকেআর দলে তার প্রয়োজনীতা প্রমাণ করেছেন তরুণ ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি। শেষ ম্যাচে রান না পেলেও, আজ আরসিবির বিরুদ্ধে ফের রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। 
 

1112

প্যাট কামিন্স-
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের সেরাল অস্ত্র তিনি। ভাল বোলিং করলেও,প্রতি ম্য়াচে উইকেট পাচ্ছেন না তিনি। কিন্তু আরসিবির বিরুদ্ধে আগুনে বোলিং করে উইকেট পেতে মরিয়া অজি তারকা পেসার। 
 

 

1212

প্রসিদ্ধ কৃষ্ণা-
পঞ্জাবের বিরুদ্ধে দলে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। নিয়েছেন তিনটি উইকেট। দলে তার প্রয়োজনীয়তাও প্রমাণ করেছেন তিনি। আজও কেকেআরের বিরুদ্ধে ভাল কিছু করতে মরিয়া প্রসিদ্ধ কৃষ্ণা। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ENG vs NZ T20: সুপার এইটের লড়াইতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড, সেমিতে হবে ধুন্ধুমার ক্রিকেট?
Recommended image2
Rinku Singh: শোকে পাথর হয়ে গিয়েছেন, বাবার শেষকৃত্য সম্পন্ন রিঙ্কু সিংয়ের
Recommended image3
IPL 2026 Schedule: বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে IPL, কবে শুরু-ফাইনাল কবে?
Recommended image4
IND vs WI T20 WC 2026: কলকাতায় পৌঁছে গেলেন হার্দিকরা, পারদ চড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের
Recommended image5
Aquib Nabi Ranji Trophy: রঞ্জি ফাইনালে ৫ উইকেট, জম্মু-কাশ্মীরের পেসারকে নিয়ে বড় দাবি সৌরভ-কার্তিকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved