MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মর্নিংওয়াকে জনতার দরবারে রাজ্যপাল, ফের চটতে পারে তৃণমূল

মর্নিংওয়াকে জনতার দরবারে রাজ্যপাল, ফের চটতে পারে তৃণমূল

ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতঃভ্রমণে রাজ্যপাল জগদীপ ধনখড় আমজনতার সঙ্গে জনসংযোগে রাজ্যপাল শুনলেন সাধারণ মানুষের অভিযোগ, মেটালেন সেলফির আব্দার

1 Min read
Author : debamoy ghosh
| Updated : Nov 01 2019, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রাজ্যপালকে হাতের নাগালে পেয়ে এ দিন বেশ কিছুটা অবাকই হয়ে যান ভিক্টোরিয়া চত্বরের প্রাতঃভ্রমণকারীরা। রাজ্যপালের সঙ্গেই খোশগল্পে মেতে ওঠেন তাঁরা।
26
এর মধ্যেই কেউ কেউ আবার রাজ্যপালের কাছে বিভিন্ন বিষয়ে ছোটখাটো অভিযোগও জানাতে থাকেন। মন দিয়ে সেসব শোনেন জগদীপ ধনখড়।
36
জনসংযোগের জন্য অনেক সময়ই প্রাতঃভ্রমণকারীদের বেছে নেন রাজনীতিকরা। রাজ্য বিজেপি-র পক্ষ থেকে সকালের চায়ের আড্ডায় জনসংযোগ গড়ে তোলার কর্মসূচি অনেক দিন ধরেই এ রাজ্যে চলছে। নির্বাচনের সময় এই পথে হাঁটেন অন্যান্য দলের প্রার্থীরাও। কিন্তু বেনজিরভাবে এ দিন সেই কাজটাই করলেন জগদীপ ঘনখড়।
46
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই নজিরবিহীনভাবে একাধিক পদক্ষেপ করেছেন জগদীপ ধনখড়। কখনও কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধারে ছুটে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কখনও আবার জেলা সফরে বেরিয়ে পড়েছেন।
56
কিন্তু সম্প্রতি জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় উপস্থিত হওয়ার পরে রাজ্যের শাসক দলের সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা দূর হবে বলেই আশা করেছিলেন অনেকে। কিন্তু রাজ্যপালের এ দিনের জনসংযোগ কর্মসূচি তৃণমূল কীভাবে নেয়, সেটাই এখন দেখার।
66
তবে এ দিনই জানা গিয়েছে, রাজ্যপাল মহম্মদ রফির গানের ভক্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরেই আমজনতার সঙ্গে গল্প করার ফাঁকে রফি কণ্ঠী ইজাজ ইউসুফের গান শুনে তাঁকে কাছে ডেকে নেন তিনি।

About the Author

DG
debamoy ghosh

Latest Videos
Recommended Stories
Recommended image1
Todays News in Bengali Live: Ambedkar Jayanti - সংবিধানের রূপকারকে শ্রদ্ধা মোদী-মুর্মুর, বাবাসাহেবের আদর্শে দেশ গড়ার ডাক
Recommended image2
Now Playing
ভোটের মুখে পুলিশের জুলুমবাজি, তোলাবাজি নিয়ে সরব যৌন কর্মীদের সংগঠন দুর্বার
Recommended image3
Now Playing
Mamata vs Samik: 'তৃণমূল শেষ, নিভে যাওয়ার আগে প্রদীপ জ্বলছে!' মমতার মন্তব্যের পাল্টা দিলেন শমীক!
Recommended image4
Now Playing
Suvendu Adhikari: '৪ তারিখের পর ডিজে বাজবে...' অভিষেকের মন্তব্যের কী জবাব দিলেন শুভেন্দু?
Recommended image5
বড় খবর: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হঠাৎ বিরাট আপডেট নবান্নের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved