সুস্থ থাকতে কখনই অন্যের এই জিনিসগুলো ব্যবহার করবেন না
কর্মব্যস্ত জীবনে সব সময় আমরা কোনও না কোনও রোগের শিকার হচ্ছি। দৈনন্দিন জীবনের অনেক খুঁটিনাটি বিষয়ে আমরা অনেক সময়ই তোয়াক্কা করি না। তবে এই গাফিলতির জন্যই ভবিষ্যতে আমাদের সম্মুখিণ হতে হয় নানান সমস্যার। তাই ছোটখাটো কিছু বিষয় মেনে চললে এড়ানো যায় অনেক শারীরিক সমস্যা। যেমন আমাদের প্রতিদিনের এমন ব্যবহারের অনেক জিনিস আছে যেগুলি কখনই অপরেরটা ব্যবহার করতে নেই।
16

অপরের মেক আপ কিট তারমধ্যে বিশেষ করে আইলাইনার, মাস্কারা ও লিপস্টিক। কখনই অপরেরটা ব্যবহার করা উচিৎ নয়। এতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
26
সব সময় নিজের হেডফোন ব্যবহার করুন। অন্যের ব্যবহার করা হেডফোন ক্রমাগত ব্যবহার করতে থাকলে কানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
36
চুলে বা মাথায় থাকা ময়লার থেকে ছড়াতে পারে খুশকি ও সংক্রমণ। তাই সব সময় নিজের আলাদা চিরুনি বা হেয়ার ব্রাশ ব্যবহার করুন। কখনই অন্যেরটা ব্যবহার করবেন না।
46
স্নানের বা হাত মোছার তোয়ালে সব সময় আলাদা করে ব্যবহার করাই উচিৎ। কারণ অপরের কোনও স্কিনের সমস্যা থাকলে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে।
56
অনেক ক্ষেত্রেই দেখা একটাই রেজার ভাই বা বন্ধুরা ব্যবহার করেন। এটা ভুলেও করবেন না। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকে।
66
সাবান বা লুফা নিজের টা নিজেই ব্যবহার করুন। সাবানে লেগে থাকা জীবানু ছড়িয়ে পড়ে সহজেই। এতে অসুস্থ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News
Latest Videos