MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • Photos
  • Other Photos
  • পরিচালনা থেকে সুরকার, গায়ক থেকে মহানায়ক, দেখুন ছবিতে ছবিতে স্মৃতির পাতায় উত্তম কুমার

পরিচালনা থেকে সুরকার, গায়ক থেকে মহানায়ক, দেখুন ছবিতে ছবিতে স্মৃতির পাতায় উত্তম কুমার

২৪ জুলাই, ১৯৮০ সাল, বাংলা চলচ্চিত্র জগতের এক শোকস্তব্ধ দিন। এদিন টলি-পাড়া হারিয়েছে বাংলার রুপোলি পর্দার মহানায়ককে। মাঝে কেটে গেছে ৩৯টি বছর, তবুও অমলিন সেই স্মৃতি আজও বাঙালির চোখের কোণে জল এনে দেয়। বদলেছে প্রজন্ম, শিল্পজগতে এসেছে নব-জোয়ার, তবু আজও অধরা তিনি। তিনি উত্তম কুমার, যাঁর শুরুটা ফ্লপ মাস্টারের তকমা দিয়ে হলেও শেষটা হয়েছিল মহানায়ক খেতাবেই। কেবল অভিনয় নয়, পরিচালনা থেকে শুরু করে প্রযোজনা, সুরকার, প্রতিটি ভুমিকাতেই তিনি পারদর্শী, তাঁর মৃত্যুদিনে উল্টে দেখা সেই সাদা-কালোর স্মৃতিতে মোড়া বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের দিনগুলি।   

2 Min read
Author : Jayita Chandra
| Updated : Jul 24 2019, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অরুণ কুমার চট্টোপাধ্যায়, ১৯২৪ সালে আহিরীটোলায় মামার বাড়িতে জন্ম। কলেজ জীবনের শুরুতেই যিনি স্বপ্ন দেখেছিলেন অভিনয় করার। যেমন ভাবনা তেমনই কাজ। হাতে তুলে নিয়েছিলেন প্রথম ছবির চিত্রনাট্য। সাল ১৯৪৮, মুক্তি পেয়েছিল তাঁর প্রথম অভিনীত ছবি 'দৃষ্টিদান'। 'সাড়ে চুয়াত্তর'-এ প্রথম জুটি বেঁধেছিলেন সুচিত্রা সেনের সঙ্গে। এই ছবি মুক্তির পরই ঘুচেছিল 'ফ্লপমাস্টার' নাম।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাংলা চলচ্চিত্র জগতে মোট ২১১ টি ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। যার মধ্যে তিন ছবিতে পরিচালনার কাজও তিনি করেছিলেন নিজেই। ছবির নাম 'কলঙ্কিনী কঙ্কাবতী', 'বনপলাশির পদাবলী' ও 'শুধু একটি বছর'।
36
পরিচালনা, অভিনয়ের পর এবার পালা ছিল প্রযোজনার। সেখানেও পিছিয়ে থাকেননি তিনি। নটা ছবির প্রযোজক ছিলেন তিনি নিজেই। 'কাল তুমি আলেয়া' ছবির প্রতিটি গান তিনি নিজেই সুর করেছিলেন। মিউডিক ডিরেক্টর হিসেবে সুনামও অর্জন করেছিলেন ছিলেন। কারণ এই ছবির প্রতিটি গানই ছিল সুপার হিট।
46
বাংলাচলচ্চিত্র জগতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় পুরষ্কার পেয়েছিলেন উত্তম কুমার। 'এন্টনি ফিরিঙ্গি', 'চিড়িয়াখানা' ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৬৭ সাল-এ ভারত সরকার কর্তৃক এই পুরষ্কার পান তিনি। 'মহানায়ক' উপাধীর নতুন পালকও তাঁর মুকুটে এসেছিল। বাংলা চলচ্চিত্র জগতে তিনিই ছিলেন প্রথম ব্যোমকেশ, ছবির নাম ছিল 'চিড়িয়াখানা'।
56
অভিনয়ের ব্যাপ্তির জন্য তিনি শুরু কয়েছিলেন 'সুহূদ সমাজ' নামে এক থিয়েটর দল, আহিরীটোলায়। সেখানে বহু নতুন মুখেরা সুযোগ পেয়েছিলেন মহানায়কের কাছে পৌঁছে যাওয়ার। এখানেই শেষ নয়, ভবানীপুর সাঁতার অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়নও ছিলেন তিনি।
66
আশা পারেখকে সঙ্গে অভিনয় করা ছবি 'ঝংকার' মুক্তি পায়নি। তবে উত্তম কুমার অভিনয় করেছিলেন তিনটি হিন্দি ছবিতে। ছবিগুলির নাম হল 'ছোটি সি মুলাকাত', 'দেশ প্রেমী', 'মেরা করম মেরা ধরম'। ১৯৮০ সালে 'ওগো বধু সুন্দরী' ছবিতে অভিনয় করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। মুহুর্তের মধ্যে উত্তম কুমারকে বেলভিউতে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। ছবি মুক্তির আগেই ১৯৮০ সালে ২৪ জুলাই তাঁর দেহাবসান ঘটে।

About the Author

JC
Jayita Chandra
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hero Bike Offers: পুজোয় ধামাকা অফার! হিরোর বাইক এবং স্কুটারে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক?
Recommended image2
Best 7 Seater Cars: বড় ফ্যামিলির জন্য সস্তায় সেরা সেভেন সিটার গাড়ি খুঁজছেন? রইল তালিকা
Recommended image3
Fridge Explosion: যে ৭টি ভুলের কারণে আপনার ফ্রিজও ব্লাস্ট হতে পারে! সাবধান হোন
Recommended image4
Electric Scooter: স্টোরেজ আর মাইলেজ দুই-ই সেরা! ভারতের সবচেয়ে বড় বুট স্পেসের ৫টি ই-স্কুটার
Recommended image5
iPhone Offer: মাত্র ৬৯,৯৯০ টাকায় iPhone 17 Pro! ক্রোমার বাম্পার অফারে কিনবেন কীভাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved