MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা, হলুদ সতর্কতা জারি কলকাতায়

নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা, হলুদ সতর্কতা জারি কলকাতায়

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। মাঝে মধ্যে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি হয়েই চলেছে। আজ সারাদিনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা।  

2 Min read
Author : Maitreyi Mukherjee
Published : Sep 14 2021, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। এর ফলে সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা। হাঁটু জল পেরিয়ে হাসপাতালে যেতে হচ্ছে তাঁদের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

প্রবল বর্ষণে কাঁথি হাসপাতাল সংলগ্ন রাস্তা জলের তলায় চলে গিয়েছে। দোকানের মধ্যেই জল ঢুকে পড়েছে। জল পেরিয়ে হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের। মূলত ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় এই জল জমে যায় বলে অভিযোগ এলাকাবাসীর।

39

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তর ছত্রিশগড়ে বিরাজ করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের শক্তি একটু কমবে। বাংলা থেকে নিম্নচাপ অনেকটা দূরে রয়েছে। কিন্তু, নিম্নচাপের হাওয়া বইছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। তার ফলেই দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ও আগামীকাল বৃষ্টি হবে।

49

আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। এছাড়া কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়াতে ভারী বৃষ্টি হবে। আগামীকাল বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। 

59

সকাল থেকেই কলকাতা, সল্টলেক ও দমদমে ভারী বৃষ্টি হচ্ছে। আর তার জেরে বিভিন্ন এলাকায় জল জম গিয়েছে। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও অফিস যাত্রীদের। 

69

টানা বৃষ্টির জেরে দুই পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

79

কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।

89

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ের কয়েকটি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হবে না সেখানে।

99

নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। সেই কারণে উপকূল একালায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

About the Author

MM
Maitreyi Mukherjee
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nirmal Ghosh Arrested: জোর করে অভয়ার দেহ দাহ? গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
Recommended image2
Ajker Bangla Khabar Live: Apple Pay - iPhone-এ ট্যাপ করেই পেমেন্ট! ২০২৬-এ ভারতে আসছে Apple Pay
Recommended image3
Cal HC On OBC Certificates: তৃণমূল সরকারের আমলে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট অবৈধ, বড় নির্দেশ আদালতের
Recommended image4
WB Govt Job: আর কয়েক মাসের মধ্যেই হাজার হাজার শূণ্যপদে নিয়োগ, কোন কোন পদে আবেদন করা যাবে?
Recommended image5
Now Playing
Ritabrata Banerjee: বাংলাদেশ থেকে ফোনে ভয়ঙ্কর হুমকি! লালবাজারে ছুটলেন ঋতব্রত!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved