MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • তিনিই ভারতীয়দের প্রথম পছন্দ, কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এবার দাবি ট্রাম্পের

তিনিই ভারতীয়দের প্রথম পছন্দ, কমলা হ্যারিসের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে এবার দাবি ট্রাম্পের

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের হয়ে লড়াইয়ে নামছেন জো বাইডেন। আর তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন কমলা হ্যারিস। এ দুই প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 15 2020, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

আবারও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলা হ্যারিসকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, বাইডেনের নেতৃত্বে আমেরিকানরা নিরাপদ নয়। আর কমলা হ্যারিস তার চেয়েও খারাপ। ট্রাম্প আরও দাবি করেছেন, ভারতীয় বংশোদ্ভূত কমলার চেয়ে ভারতীয়দের কাছে তিনি বেশি জনপ্রিয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

শুক্রবার (১৪ আগস্ট) নিউ ইয়র্ক বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবারও বাইডেন ও কমলাকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন তবে সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগ বিলোপ করতে তিনি আইন পাস করবেন। কমলা হ্যারিসতো তার চেয়েও খারাপ। তিনি ভারতীয় বংশোদ্ভূত হলে কী হবে, তার চেয়ে আমার ভারতীয় সমর্থক বেশি।’
 

39


ট্রাম্পের দাবি, কমলা হ্যারিস পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করবেন। পুলিশদের এ ব্যাপারে সতর্ক করে তিনি বলেন, ‘এই লোকটি (বাইডেন) আপনাদের মান-মর্যাদা ছিনিয়ে নিচ্ছে। বাইডেনের আমেরিকায় কেউ নিরাপদে থাকতে পারবে না।’

49

এরআগে কমলা হ্যারিসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করতেও শোনা গেছে ট্রাম্পকে। তিনি ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের মার্কিন নাগরিকত্ব নিয়ে  প্রশ্ন তুলেছেন।

59

এক সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের আদৌ যোগ্যতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, “আমি শুনলাম তাঁর নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতাই নেই। আমি জানি না এটি সত্য কিনা। আমার মনে হয় ডেমোক্র্যাটরাই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবে।”
 

69

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাছাড়া বরাবরই নানা রকম বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় ট্রাম্পকে।

79

ভারতীয় বংশোদ্ভূত  কমলা হ্যারিস ১৯৬৪ সালের ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনের একজন অধ্যাপক মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য , কমলার জন্মের সময় তার ভারতীয় মা এবং জ্যামাইকান বাবা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন; কাজেই তিনি জন্মসূত্রে আমেরিকার নাগরিক নন।

89

ওই আইনের অধ্যাপকের এহেন মন্তব্য ট্রাম্পের বেশ মনে ধরেছে তা বলাই বাহুল্য। ফলে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে বারবার এই ঘটনাটির প্রসঙ্গ তুলতে দেখা যাচ্ছে। 

99

মার্কিন সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে সেই ব্যক্তিকে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতেই হবে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Norway Data Centre: নরওয়েতে ডেটা সেন্টারের রমরমা, বিদ্যুতের ঘাটতি নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক
Recommended image2
Now Playing
Indonesia Flash Flood: লাভার স্রোতে হড়পা বান,ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়
Recommended image3
School Mobile Ban: প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মোবাইল নিষিদ্ধ করল সরকার! ৩ নভেম্বর থেকে নিয়ম চালু
Recommended image4
Now Playing
Elbrus Avalanche: বরফের বিশাল স্রোত আছড়ে পড়ল রিসর্টে, চাপা পড়ল গাড়ি, রাস্তা
Recommended image5
Singapore Diwali: আলোর রোশনাই আর রঙিন সাজে দীপাবলি উদযাপনে মাতল সিঙ্গাপুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved