MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • স্পেশ্যাল করে তুলুন রোজ ডে, জেনে নিন কীভাবে পালন করবেন এই বিশেষ দিন, রইল ১০টি টিপস

স্পেশ্যাল করে তুলুন রোজ ডে, জেনে নিন কীভাবে পালন করবেন এই বিশেষ দিন, রইল ১০টি টিপস

আংশিক লকডাউন চলছে জানুয়ারির প্রথম থেকে। এই লকডাউন মাঝে মধ্যেই প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজকাল সব সময় দেখা করা হয়ে উঠে না। প্রেম বলতে ফোনে যতটা কথা আর ভিডিও চ্যাট। কিন্তু, এই এক সপ্তাহ আর এই নিয়ম মানা নয়। প্রেমের সপ্তাহে করোনা বিধি মেনে চুটিয়ে উপভোগ করুন। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর একে একে আসে রোজ ডে, কিস ডে (Kiss Day), টেডি ডে, হাগ ডে (Hug Day), ভ্যালেন্টাইন্স ডে (Valentine Day) দিনগুলো। আজ রোজ ডে পালন করুন একেবারে অন্যভাবে। রইল ১০টি টিপস। 

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Feb 07 2022, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আজ ডিনার ডেটের প্ল্যান করতে পারেন। কোথায় যাচ্ছেন তা আগে থেকে বান্ধবীকে জানানোর দরকার নেই। এমন কোনও জায়গায় ডিনারে যান, যেখানে দুজনে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। ডিনার ডেটে গিয়ে শুধু খাওয়া নয়, সঙ্গে মনের কথা খুলে বলুন। একেবারে অন্যরকম করে পালন করুন দিনটা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আজ কোনও রোম্যান্টিক মুভি ডেট প্ল্যান করতে পারেন। লকডাউনের জন্য অনেকদিনই হয়তো সিনেমা দেখতে যাওয়া হয়নি। এবার প্ল্যান করে ফেলুন একটা রোম্যান্টিক মুভি ডেটের। রোজ ডে একেবার অন্যভাবে পালন করতে এর থেকে ভালো আইডিয়া আর কিছুই হতে পারে না। 

310

শপিং করতে সকলেই পছন্দ করেন। আজ দুজনে মিলে শপিং-এ চলে যান। সেখান থেকেই পছন্দ করে একে অপরকে উপহার দিন। শপিং করার নামে এক সঙ্গে সময় কাটানোও হয়ে যাবে। তাই আর দেরি না করে এই প্ল্যান ছকে ফেলুন। 

410

বান্ধবীকে নিয়ে লং ড্রাইভে চলে যান। হাতে কয়েক ঘন্টা সময় থাকলে লং ড্রাইভে চলে যান। এর থেকে রোম্যান্টিক রোজ ডে সেলিব্রেশন আর কিছু হতে পারে না। শুধু একান্তে অনেকটা সময় কাটান। মনের মতো বিষয় আলোচনা করুন। তবে, মনে রাখবেন আজ কোনও ঝগড়া নয়।  

510

ফুল ছাড়া রোজ ডে হতেই পারে না। এবার একটি গোলাপ নয়, বরং মনের মানুষকে উপহার দিন গোলাপের বুকে (Rose Bouquet)। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি। সঙ্গে দিতে পারেন ছোট একটি টেডি। 

610

দিনটি রোম্যান্টিক করে তুলতে ফোটো উপহার দিন মনের মানুষকে। দুজনের কাটানো স্পেশ্যাল দিনের ছবি উপহার দিন। নিজেদের ছবি কোলাজ করে ফ্রেমে বাঁধিয়ে উপহার দিন। সঙ্গে দিন একটি গোলাপ। এই উপহার আরও স্পেশ্যাল করে তুলবে আজকের দিনটা। 

710

প্রেমিক যদি খেতে পছন্দ করেন, তাহলে তার জন্য খাবার তৈরি করুন। তার পছন্দের কোনও ডিশ বানিয়ে তা সুজ্জিত বাক্সে ভরে তাকে উপহার দিন। এই উপহার মন কাড়বে তার। সঙ্গে স্পেশ্যাল হয়ে উঠবে আজকের দিনটি। 

810

বিয়ে হয়ে গিয়েছে তো রোজ ডে পালন করবেন না এমন নয়। বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করুন। আজ বানিয়ে ফেলুন দুজনের পছন্দের খাবার। এবার ডিনার টেবিল সাজিয়ে ফেলুন। ঘর সাজান। এভাবেই পালন করুন রোজ ডে। 

910

মনের মানুষের জন্য সারপ্রাইজ গিফট প্ল্যান করুন। তাকে এমন কোনও উপহার দিন, যা সে অনেক দিন ধরে কিনতে চাইছিল। তাকে এমন উপহার দিয়ে চমকে দিন। একেবারে অন্য রকম হবে আপনাদের রোজ ডে। 

1010

হতেই পারেন আপনি লং ডিস্টেন্স রিলেশন শিপে আছেন। তাহলে এবার ভার্চুয়াল ডেটিং-এর প্ল্যান করে ফেলুন। আজ যদি দেখা করতে না পারেন তাহলে ডেটিং হবে না এমন তো হয় না। এবার ভার্চুয়াল ডেটিং-এর প্ল্যান করুন। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুখ পাতলা? ভরাট দেখাবে মুখ, পারফেক্ট শেপের জন্য রইল ৭টি খোঁপার স্টাইল
Recommended image2
লোডশেডিংয়ে ফ্রিজ বন্ধ? গরমে তরকারি পচবে না, ঠাকুমার এই ৫ টোটকা জানলেই কেল্লাফতে
Recommended image3
আমের সিজন যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই মিষ্টি, ষষ্ঠীতে জামাই আদরের মেনুতে হিট – ‘আম ভাপা দই’
Recommended image4
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image5
Dosa English Name: ধোসার ইংরেজি নাম কী? ভারতের প্রিয় খাবারের নামের আসল রহস্য জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved