MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Saraswati Puja 2022: জেনে নিন সরস্বতী পুজোয় কেমন ভাবে সাজাবেন মণ্ডপ, রইল ১০টি আলপনার নকশা

Saraswati Puja 2022: জেনে নিন সরস্বতী পুজোয় কেমন ভাবে সাজাবেন মণ্ডপ, রইল ১০টি আলপনার নকশা

রাত পোহালেই সরস্বতী পুজো। শুধু বাঙালি বাড়িতে নয়, সারা দেশ জুড়ে পালিত হবে সরস্বতী পুজো। বিদ্যা দেবীকে ঘরে আনার জন্য চলছে প্রস্তুতি। সব জায়গায় শুরু হয়ে গিয়েছে আলপনা আঁকার কাজ। দেবীর মণ্ডপের সামনে হোক কিংবা বাড়ির প্রধান দরজার সামনে আঁকা হয় আলপনা। অন্য দিকে, স্কুল ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর মণ্ডপ সজ্জায় আঁকা হয় আলপনা। আজ রইল ১০টি আলপনার হদিশ। এই কয়টি ডিজাইন আঁকতে পারেন মণ্ডপ সজ্জায়। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Feb 04 2022, 03:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

স্কুলের মণ্ডপ সজ্জায় আঁকতে পারেন এমন ডিজাইন। বাড়ির সরস্বতী পুজোর মণ্ডপের সামনেও আঁকতে পারেন এই ডিজাইন। দেবীর মণ্ডপের সামনে বড় জায়গা থাকলে এমন ডিজাইন করুন। প্রথমে গোল করে আলপনার ডিজাইন আঁকেন। তারপর দুদিকে বড় পাতার আকৃতি করে আলপনা করে নিন। বাকি দুদিকে পাতার ডিজাইন থাক ছোট আকৃতির। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

রঙ দিয়ে আলপনা আকার চল আজকাল বেশ দেখা যাচ্ছে। সাদা রঙের সঙ্গে লাল ও নীল রঙের ব্যবহার করে আলপনা আঁকতে পারেন। দেবীর মণ্ডপের সামনে বড় জায়গা থাকলে এমন ডিজাইন করুন। খুব বড় জায়গা না হলেও অল্প জায়গাতে এমন ডিজাইন আঁকতে পারেন। 

310

দেবী আরাধনায় রঙ, তুলির টানে স্কুল আঙ্গন রাঙিয়ে তোলেন পড়ুয়ারা। আলপানর টানে আলোকিত হয়ে ওঠে পুজো মণ্ডপ। মণ্ডপের সামনে এমন পদ্মের ডিজাইনের নকশা করে আলপনা আঁকুন। তুলির টানে চমক দিন সকলকে। এই নকশা আঁকতে রঙের ব্যবহারও করতে পারেন। 

410

একেবারে অন্য রকম ডিজাইন করতে চাইলে আঁকতে পারেন এই ডিজাইন। পুজোর সময় মাটির থালা থাকে সকলে বাড়িতেই। সেই থালারা ওপর নকশা করুন। মাছের ডিজাইন করতে পারেন। মাটির থালার ওপর এমন ডিজাইন মন কাড়বে সকলের। একেবারে নতুন কিছু করতে চাইলে এই ডিজাইন করুন।  

510

রঙের ছোঁয়ায় সকলকে চমক দিন। সাদা, লাল, সবুজ ও নীল রঙের ছোঁয়ায় আলপনা আঁকুন। মণ্ডপের ঠিক সামনে আঁকুন এই নকশা। আলপনায় এই ফুলের ডিজাইন সকলের মন কাড়বে। 

610

আলপনা পূর্ণতা দেয় পুজোর আয়োজনকে। বিদ্যার দেবীর আরাধনা করতে সুন্দর করে সাজিয়ে চুলুন মণ্ডপ। নিজের শিল্পসত্ত্বা জাগিয়ে তুলুন তুলির ছোঁয়ায়। মণ্ডপের সামনে এই ডিজাইন আঁকুন। খুব সহজে এই আলপনা আঁকা সম্ভব। রঙের ব্যবহার এই আলপনা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 

710

ঘরে বেশ খানিকটা জায়গা থাকলে আঁকুন এই নকশা। মাঝখানে গোল করে আলপান আঁকুন। আর ঘরে চার কোণা ধরে এমন ফুলের নকশা করুন। হাতে বেশ খানিকটা সময় থাকলেই এই নকশা করবেন। রঙের ব্যবহার এই আলপনা আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। 

810

বাড়ির চৌকাঠে আলপনা আঁকা হয় সব বাড়িতেই। পুজোর মণ্ডপ সাজানোর সময় অবশ্যই চৌকাঠে আলপনা আঁকুন। সেখানে এমন নকশা করতে পারেন। দেবী আরাধনায় রঙ, তুলির টানে স্কুল আঙ্গন রাঙিয়ে তুলুন বাড়ির চারদিক। এই নকশা সদর দরজাতেও আঁকতে পারেন। 

910

প্রথমে গোল করে নিন। এবার তার চারদিকে আঁকুন ফুলের নকশা। এই নকশা আঁকুন আলপনার মাঝ বরাবরও। তুলির ছোঁয়ায় মণ্ডপের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলুন এই ডিজাইন।  আপনার আলপনা পূর্ণতা দেবে পুজোর আয়োজনকে।

1010

একেবারে অন্য রকম ডিজাইন করতে চাইলে আঁকতে পারেন এই ডিজাইন। মণ্ডপের এক কোণায় আঁকুন এই নকশা। এই নকশা বদলে দেবে পুজো মণ্ডপের সজ্জা। ফুলের এই নকশা মন কাড়বে সকলের। দেবী বন্দনায় এক অন্যমাত্রা যোগ করবে এই আলপনা।  

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Honey Tips: বাজারের ভেজাল মধু কিনছেন ? রান্নাঘরের ৩ জিনিস দিয়েই বানান খাঁটি মধুর মতো সিরাপ!
Recommended image2
8 Gram Gold Necklace: মাত্র ৮ গ্রামে নেকলেসের মতো চেন-পেন্ডেন্ট! ট্রাই করুন আপনিও
Recommended image3
Spiral Gold Rings: আঙুল জড়িয়ে থাকা সোনার আংটির দারুণ কিছু ডিজাইন
Recommended image4
Gold Bangles: ১ ভরি ওজনের হালকা সোনার চুড়ি, রোজ পরার জন্য সেরা?
Recommended image5
রোজ হলুদ চা খেলে শরীরের কী কী উপকার হয়? জেনে নিন ৭টি গুণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved