MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • কলকাতার সেরা ১০টি খাবার, যাদের নাম শুনলেই জিভে জল আসে

কলকাতার সেরা ১০টি খাবার, যাদের নাম শুনলেই জিভে জল আসে

অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। না আমরা হয়ত দামোদর শেঠ নই, কিন্তু খাওয়া দাওয়ার বৈচিত্রে আমাদের হারাবে, এমন জাতি বোধহয় জন্মায়নি এখনও। খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা গর্বিত বাঙালি। পৃথিবী ঘুরে আসুন, কিন্তু গরমগরম মাছের ঝোল ভাত সামনে ধরলে সব দুঃখ ভুলে যায় বাঙালি। শুধু কি মাঝের ঝোল? কষা মাংস, মিষ্টি দই, রসগোল্লা থেকে লুচি ছোলার ডাল। আর কত তালিকা ধরাব, তার চেয়ে ছবি দেখুন। 

3 Min read
Author : Parna Sengupta
Published : Jul 15 2021, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মাছের ঝোল
বাঙালি খেতে বসবে, আর পাতে মাছ পড়বে না, এমন আশ্চর্য ঘটনা ঘটে না সচরাচর। মাছ ভাজা হোক, মাছের ঝোল হোক। মাছ আর বাঙালি একই বৃন্তে দুটি কুসুম। পাতলা ঝোল থেকে সরষে দিয়ে ঝাল, মাছের ঝোলে আদ্যপান্ত মজে বাঙালি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কষা মাংস
বাঙালি রান্না যদি চেখে দেখতে চান, তবে পাতে কষা মাংস মাস্ট। তার সাথে সাদা ভাত হোক, বা বাসন্তী পোলাও। চয়েস আপনার। কিন্তু কষা মাংস বাঙালির পাতে অনেকটা সেই ভারতীয় দলে বিরাট কোহলির উপস্থিতির মত। টেস্ট বা ওয়ান ডে বা টি-২০। সবেতেই এক নম্বরে কষা মাংস। 

310

লুচি
রবিবারের সকালের বাঙালির জলখাবার। লুচি বিনে রবিবার যেন মণি হারা ফণি। কাব্য না করে বললেও লুচি ছাড়া বাঙালি অচল বলাই যায়। এর সঙ্গে কিন্তু পুরি বা কচুরি গুলিয়ে ফেললে চলবে না। এ হল নিখাদ ভেতো বাঙালির প্রাণাধিক প্রিয় লুচি। কোনও পুর দিলে চলবে না। নরম ময়ামে পাতলা পাতলা ফুলকো লুচি বাঙালির পাতের সিগনেচার স্টাইল মশাই। 

410

আলুর তরকারি
বাড়িতে সবজি কিছু নেই? মা কাকীমাদের মোক্ষম অস্ত্র আলুর তরকারি। মুড়ি থেকে লুচি, সবেতেই এই আলুর তরকারি হিট জুড়ি। সামান্য কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি ডুমো ডুমো আলুর মাখা ঝোল হাত চেটে পাত চেটে খায় বাঙালি। 

510

ছোলার ডাল
লুচির কথা বললাম, আর ছোলার ডাল থাকবে না? এরা তো সচিন সৌরভ জুটি। একজনকে বাদ দিয়ে আরেক জন ওপেনিং ব্যাট করতেই নামে নাষ বাঙালির পাতে লুচি ছোলার ডাল অবিস্মরণীয় জুটি, অনেকটা উত্তম সুচিত্রা গোছের নস্টালজিয়া মাখানো এই খাবার

610

শুক্তো
তেতো অনেকেই ভালবাসেন না। কিন্তু তাঁরাও শুক্তো হাত চেটে খান। আলু, সজনে ডাঁটা, কুমড়ো, কাঁচকলা, পেঁপে, উচ্ছে দিয়ে বড়ি দিয়ে রসালো শুক্তো বাঙালির পাতে অন্য মাত্রা দেয়। স্বাদবদলের জুড়ি মেলা ভার শুক্তোর রান্নায়। 

710

রসগোল্লা

কম ঝগড়া এই মিষ্টি নিয়ে? আমাদের নবীন দাশ, আমাদের কেসি দাশ, আমাদের মোদক, বলরাম মল্লিক আর রসগোল্লা ওডিশার ? সে আবার কেমন কথা ? বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনীর মতো ব্যাপার করে রসগোল্লার বাংলার ছিল আছে আর থাকবে। বাঙালি আর রসগোল্লা দুই যমজ ভাই। আলাদা করে কে কোনজন ধরতে পারবেন না। তাই দেরি না করে চোখ বন্ধ করে মুখে পুরে ফেলুন গোল গাল রসগোল্লা। 

810

সন্দেশ
মিষ্টি খাবেন? ফার্স্ট চয়েস সন্দেশ। হরেক রকমের, হরেক রংয়ের, হরেক ফ্লেভারের, হরেক সাইজের সন্দেশ পেয়ে যাবেন ছোট বড় যে কোনও মিষ্টির দোকানে। বাঙালির পাতে আর কিছু থাকুক না থাকুক একটা সন্দেশ ঠিক পেয়ে যাবেন আপনি। 

910

চমচম
এবার আসি মিষ্টির তালিকায়। রসগোল্লা-সন্দেশ ছাড়া যদি খুঁজতে থাকেন, আর কি মিষ্টি খাওয়া যায়, তবে চমচম সেই খোঁজা শেষ করবে। ক্ষীর আর ছানার সে যে কী মারাত্মক কম্বিনেশন, না চেখে দেখলে বিশ্বাস করবেন না। 

1010

মিষ্টি দই
নাম শুনলেই জিভে জল, মুখে হাসি। বাঙালির বড় আপন মিষ্টি দই। প্যাকেজড দই খেয়ে মুখ যদি পচে যায়, বাংলার যে কোনও মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি দই কিনে খান। জাত চিনিয়ে দেবে বাংলার মিষ্টি দই। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
স্ত্রীকে দিন এই সুন্দর চুটকি, নতুন করে শুরু হবে দাম্পত্য প্রেম
Recommended image2
Belly Fat Reduction: মেদ ঝরিয়ে পেট কমাতে চান? রোজ ডায়েটে রাখুন এই ৬ পানীয়
Recommended image3
Relationship: ঝগড়া নেই? ওটা প্রেমই নয়! দাম্পত্যের অশান্তি নিয়ে বড় বার্তা সুধা মূর্তির
Recommended image4
Rohu Fish: একঘেয়ে ঝোল ছাড়ুন! জিভে জল আনা লঙ্কাপোড়া রুই, রইল সহজ রেসিপি
Recommended image5
Aloe Vera Benefits: অ্যালোভেরার ৭টি দারুণ স্বাস্থ্যগুণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved