MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • COVID 19: ফের দৈনিক সংক্রমণ বেড়ে ৭০০ ছুঁইছুঁই, আশঙ্কা বাড়িয়েই চলেছে কলকাতা

COVID 19: ফের দৈনিক সংক্রমণ বেড়ে ৭০০ ছুঁইছুঁই, আশঙ্কা বাড়িয়েই চলেছে কলকাতা

রাজ্যে আচমকাই  ফের বাড়ল  কোভিড সংক্রমণ। কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় এখনও ১০০-র গণ্ডির উপরেই রয়েছে। শীর্ষে রয়েছে এবার কলকাতা। দ্বিতীয় উত্তর ২৪ পরগণা । বাংলাব্যাপী মৃত্য়ু সংখ্য়াও বেড়ে এইমুহূর্তে ৬ জেলায় এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন  এবং মৃত্যু বেড়ে  হয়েছে ১৩ জনের। দেখুন বাংলা তথা কলকাতার কোভিড ক্যানভাস। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 03 2021, 08:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


  কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে  রাজ্যে।  তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৬ জেলায়। 

210

মৃত্যুর লিস্টে সেই ৬ জেলার লিস্টে শীর্ষে রয়েছে নদিয়া এবং উত্তর ২৪ পরগণা।   যদিও মৃত্য়ু শূন্য এখনও হতে পারেনি কলকাতা, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং।

310

 
তবে এবার   মৃত্যু শূণ্য হয়েছে মুর্শিদাবাদ  , বাঁকুড়া, পশ্চিম  বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, কালিংপং জেলা।  শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

410


বৃহস্পতিবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১৩ জন। নদিয়াতে ৫ জন এবং উত্তর ২৪ পরগণা জেলায় ৩ জনের মৃত্য়ু হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জেলায়  ১ করে প্রাণ হারিয়েছেন। 


 

510


বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১২২ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১৩,০৯৬ জন এবং  মোট মৃতের সংখ্যা ৫০১০ জন। 
 
 

610

 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে কলকাতা।  দ্বিতীয় উত্তর ২৪ পরগণা। তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা এখনও ১০০-র এর উপরে।
 

710


বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১০২ জন। দক্ষিণ ২৪ পরগণায়  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ জন।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ জন। 
 

810

বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৬৯৫ জন । যা আগের থেকে কিছুটা কমেছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮,৭৩৪ জন।
 

910

তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৯ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২২, ৭৭২ জন। 

1010


 স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.২৪ শতাংশ। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'পুরো পরিস্কার, ওঁকে জেতানোর মত ভোটার ভবানীপুরে নেই' শুভেন্দুর মন্তব্যে তোলপাড়! দেখুন
Recommended image2
Kolkata SIR Final Voter List: গোটা শহরে যা হয়নি সেটাই হল বালিগঞ্জে, কলকাতার সব বিধানসভাকে টপকে নজির সুব্রত গড়ে
Recommended image3
Bhabanipur Final Voter List: মুখ্যমন্ত্রী মমতার ভবানীপুরে ভোটার তালিকায় কত নাম বাদ পড়ল, কত জনের ভাগ্য ঝুলে?
Recommended image4
নারী নিরাপত্তায় 'পিঙ্ক বুথ ' ও 'শাইনিং' ২টি প্রকল্পের ঘোষণা মমতার, চালু আজ থেকেই
Recommended image5
'তৃণমূলের ফাঁকা আওয়াজ বেশি', SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে মমতাকে নিশানা দিলীপ ঘোষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved