MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ছবিতে দেখুন কলকাতার জল যন্ত্রণা, ঢুবে গেল বাস- ভাসছে টিকিয়াপাড়া রেল ইয়ার্ড

ছবিতে দেখুন কলকাতার জল যন্ত্রণা, ঢুবে গেল বাস- ভাসছে টিকিয়াপাড়া রেল ইয়ার্ড

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতাসহ বিস্তীর্ণ এলাকা। প্রবল সমস্যায় পড়েছেন মহানগরীর বাসিন্দারা। কলকাতার পাশাপাশি হাওড়া স্টেশন চত্ত্বরেও জল জমে থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 30 2021, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শুক্রবার সকালে বাড়িতে থেকেই বিপত্তিতে পড়েন এক দল যাত্রী। ৪৭ নম্ব রুটের একটি বাস আটকে যায় পাতিপুকুর আন্ডারপাস। চালকের আসনেও জল ঢুকে যায়। কোনও রকমে তড়িঘড়ি বাস থেকে নেমে রেহাই পান যাত্রীরা। 

210

 বৃহস্পতিবার রাতভার প্রবল বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ- শহরের বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। ঠনঠনিয়া, আমহার্স্টস্ট্রিট, দমদমসহ বহু এলাকাই জলমগ্ন। জমা জলের কারণে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। 

310

পাতিপুকুর আন্ডারপাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় রয়েছে। তাতে যানজট বাড়ছে শহরে। এদিন সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুলিশ। 

410

.দমদম পার্ক থেকে কলকাতা বিমানবন্দর অব্দি গাড়ি চলাচল ধীরগতিতে ফলে সৃষ্টি হয়েছে যানজট। যানজট সৃষ্টি হওয়ার কারণে হেঁটেই রওনা দিলেন এক বিমানযাত্রী। 

510

কলকাতার বাসিন্দারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য কলকাতা পুরসভা কন্ট্রোলরুম খুলেছে। প্রয়োজনে স্থানীয় বাসিন্দারা ফোন করে অভিযোগ জানাতে পারেন। বেশ কিছু এলাকায় বাড়িতেও জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয়রা। 

610

. জল নামতে এখনও সময় লাগবে বলেই মনে করছে কলকাতা পুরসভা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবারও কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তাতে সমস্যা আরও বাড়বে।

710

অন্যদিকে কলকাতার পাশাপাশি হাওড়ার অবস্থাও বিপর্যস্ত। টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে জমে রয়েছে হাঁটু সমান জল। সমস্যায় পড়তে হয়েছে রেলকর্মীদের। 

810

টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে জল জমে থাকায় ব্যাহত রয়েছে ট্রেন চলাচল। বেশ কিছু দূরপাল্লার ট্রেন সাঁতরাগাছিতে আসার পরই থামিয়ে দেওয়া হয়েছে। জমা জলে চরম ভোগান্তিতে পড়েছেন হাওড়ার শহরতলীর বাসিন্দারও। 

910

হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে,  মৃতের নাম হেমন্ত সিং (৩৫)। তিনি দাসনগর থানার চাষির মাঠ এলাকার বাসিন্দা ছিলেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে ঘরের মধ্যে জমা জলে দাঁড়িয়ে তিনি যখন ইলেকট্রিক সুইচে হাত দেন সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন ঘরের জমা জলের মধ্যে।

1010


 খিদিরপুর জমা জলের সমস্যা মেটেতে পলি তুলে বোট ক্যানালের সংস্কার করা হবে। সেই সঙ্গে লিফটিং মেশিন দিয়ে এই এলেকার জল বার করে দেওয়া হবে। এই এলাকার জল যাতে সরাসরি টালি নালায় পড়ে তারও ব্যবস্থা করা হবে।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিই জানিয়ে দিলেন
Recommended image2
এই লিংকে ক্লিক করুন! মার্চ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার?
Recommended image3
Weather Kolkata: বসন্তে অব্যাহত পারদ পতন! শীতের লম্বা ইনিংস নিয়ে কী বলছে আলিপুরের পূর্বাভাস
Recommended image4
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Recommended image5
SIR In West Begnal: SIR-র শুনানির সময় বাড়ানোর আবেদন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও পিছিয়ে যাচ্ছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved