MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • বর্ষা পড়তেই বাড়ছে চুল পড়ার সমস্যা, সমস্যা সমাধানে রইল ১০টি দইয়ের Hair Pack

বর্ষা পড়তেই বাড়ছে চুল পড়ার সমস্যা, সমস্যা সমাধানে রইল ১০টি দইয়ের Hair Pack

বর্ষার বৃষ্টি শুরু হল কি না, চুলের সমস্যা নাজেহাল অবস্থা সকলের। বর্ষা পড়লেই চুল পড়া বেড়ে যায়। চুলে চিরুনি দিলেই মন খারাপ হয়ে যায় সকলের। এই সমস্যা থেকে মুক্তি পেতে নানান প্রোডাক্ট ব্যবহার করে থাকেন অনেকে। হেয়ার ফল কন্ট্রোল নানান প্রোডাক্ট ব্যবহারেও তেমন কাজ হয় তা নয়। এবার বর্ষাকাল ভর ব্যবহার করুন ঘরোয়া প্যাক। রইল দই দিয়ে তৈরি ১০টি প্যাকের হদিশ। বর্ষায় চুল পড়ার সমস্যা দইয়ের প্যাক বেশ উপকারী। যে কোনও একটি প্যাক ব্যবহারেই উপকার পাবেন। জেনে নিন কীভাবে বানাবেন দইয়ের হেয়ার প্যাক। রইল দই দিয়ে তৈরি হেয়ার প্যাকের হদিশ ও তা বানানোর পন্থা।     

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Jun 20 2022, 06:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দই ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ৪ থেকে ৫ চা চামচ দই নিন। তা ভালো করে ফেটিয়ে নিন। এবার মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।এতে চুল পড়ার সমস্যা দূর হবে। তেমনই চুল নরম হবে। 

210

দই ও কারিপাতা দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ৪ থেকে ৫ চা চামচ দই নিন। তা ভালো করে ফেটিয়ে নিন। অন্য দিকে কারিপাতা বেটে নিন। দইয়ের সঙ্গে কারিপাতা বাটা মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।এতে চুল পড়ার সমস্যা দূর হবে। তেমনই চুল নরম হবে।

310

অ্যালোভেরা জেল ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার সেই জেলের সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে যেমন চুল পড়া কমবে তেমনই ডগা চেরার সমস্যা দূর হবে।

410

নারকেল তেল ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে দই নিন। তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু নিন। এতে চুল পড়া দূর হবে। তেমনই চুল হবে নরম। এতে চুল পড়ার সমস্যা দূর হবে।   

510

মেথি ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। মেথি রাতে ভিজিয়ে নিন। মেথি বেটে নিন। এবার তার সঙ্গে মেশান দই। ভালো করে দুটো উপকরণ মেশান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। সপ্তাহে ১ দিন এই প্যাক ব্যবহারে উপকার পাবেন।   

610

অ্যাভোকাডো ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। অ্যাভোকাডো কেটে ভিতরের অংশ বের করে নিন। বীজ বের করে নিন। এবার সেই অ্যাভোকাডোর সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু করবেন। এই প্যাক ব্যবহারে চুল পড়ার সমস্যা দূর হবে। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন। এতে উপকার পাবেন।  

710

পাতিলেবু ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে টক দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে শ্যাম্পুর করে নিন। এই প্যাক ব্যবহারে চুল পড়ার সমস্যা দূর হবে। সপ্তাহে মাত্র ১ দিন ব্যবহার করুন। এতে উপকার পাবেন।  

810

ডিম ও দই দিয়ে প্যাক বানান। ডিমের প্যাক চুলের জন্য বেশ উপকারী। একটি পাত্রে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করুন এই হেয়ার প্যাক।

910

কলা ও দই দিয়ে বানাতে পারেন প্যাক। একটি কলা নিয়ে ভালো করে চটকে নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি চুলে লাগান। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। কলা ও দইয়ের প্যাক চুল পড়ার সমস্যা দূর হবে। 

1010

অলিভ অয়েল ও দই দিয়ে বানাতে পারেন হেয়ার প্যাক। একটি পাত্রে দই নিন। তাতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু নিন। এতে চুল পড়া দূর হবে। তেমনই চুল হবে নরম। এতে চুল পড়ার সমস্যা দূর হবে।   
 
 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chocolate Day Wishes in Bengali: ‘চকোলেট ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান বিশেষ মেসেজ ও কোটস
Recommended image2
Valentine's Day Gift: ভ্যালেন্টাইন্সের সেরা সারপ্রাইজ হতে পারে Galaxy S24 FE! জেনে নিন দাম-সহ সেরা অফারগুলি
Recommended image3
হ্যাপি প্রপোজ ডে: পার্টনার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে, এই ৫টি উপায় ট্রাই করুন
Recommended image4
চায়ের আড্ডা জমে উঠুক সুজির টোস্ট, জেনে নিন কীভাবে বানাবেন ডিম ছাড়া সুজির টোস্ট
Recommended image5
প্রপোজ ডে: এই বিশেষ দিনে প্রেমিকাকে দিন এই ৭টি বাজেট-ফ্রেন্ডলি উপহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved