MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • উইংড আইলাইনারে নজর কাড়ুন সকলের, চোখের মেকআপ করার আগে মেনে চলুন এই ১০ টিপস

উইংড আইলাইনারে নজর কাড়ুন সকলের, চোখের মেকআপ করার আগে মেনে চলুন এই ১০ টিপস

কাজল কালো চোখ সকলেরই নজর কাড়ে। চোখের মেকআপ (Eye Makeup) যত আকর্ষণীয় হবে, তত সুন্দর ভাবে ফুটে উঠবে আপনার সাজ। পোশাক আর অনুষ্ঠানের কথা মাথায় রেখে সুন্দর ভাবে ফুটিয়ে তুলুন চোখের সাজ। সকলের নজড় কাড়তে এবার সেই এক ঘেঁয়ে স্মোকি (Smokey Eye) কিংবা গোল্ড ফেস্টিভাল আই নয়। এবার উইংড আইলাইনার (Winged Eyeliner) করতে পারেন। ছিমছাম সাজ হোক, কিংবা পার্টি মেকআপ, উইংড আইলাইনার সব সময়ই আকর্ষণীয় লাগে। দেখে নিন কেমন করে করবেন এই চোখের সাজ। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Feb 26 2022, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

প্রথমে চোখ পরিষ্কার করে নিন। এবার ভালো বেস তৈরি করে নিন। চোখের নীচে স্পট থেকে কোনা পর্যন্ত ফাউন্ডেশনের (Foundation) ফোঁটা দিন। এবার আঙুলে ডগা দিয়ে ভালো করে মেশাবেন। তারপর কনসিলার লাগিয়ে থুপে থুপে চোখের নীচে লাগান। 

210

এবার হালকা করে কনসিলার লাগিয়ে নিন চোখের চারদিকে। কনসিলার ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে মেশাতে পারেন। যত ভালো করে বেস মেকআপ (Base Makeup) মেশাবেন, তত ভালো ফুটে উঠবে চোখের সাজ। এর ওপর হালকা করে পাউডার পাফ করে নিন। এতে চোখের বাড়তি তেল শুষে নেবে। তাই চোখের সাজের আগে প্রথমে কনসিলার লাগাবেন। তাহলে ডার্ক সার্কেল কারও চোখে আসবে না। 

310

সেলোটেপের সাহায্য নিয়ে উইংড আইলাইনার (Winged Eyeliner) লাগাতে পারেন। প্রথমে এবার ২ সেন্টিমিটার মাপের সেলোটেপ কেটে নিন। কোণ করে কাটবেন যাতে চোখের পাশে লাগাতে পারেন। এবার চোখের অউটার কর্নার বরাবর সেলোটেপ লাগান। এবার সেলোটেপের ধার বরাবর আইলাইনার টানুন। 

410

এবার সেলোটেপের মান অনুসারে আঁকবেন। এবার যে লাইটি (Line) এঁকেছে তার ওপরের অংশে ব্রাশ ছুঁয়ে চোখের ইনার কর্নারের দিকে লাইন টানুন। এরপর দুই লাইনের মাঝের অংশ ভরাট করে নিন। এই চোখের মেকআপ করার সময় ধীরে ধীরে লাইনার টানবেন। 

510

ক্রেডিট কার্ডের সাহায্যেও উইংস করতে পারে। পুরনো কার্ড (Card) চোখের আউটার কর্নারে কানের দিক বরাবর কোণ করে রাখুন। এবার সেই লাইন বরাবর আইলাইনার আঁকুন। মনে রাখবেন, চোখের মেকআপ যত আকর্ষণীয় হবে, তত সুন্দর ভাবে ফুটে উঠবে আপনার সাজ। পোশাক আর অনুষ্ঠানের কথা মাথায় রেখে সুন্দর ভাবে ফুটিয়ে তুলুন চোখের সাজ। 

610

এবার ওই লাইন ধরেই চোখের ভিতরের দিকে আরও একটি লাইন (Line) আঁকুন। শেষে দুই লাইনের মাঝের অংশ ভরাট করুন। নান রঙের কাজল, লাইনার ও শ্যা়ডো ব্যবহার করে মেকআপ তো প্রায়ই করে থাকেন। এবার নয় নজর কাড়ুন অন্যভাবে। 

710

চোখের মেকআপ করারা সময় কয়টি খেয়াল রাখুন। প্রথম প্রথম উইংড (Winged) লাইনার পরতে গিয়ে হাত কাঁপা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে টেবিলের ওপর কনুইয়ে ভর দিয়ে আঁকুন। আঙুল গালের ওপর ঠেকিয়ে রাখলে হাত কাঁপবে না। 

810

সকলের নজড় কাড়তে এবার সেই এক ঘেঁয়ে স্মোকি কিংবা গোল্ড ফেস্টিভাল আই নয়। এবার উইংড আইলাইনার করতে পারেন। ছিমছাম সাজ হোক, কিংবা পার্টি মেকআপ, উইংড আইলাইনার (Winged Eyeliner) সব সময়ই আকর্ষণীয় লাগে। লাইন ঘেঁটে গেলে মেকআপ রিমুভারের সাহায্যে তা মুছে নিন। এক্ষেত্রে তুলো সরু করে পাকান। তা মেকআপ রিমুভারে ডুবিয়ে চোখ মুছে নিন। 

910

চোখের মেকআপ (Eye Makeup) যত আকর্ষণীয় হবে, তত সুন্দর ভাবে ফুটে উঠবে আপনার সাজ। পোশাক আর অনুষ্ঠানের কথা মাথায় রেখে সুন্দর ভাবে ফুটিয়ে তুলুন চোখের সাজ। ছোটখাটো ক্রটি ঢাকতে কনসিলার ব্যবহার করতে পারেন। শেষ মুহূর্তে লাইনার একটু ধেবড়ে গেলে বা বেঁকে গেলে কনসিলার দিয়ে ম্যানেজ করে নিন।  

1010

যে কোনও অনুষ্ঠানে আপনার উইংড আইলাইনার (Winged Eyeliner) আপনার চোখের ভাষা বদলে দেবে। সহজে ফুটিয়ে তুলুন এই সাজ। ধীরে ধীরে উইংড আইলাইনার আঁকবেন। আপনার আঁকা যত নিখুঁত হবে, তত সহজে ফুটে উঠবে আপনার সাজ। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
হ্যাপি প্রপোজ ডে: পার্টনার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে, এই ৫টি উপায় ট্রাই করুন
Recommended image2
চায়ের আড্ডা জমে উঠুক সুজির টোস্ট, জেনে নিন কীভাবে বানাবেন ডিম ছাড়া সুজির টোস্ট
Recommended image3
প্রপোজ ডে: এই বিশেষ দিনে প্রেমিকাকে দিন এই ৭টি বাজেট-ফ্রেন্ডলি উপহার
Recommended image4
Propose Day 2026: রইল ৪০+ রোমান্টিক মেসেজ, দেখে নিন প্রপোজ ডে-তে মনের মানুষকে কী বার্তা দেবেন
Recommended image5
Happy Rose Day: রোজ ডে-তে জেনে নিন গোলাপ ত্বক ও চুলের জন্য কতটা উপকারী, রইল এর স্বাস্থ্যগুণের খোঁজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved