MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Food
  • দূর্গা পুজোর কলকাতায় সেটা ৬টি স্ট্রিট ফুড, ঠাকুর দেখতে গেলে অবশ্যই চেখে দেখুন

দূর্গা পুজোর কলকাতায় সেটা ৬টি স্ট্রিট ফুড, ঠাকুর দেখতে গেলে অবশ্যই চেখে দেখুন

দুর্গা পুজোর কলকাতা অন্যান্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। কলকাতা এমনিতেই  সংস্কৃতি আর পর্যটনের জন্য পরিচিত। পুজোর সময়ও  পর্যটন একটা বড় দিক কলকাতা। শুধু যে বাংলার বাসিন্দারাই ঠাকুর দেখার জন্য কলকাতা আসেন এমনটা নয়। এই সময় দূরদূরান্ত থেকে অনেক পর্যটকই আসেন কলকাতা। আর পুজোর কলকাতায় দেবী দুর্গা, দুর্গা মণ্ডপের পাশাপাশি অন্যতম আকর্ষণ হল রাস্তার খাবার। যা স্ট্রিট ফুড হিসেবে জানে কলকাতাবাসী। পাপড়িচাট, আলুর দম, ফুচকার পাশাপাশি জিলিপি, মিষ্টি দই-ও একটা বিশেষ জায়গা করে নিয়েছে। চলুন দেখেনি পুজোর কলকাতায় কোন স্ট্রিটফুড বাজার মাৎ করল।  

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Oct 03 2022, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

দেখতে সাধারণ জিলিপির মত। কিন্তু এটি তৈরি হয় ছানা দিয়ে। উৎসবের কলকাতা এটি অন্যতম আকর্ষণ। কলকাতার সেরা মিষ্টিগুলির একটি হল ছানার জিলিপি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই মিষ্টি পাওয়া যায়। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

বাঙালির শেষপাতে দই ছাড়া এখনও খাবার অসম্পূর্ণ। কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েও হাতে একটা দইয়ের খুরি কয়েক বছর আগেও কলকাতার পরিচিত দৃশ্য ছিল। এখন সেই জায়গা দখল করেছে প্ল্যাস্টিক বা ফাইবারের ভাঁড়। এই শহরের সর্বত্র মিষ্ট দই বিক্রি হয়। নামি দোকানের পাশাপাশি অনামি দোকানের মিষ্টি দই মুখে তুলেও অনেকটি তৃপ্তির শ্বাস নিতে দেখা যায়। 
 

36


রাস্তার এই খাবার অত্যান্ত জনপ্রিয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা। গরম দরম ফুলকো লুচি তার সঙ্গে শুকনো আলুর দম । অফিসপাড়ায় সারা বছর এই জাতীয় দোকানে ভিড় লেগেই থাকে। আর পুজোর সময় যে কোনও পুজো মণ্ডপের সামনেই এই দোকান থাকে ভিড়ি ঠাসা। 
 

46


চিকেন, মটন, এগ, পনির রোল-তো সারা বছরই অনেকেই খান। কিন্তু পুজোর সময়ও এই রোল থেকে মুখ ফিরিয়ে নেন ন বাঙালি। আর কলকাতায় আসা দর্শনার্থী বা পর্যটকরা এই সময় এসে রোলে কামড় দেবে না - তা কি হয়? নানা রকম রোল বিক্রি হয় কলকাতার রাস্তা। যা স্বাদের পাশাপাশি পেট ভরাতে ওস্তাদ। 
 

56


রাস্তার খাবার হলেও তা অত্যান্ত প্রিয় কলকাতাবাসীর। সেরা ঘুঘনিচাট যদিও নিউমার্কেটে বিক্রি হয়। কিন্তু পুজোর সময় যে কোনও জায়গাতেই আপনি এই খাবার ট্রাই করতে পারেন। পেঁয়াজ, ধোনেপাতা , চমাটো , লঙ্কা কুঁচি দিয়ে এই খাবারটি রীতিমত মন ভাল করে দেয়। 
 

66


কলকাতার সেরা খাবার খাবার নিয়ে যদি কোনও দিন ভোটাভুটি হয় তাহলে ফুচকাই পাবে সেই শিরোপা। উত্তর থেকে দক্ষিণ - সর্বত্রই সবসয়ই ফুচকার একচেটিয়া রমরমা। একাধিক জায়গায় ফুচকার স্টল থাকে। অনেকে আবার ঠেলা গাড়িতে করেও ফুচকা বিক্রি করেন। কিন্তু সবজায়গাতেই প্রবল ভিড় থাকে। 

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Tips: গরম ভাতে এক থালা স্বর্গ! মা-ঠাকুমার হাতের সেই সজনে ডাঁটা দিয়ে ছোলার ডাল রেসিপি, জানুন এক ক্লিকে
Recommended image2
ড্রাগন ফল খেলে মিলবে কী কী উপকার, জেনে নিন এক ক্লিকে
Recommended image3
লোডশেডিংয়ে ফ্রিজ বন্ধ? গরমে তরকারি পচবে না, ঠাকুমার এই ৫ টোটকা জানলেই কেল্লাফতে
Recommended image4
আমের সিজন যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই মিষ্টি, ষষ্ঠীতে জামাই আদরের মেনুতে হিট – ‘আম ভাপা দই’
Recommended image5
Dosa English Name: ধোসার ইংরেজি নাম কী? ভারতের প্রিয় খাবারের নামের আসল রহস্য জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved