MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অক্ষরে অক্ষরে মিলল ধস নামার পূর্বাভাস, বৃহস্পতিবার কী অপেক্ষা করছে বঙ্গে, জানাল হাওয়া অফিস

অক্ষরে অক্ষরে মিলল ধস নামার পূর্বাভাস, বৃহস্পতিবার কী অপেক্ষা করছে বঙ্গে, জানাল হাওয়া অফিস

হাওয়া অফিসের সতর্কবার্তাই সত্যি হল। উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে ধস নামল শিলিগুড়ির সেবকে। সড়ক পথে ডুয়ার্স-কালিম্পং যোগযোগ ইতিমধ্য়েই বিচ্ছিন্ন হয়েছে। সমস্যার সম্মুখীন স্থানীয়রা। ওদিকে বুক ধুকপুক করছে নদীর জল স্তর বাড়ার পূর্বাভাস নিয়েও। বৃহস্পতিবার কী অপেক্ষা করছে, জানাল হাওয়া অফিস। ওদিকে উত্তর-পূর্ব ভারতেরও খবর জানাল মৌসম ভবন। 

1 Min read
Author : Ritam Talukder
Published : Sep 23 2020, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16


হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও উত্তরবঙ্গে অতিবৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে অতিবৃষ্টির কমলা সর্তকতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26


 দার্জিলিং কালিম্পং এর ভারী বৃষ্টির সর্তকতা।শুক্র-শনিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা।
 

36


দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  কলকাতায় কয়েক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।

46


বঙ্গোপসাগরে নিম্নচাপ সরে ছত্রিশগড়ে অবস্থান করছে। আরও দুদিন এটি ক্রমশ সরে উত্তরপ্রদেশের দিকে যাবে। মহারাষ্ট্র থেকে উত্তরবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।

56

মৌসুমী অক্ষরেখা থেকে ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা হয়ে ওড়িশা বারিপদা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।আগামী কয়েকদিন এই সিস্টেম গুলির প্রভাবে উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয় উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং বিহার উত্তর প্রদেশ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দক্ষিণের কঙ্কন ও গোয়াতে।

66

মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। এটা নেই প্রচুর জলীয় বাষ্প ডুকছে উত্তর-পূর্ব ভারতে। তার প্রভাবেই ভারী বৃষ্টি।

About the Author

RT
Ritam Talukder

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs. TMC: শপথ নিয়েই বিস্ফোরক কুণাল ঘোষ! ‘তাপস-সজলকে দল ছাড়তে বাধ্য করা হয়েছিল’, নিশানা কে?
Recommended image2
Now Playing
Kalyan Banerjee: 'অন্ধকার করে দেব, জেল খাটাব, এই মুখ্যমন্ত্রীকে...' সরকার আসতে না আসতেই চরম হুমকি কল্যাণের!
Recommended image3
পাবেন ৩ লক্ষ টাকা, রাজ্যে চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা, জানুন আবেদন পদ্ধতি
Recommended image4
আইনজীবী মমতার 'ENTRY' নিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে চিঠি, ৫টি তথ্য চাইল BCI
Recommended image5
Summer Vacation: সুখবর! বাংলার স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটি, কবে খুলবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved