MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মহালয়ার আগেই ভাসবে বাংলা, ফের নিম্নচাপের কবলে দক্ষিণবঙ্গ

মহালয়ার আগেই ভাসবে বাংলা, ফের নিম্নচাপের কবলে দক্ষিণবঙ্গ

স্বস্তি নেই। পুজোর মুখেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে নতুন করে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। এর জেরে মহালয়ার আগেই ভাসতে পারে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 18 2022, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

হাওয়া অফিস বলছে দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

210

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি। 

310

পুজোর আগে নাগাড়ে বৃষ্টির জেরে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে মণ্ডপের কাজ অন্য দিকে আবার ভাটা পড়ছে পুজোর বাজারেও। পুজোর আগে ছুটির দিনে এই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

410

এদিকে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। রবিবারও মাটি হতে পারে পুজোর বাজার। কারণ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। সকাল থেকে হালকা রোদ উঠলেও, বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

510

শুধু কলকাতা নয় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

610

আলিপুর আবহাওয়া সূত্রে জানা গেছে, আজ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বঙ্গোপাসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে। আর এই ঘূর্ণাবর্ত আগামী ২০ তারিখ নিম্নচাপে পরিনত হতে পারে। আর তার জেরেই আগামী ২১ তারিখ থেকে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

710

আর সেকারণে বর্তমানে যারা সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের ২০ তারিখের আগে ফিরে আসার কথা জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া ২১ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। 

810

এদিকে, ধসের কারণে আবারও বিপর্যস্ত দার্জিলিং-এর টয় ট্রেন পরিষেবা। বন্ধ হয়ে গেছে সমতল আর পাহাড়ের রেল যোগাযোগ ব্যবস্থা। পুজোর মুখে যা নতুন করে আক্ষেপ বাড়িয়ে পর্যটকদের। শুক্রবার তিনধারিয়া আর রংটং-এর মধ্যবর্তী এলাকায় ধস নামে। 

910

তারপর থেকেই থমকে গেছে টয় ট্রেনের চাকা। ইতিমধ্যেই শুরু হয়েছে ধস সরানোর কাজ। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময়ে লেগে যাবে বলেও জানান হয়েছে হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুজোর আগে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় তার চেষ্টা করে হবে বলেও আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।

1010

অন্যদিকে, শনিবার কয়েকঘণ্টার বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গায় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এবার পুজোয় ভিলেন হবে না তো বৃষ্টি? সেটাই এখন বড় প্রশ্ন বঙ্গবাসীর। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Kolkata: উত্তরে স্বস্তি, দক্ষিণে গরমের ভ্রুকুটি! কেমন থাকবে দোলের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস
Recommended image2
Now Playing
'একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না' এই এক লাইনেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
Recommended image3
বাংলায় সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হচ্ছে? রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএ নিয়ে বড় আপডেট
Recommended image4
Ajker Bangla News Live: IND vs ENG Semi Final - একের পর এক ক্যাচ মিস এবং খারাপ ফিল্ডিং! সেমির আগে চিন্তায় রাখবে ভারতকে?
Recommended image5
Weather West Bengal: দোলের আগেই আবহাওয়ার পরিবর্তন! উত্তর দক্ষিণ দুই বঙ্গে আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved