MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • কচ্ছপ, কুমীর নাকি ডাইনোসরাস, ফ্লোরিডায় ধরা পড়ল সম্পূর্ণ নতুন প্রজাতির এক প্রাণী, দেখুন

কচ্ছপ, কুমীর নাকি ডাইনোসরাস, ফ্লোরিডায় ধরা পড়ল সম্পূর্ণ নতুন প্রজাতির এক প্রাণী, দেখুন

এই ভয়ঙ্কর দেখতে প্রাণীটি আমাদের পৃথিবীতেই বাস করে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। প্রাণীটির ছবি দেখলে মনে হতে পারে বোধহয় কোনও কল্পবিজ্ঞানের গল্প বা ফিল্মের। তবে সম্প্রতি ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের জীববিজ্ঞানীরা এই প্রাণীটির তিনজন সদস্যের খোঁজ পেয়েছেন। যা নিয়ে বন্যপ্রাণ সংরক্ষণবাদীরা এই মুহূর্তে দারুণ উত্তেজিত। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই রাক্ষুসে দর্শন প্রাণীটি নেহাতই এক প্রজাতির কচ্ছপ। 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Oct 19 2020, 11:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

জীববিজ্ঞানীরা জানিয়েছেন ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের ফাঁদে যে প্রাণীগুলি ধরা পড়েছে সেগুলি হল 'অ্য়ালিগেটর স্ন্যাপিং টার্টেল'।

210

ফাঁদে পড়া তিনটি এই প্রজাতির কচ্ছপের মধ্যে একটি পুরুষ কচ্ছপের ওজন ছিল ১০০ পাউন্ডেরও বেশি। যাকে এই প্রজাতির কচ্ছপদের মধ্যে বৃহত্তম বলে মনে করা হচ্ছে।

 

310

জানা গিয়েছে আমেরিকার ফ্লোরিডা শহরের গাইনেসভিল একারা উত্তরে একেবারেই অল্প জল থাকা এক নদীর খালে ছয়টি ৪ ফুট ব্যাসের জাল বাঁধা হয়েছিল।

 

410

সেই জালে ওই ১০০ পাউন্ডের দৈত্যাকৃতি পুরুষ কচ্ছপটির সঙ্গে সঙ্গে আরও একটি ৬৪ পাউন্ডের পুরুষ কচ্ছপ ধরা পড়েছে।

 

510

ধরা পড়েছে ৪৬ পাউন্ড ওজনের একটি মহিলা অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল-ও।

 

610

জীববিজ্ঞানীরা কচ্ছপগুলির শরীর স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নথিভুক্ত করে আবার সেগুলিকে ওই নদীতেই ছেড়ে দিয়েছেন।

 

710

এর আগে মনে করা হতো বিশ্বে অ্যালিগেটর স্ন্যাপিং কচ্ছপের একটিই মাত্র প্রজাতি জীবিত আছে।

 

810

কিন্তু, ফ্লোরিডার বিজ্ঞানীরা যে প্রজাতিটি পেয়েছেন, সেটি সম্পূর্ণ একটি নতুন প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ম্যাক্রোচেলিস সুওয়ান্নিয়েন্সিস।

 

910

অ্যালিগেটর স্নাপিং কচ্ছপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বদিকের নদীনালাগুলিতে দেখা যায়। অ্যালিগেটর অর্থাৎ কুমীর-এর মতো শক্তিশালী চোয়াল এবং খোলসের উপর কাঁটা কাঁটা আঁশ থাকায় একে অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল বলা হয়।

1010

আবার শক্ত ছুঁচোলো চোয়াল, কাঁটা কাঁটা আঁশ এবং মোটা লেজের কারণে একে কচ্ছপ জগতের ডাইনোসর-ও বলা হয়ে থাকে। এই ধরণের কচ্ছপ গুলি সাধারণত ৭০ বছর মতো বাঁচে। তবে কিছু কিছু অ্যালিগেটর স্ন্যাপিং কচ্ছপ ১০০ বছরের বেশি বেঁচে রয়েছে বলেও  নথিভুক্ত করা হয়েছে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangladesh Election: ভোটের ফল প্রকাশ হতে দেরি হতে পারে বাংলাদেশে! কবে হবে ফলাফল প্রকাশ?
Recommended image2
পাক অধিকৃত কাশ্মীর-আকসাই চিন সহ ভারতের ম্যাপ মুছল আমেরিকা, কারণ কী?
Recommended image3
কানাডার স্কুলে পরপর গুলিতে লুটিয়ে পড়লেন মানুষ! ২৫ জনের বেশি আহত, দেখুন ভয়ঙ্কর ছবি
Recommended image4
'টয়লেট পেপারের চেয়েও খারাপভাবে পাকিস্তানকে ব্যবহার করেছে আমেরিকা', স্বীকারোক্তি খোদ মন্ত্রীর
Recommended image5
এপ্রিলে চিন সফরে US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দেখা করবেন শি-এর সঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved