MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • একেবারে নয়া ফিচারের চমক নিয়ে হাজির হল টুইটার, শুরু হল ট্রায়াল রান

একেবারে নয়া ফিচারের চমক নিয়ে হাজির হল টুইটার, শুরু হল ট্রায়াল রান

এই বছরের শুরুর দিকেই টুইটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো স্টোরির বৈশিষ্ট্য 'ফ্লিটস' শুরু করার কতা ঘোষণা করেছিল। অবশেষে বিশ্বের তিনটি দেশে টুইটার তার এই নতুন ফিচার এর ট্রায়াল শুরু করেছে। যার মধ্যে অন্যতম হল ভারত। টুইটার ফ্লিটগুলি এমন ভাবেই পোস্ট হবে ২৪ ঘন্টা অবধি থাকবে ঠিক হোয়াটস অ্যাপের স্টেটাসের মত। 

2 Min read
Author : Deblina Dey
| Updated : Jun 10 2020, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

সম্প্রতি টুইটারের এই বৈশিষ্ট্যটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে। টুইটার এখনও আনুষ্ঠানিকভাবে ফ্লিটগুলি চালু করতে পারেনি। এখন অবধি এটি কেবল ইতালি এবং ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে  উপলব্ধ ছিল এবং এখন এটি ভারতে পরীক্ষার জন্য প্রকাশ্যে আনা হয়েছে। আগামী দিনগুলিতে, টুইটারের ফ্লিটস বৈশিষ্ট্য অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

ঠিক হোয়াটস অ্যাপের স্টেটাসের মত ২৪ ঘন্টা অবধি এই স্টোরি ফিডসগুলো থাকলেও ব্যবহারকারীরা তাঁদের ফ্লিটসগুলি টুইটারের একদম উপরের অংশে দেখতে পাবেন। এছাড়া অন্য প্রোফাইলের ফ্লিটসও সেই ব্যবহার কারীর প্রোফাইলে গিয়ে দেখা যাবে। এমনকী সেখানে মন্তব্য ও রিয়্যাক্ট বটনও থাকবে। 

37

পাশাপাশি থাকবে রিপোর্ট করার বিকল্পটিও। ২০২০ সালের মার্চে ব্রাজিলে টুইটারে এই বৈশিষ্ট্য়ের প্রথমে ট্রায়াল ফ্লিটস শুরু হয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্রাজিলে ফ্লিটস চালু হওয়ার পর থেকেই টুইটার ব্যবহারের সময়সীমা ও স্বাচ্ছন্দ্য বোধ আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে শেয়ারের সংখ্যাও।

47

টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণিশ মাহেশ্বরী বলেছেন, ‘‌ভারতে এই বৈশিষ্ট্যের ট্রায়াল রান থেকে বোঝা যাবে যে কীভাবে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করার ফলে ভারতীয়রা টুইটারে নিযুক্ত হওয়ার পদ্ধতি পরিবর্তন করে। এছাড়া এই ‌বৈশিষ্ট্যটি যুক্তহওয়ার ফলে টুইটারের লুক বদলে যাবে তা ব্যবহারকারীদের মধ্যে প্রভাব ফেলবে বলে আশা করা যায়।

57

টুইটারে কীভাবে নতুন ফ্লিট তৈরি করবেন-

১) প্রোফাইলের উপরের বা দিকে অ্যাভেটারের নিউ ক্রিয়েট অপশন সিলেক্ট করতে হবে।
২) সেখানে লেখা অথবা নতুন ছবি, ভিডিও অপশন সিলেক্ট করতে হবে।
৩) তারপর ফ্লিট অপশন সিলেক্ট করতে হবে পোস্ট করার জন্য।

67

অন্যের ফ্লিট দেখার জন্য-

১) অ্যাভেটার অপশনে ক্লিক করে যার ফ্লিট দেখতা চান তার প্রোফাইল সিলেক্ট করতে হবে।
২) নতুন ফ্লিট দেখার জন্য সোয়াইপ ডাউন করতে হবে।
৩) পুরনো ফ্লিট দেখার জন্য সোয়াইপ আপ করতে হবে।
 

77

আপনার ফ্লিটে ফলোয়ারদের যুক্ত করার জন্য-

১) ফ্লিট খুললেই রিল্পাই দেওয়ার এবং রিয়্যাক্ট বটনের অপশন পেয়ে যাবেন।
২) আপনার ফলোয়ার্স আপনাকে পার্সোনালে অথবা সাধারণ ভাবে ফ্লিটেই রিপ্লাই এথবা ইমোজি দিয়েও রিয়্যাক্ট করতে পারবেন।
৩) ফ্লিটে জমা রিপ্লাই এবং রিয়্যাক্ট দেখা যাবে যতক্ষন ফ্লিটটি আপনার প্রোফাইলে থাকবে।

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone 18 Pro: লঞ্চের আগেই জেনে নিন, প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে কোনটি আপনার জন্য সেরা?
Recommended image2
Xiaomi Foldable ফোন হতে চলেছে ফোনের দুনিয়ায় নতুন চমক, আসছে 18 ফোল্ড
Recommended image3
JioPC Cloud Service: পুরনো কম্পিউটারকে বানিয়ে দেবে নতুন! কীভাবে কাজ করবে জিওপিসি পরিষেবা?
Recommended image4
EOS-05 Satellite: উপর থেকে নজর রাখবে সর্বক্ষণ, EOS-05-কে জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে পৌঁছে দিল ISRO
Recommended image5
সুইচ অফ করার পরেও মিটমিট করছে LED বাল্ব? ভূত নয়, বড় বিপদের সংকেত, বাড়ছে বিলও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved