MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, আগামী কয়েক ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ বাংলায়

কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ, আগামী কয়েক ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ বাংলায়

বৃহস্পতিবার বিকেল হতেই কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। আগামী কয়েক ঘন্টা ধরে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘন্টা ধরে চলবে বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায় ঝাপিয়ে নামবে বৃষ্টি। পূর্বাভাসের সঙ্গে দেখুন ছবি।

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : May 26 2022, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দুপুর পেরতোই কলকাতার আকাশ ঢাকল কালো মেঘে। আগামী কয়েক ঘন্টা ধরে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘন্টা ধরে চলবে বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

 তবে শুধু কলকাতা নয়, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘন্টা ধরে ধরে হাওড়া, হুগলি নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণাতেও ঝাপিয়ে নামবে বৃষ্টি। 

310

আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, আগামী ২ থেকে ৩ ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তাই বাড়ি বা কর্মক্ষেত্র থেকে বেরোনোর আগে সতর্ক হতে বলেছে আলিপুর আবহাওয়া দফতর। 

410

ওড়িশার উপরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস।

510

জানা গিয়েছে ওই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করতে শুরু করেছে। যার ফলে বাংলাতেও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

610

 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা , হুগলি, পুরুলিয়া , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে শনিবার অবধি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
 

710

হাওয়া অফিস আরও জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে। সব জেলায় হালকা বৃষ্টি হবে।

 

810

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার. উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর , মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।  
 

910

বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। শুধুমাত্র কোচবিহার থেকে আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। যদিও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।   

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
মোদীর সঙ্গে সাক্ষাতে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরে কী কথা হল?
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো ব্যাঙ্কে? আপনি নাও পেতে পারেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কেন জানেন?
Recommended image3
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন? লাগবে এই একটা ডকুমেন্ট
Recommended image4
ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?
Recommended image5
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved