MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • ৬০০০ mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ক্যামেরা, ভারতে লঞ্চ হল Moto G9 Power

৬০০০ mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ক্যামেরা, ভারতে লঞ্চ হল Moto G9 Power

Motorola ৮ ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ আজ ভারতে তার নতুন স্মার্টফোন Moto G9 Power স্মার্টফোন লঞ্চ করবে। সংস্থাটি এই ফোনটির পেজ ইতিমধ্যে Flipkart-এ লাইভ করেছে। সংস্থাটি আজ দুপুর বারোটায় এই ফোনটি লঞ্চ করবে। এই ফোনের বিশেষ বৈশিষ্ট্যটি হল এটির ৬০০০ mAh ব্যাটারি এবং এর ক্যামেরা। আসুন জেনে নেওয়া যাক, এই ফোনটি ভারতে কি কি ফিচার এবং কত দামে আসবে। 

1 Min read
Author : Deblina Dey
Published : Dec 08 2020, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Moto G9 Power-এর বৈশিষ্ট্যগুলি নিয়ে কথা বলতে গেলে এতে একটি ৬.৮-ইঞ্চি HD+ ৭২০x১৬৪০ পিক্সেল আইপিএস ডিসপ্লে রয়েছে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর রয়েছে।

26

ফোনটিতে ৪ GB RAM + ১২৮ GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে। গ্রাহকরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। সংস্থাটি এই ফোনটি ২টি রঙ বিকল্পে বাজারে আনছে। 

36

ক্যামেরা হিসাবে, এই ফোনে অ্যাপারচার F/1.79 এর সঙ্গে একটি ৬৪-মেগাপিক্সেল প্রাইমারি, অ্যাপারচার F/2.4 সহ একটি ২-মেগাপিক্সেল ম্যাক্রো এবং অ্যাপারচার F/2.4 সহ একটি ২-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য Moto G9 Power এর ১৬-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

46

এই ফোনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এর শক্তিশালী ব্যাটারি। এর জন্য, Moto G9 Power স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারি রয়েছে। এটি ২০W এর ফাস্ট চার্জিং সমর্থন সহ আসে। 

56

কানেকশনের জন্য ফোনে ৩.৫ মিমি অডিও জ্যাক, ব্লুটুথ ৫, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বৈশিষ্ট্য সরবরাহ করা হয়েছে। দামের কথা বলতে গেলে Moto G9 Power ইউরোপে ১৯৯ ইউরোতে ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭,৪০০ টাকায় লঞ্চ হয়েছিল। 

66

এই দাম ফোনের ৪ GB RAM + ১২৮ GB স্টোরেজ বিকল্পের জন্য। মনে করা হচ্ছে ভারতেও এই ফোনের দাম  ইউরোপে মূল্যের আশেপাশেই থাকবে এবং সেই হিসেবেই লঞ্চ করা হবে।

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
Latest Videos
Recommended Stories
Recommended image1
OnePlus Nord 6: বিশ্বকে চমকে দেবে 'সিলিকন-কার্বন' ব্যাটারি! ফোনের ফিচার কী কী রয়েছে?
Recommended image2
Whatsapp Features: হোয়াটসঅ্যাপে ১৩ বছরের ছোট কিশোর কিশোরীদের জন্য এবার চালু প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা
Recommended image3
Smartphone: এবার স্মার্টফোনে জ্বলছে আগুন, এটা ফোন নাকি পকেট লাইটার?
Recommended image4
পুরনো ফোন বিক্রি করবেন ভাবছেন? অবশ্যই এই তিন কাজ করে নিন, না-হলে পড়বেন বিপদে
Recommended image5
HSBC Layoffs 2026: ২০ হাজার ছাঁটাইয়ের পথে এইচএসবিসি! AI ভরসায় কর্মীতে কোপ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved