MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • যাত্রীদের অপেক্ষায় ঝাঁ চকচকে শিয়ালদহ মেট্রো স্টেশন, দেখুন ছবিতে আধুনিক এই স্টেশনটি

যাত্রীদের অপেক্ষায় ঝাঁ চকচকে শিয়ালদহ মেট্রো স্টেশন, দেখুন ছবিতে আধুনিক এই স্টেশনটি

প্রস্তুত শিয়ালদহ মেট্রো স্টেশন। প্রহর গুণছে যাত্রীদের জন্য। ইস্ট-ওয়েস্ট মোট্রের গুরুত্বপূর্ণ স্টেশন  হতে চলেছে এটি। আগামী দিনে শিয়ালদহ রেল স্টেশনের মতই ব্যস্ততম স্টেশন হতে চলেছে এটি। শিয়ালদহ মেট্রো স্টেশনের গঠন শৈলী কিন্তু রেল স্টেশনের থেকে সম্পূর্ণ আলাদা। এটি ঝাঁ চকচকে মলকেও হার মানায়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে এই স্টেশন। যাত্রী স্বাচ্ছন্দ্যের সবরকম ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন - কলকাতা আর হাওয়াড়ার সঙ্গে যোগাযোগের অত্যনত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে আগামী দিনে। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : May 31 2022, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 শিয়ালদহ মেট্রো স্টেশন
 ঝাঁ চকচকে কোনও শপিং মলকেও হার মানাচ্ছে শিয়ালদহ স্টেশ। রীতিমত প্রস্তুত হয়ে যাত্রীদের জন্য প্রতীক্ষায় প্রহর গুণছে শিয়ালদহ মেট্রো স্টেশন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

উদ্বোধন- 
শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে এখনও জট কাটেনি। এর আগে একাধিক দিন ধার্য করা হলেও নানা কারণে উদ্বোধন হয়নি। 

310

উদ্ধোধন -সমস্যা
৩১ মে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা। কিন্তু তাও বাতিল হয়ে গেছে। কবে এটির উদ্ধোধন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেন উদ্ধোধন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রয়েছে যাত্রীদের মধ্যে। 

410

বিমান বন্দর স্টেশন
৩০ মে শিয়ালদহ মেট্রো স্টেশনের শেষ কাজও শেষ হয়েছে। মেট্রো রেলের তরফে বলা হয়েছে ইন্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা। তবে এই স্টেশনেরউদ্বোধন কবে হবে তাও নিশ্চিত নয়। 

510

পাঁচ টাকার টিকিট নেই-
শিয়ালদহ স্টেশনের দুই প্রান্তে রয়েছে এসপ্ল্যানেড ও ফুলবাগান। দুটি স্টেশনের দূরত্ব বেশি হওয়ায় এই স্টেশন থেকে মেট্রোতে চড়তে গেলেই গুণতে হবে নূন্যতম ১০ টাকা। এখান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। 

610

শিয়ালদহ স্টেশন থেকে দূরত্ব-
এসপ্ল্যান্ড স্টেশনের দূরত্ব ২.৪৫ কিলোমিটার আর ফুলবাগানের দূরত্ব ২. ৩৩ কিলোমিটার। এই স্টেশনে যাত্রীদের সুবিধের জন্য ৯টি সিঁড়ি থাকছে। যাওয়া আসার অনেক সুবিধে হবে। গোটা স্টেশনে থাকছে ১৮টি এসক্যালেটর।
 

710

টিকিট কাউন্টার-
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে২৭টি টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। কিছু টিকিট কাউন্টার থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য। সেগুলি অনেকটা নিচু করা হয়েছে। 

810

প্ল্যাটফর্ম- 
শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম। থাকছে তিনটি লিফট। যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই পুরো স্টেশনটি তৈরি করা হয়েছে। 
 

910

বেসরকারিকরণ- 
শিয়ালদহ মেট্রো স্টেশনের আগে বসতে পারে নতুন নাম। সূত্রের খবর একটি বেসরকারি সংস্থার হাতে পুরো স্টেশনের দায়িত্ব তুলে দিতে চাইছে রেল। যা নিয়ে কথাবার্তাও এগিয়েছে। 
 

1010

নাম ঘোষণা
শিয়ালদহ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে যাবে একটি সংস্থার নাম।স্টেশনের নাম ঘোষণার সময় এই সংস্থার নামও নেওয়া  হবে। এই বিষয়ে টেন্ডার আহ্বার করেছে রেল। সূত্রের খবর প্রাথমিক কথাবার্তা ও অফিসিয়াল ফর্মালিটিসও সারা হয়ে গেছে। 

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Netaji Insult Row: অনন্ত মহারজকে নিয়ে 'চরম' কথা বললেন কুণাল! দুষলেন BJP-কেও
Recommended image2
Kolkata Metro: ৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নতুন রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
Recommended image3
SSC: শিক্ষক নিয়োগে বাড়তি সময় চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি
Recommended image4
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image5
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved