MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আন্দামানে ঢুকে গেল বর্ষা, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ প্রবল বর্ষণ বঙ্গে

আন্দামানে ঢুকে গেল বর্ষা, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ প্রবল বর্ষণ বঙ্গে

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে গেল বর্ষা। বিবৃতি জারি করে জানিয়েছে মৌসম ভবন। বিবৃতিতে বলা হয়েছে,  আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চলুন ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক।

2 Min read
Author : Ritam Talukder
| Updated : May 17 2022, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মৌসম ভবন জানিয়েছে,  আন্দামান ও নিকোবরে বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ভারী বর্ষণ হবে। আর নীচের দিকের তিনটি জেলা মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 

310

দ্বীপপুঞ্জে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া এখন বর্ষার অগ্রগতির পক্ষে অনুকূল রয়েছে। এরপকম পরিস্থিতি থাকলে বর্ষা আরও ২-৩ দিনে খানিকটা অগ্রসর হবে। 

410

আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, কালিংপঙ এবং দার্জিলিংয়ে শুধু ভারী বৃষ্টি হবে। তবে শুধু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই হবে না, ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে। 

510

 হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাড়বে আদ্রতা জনক অস্বস্তিও। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা জেলায় চলবে বৃষ্টি।

610

কেরলে বর্ষা ঢুকছে চলতি মাসের ২৭ তারিখ। স্বাভাবিক নিয়েমে বর্ষা আসের চার দিন আগে এন্ট্রি হতে চলেছে। এমনটা আগেই জানিয়েছিল মৌসম ভবন। পূর্বাভাস মিলে গিয়েছে। ২০০৯ সালের পর এত আগে এমনটা ঘটেনি বলা যায়।

710

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাস্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে।

810

ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। বিহার থেকে অসম পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এছাড়া আরও একটি অক্ষরেখা উত্তর-দক্ষিণ এবং উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। 

910

নির্ধারিত সময়ের একসপ্তাহ আগেই আন্দামানে আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এবার তা মিলেও গিয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, ২৭ মে ভারতের মূল ভূখণ্ড, কেরলে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

1010

উল্লেখ্য, অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি। তার প্রভাব এখনও কাটেনি। তবে রাজ্যে অশনির পর যে দাবদাহ নিয়ে ভয় ছিল পশ্চিমবঙ্গবাসীর, তা হাওয়া অফিসের এই খবরে অনেকটাই মুক্তি মিলবে।

About the Author

RT
Ritam Talukder

Latest Videos
Recommended Stories
Recommended image1
মোদীর সঙ্গে সাক্ষাতে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরে কী কথা হল?
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো ব্যাঙ্কে? আপনি নাও পেতে পারেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কেন জানেন?
Recommended image3
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন? লাগবে এই একটা ডকুমেন্ট
Recommended image4
ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?
Recommended image5
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved