MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • weekly Horoscope- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

weekly Horoscope- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সাপ্তাহিক রাশিফল

কেমন কাটবে পুরও সপ্তাহ? পড়াশুনো হোক বা আয় কেমন হবে এ সপ্তাহে? কেমন থাকবে সম্পর্কের রসায়ণ! কী বলছে আপনার রাশিফল? 

6 Min read
Author : Deblina Dey
Published : Nov 14 2021, 03:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ- বাড়িতে কোনও অতিথির বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে। জমি কেনাবেচা নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সপ্তাহের শেষের দিকে সংসারে নতুন কোনও সদস্য আসায় দায়িত্ব বাড়বে। অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে কোনও ব্যক্তির জন্য বাড়িতে অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মন কষ্ট বাড়তে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। মধ্যভাগে কোনও ব্যবসাদারের সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হতে পারে। সারা সপ্তাহ খুব পরিশ্রম হওয়া সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– শরীরের সমস্যার কারনে বেড়াতে যাওয়া বাতিল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ের বাঁধার আশঙ্কা। কাজের জন্য নতুন কোনও যোগাযোগ হতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। সম্পর্কের জটিলতা বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে কোনও ছোট কারনে বিবাদ হতে পারে। অফিসে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। আইন সংক্রান্ত সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদাপ্রবাল।

312

মিথুন– প্রযুক্তিবিদদের জন্য এই সপ্তাহটি শুভ। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে। উপকারের বিনিময়ে অপমান জুটতে পারে। বন্ধুদের থেকে কোনও সাহায্য এই সপ্তাহে পাবেন না। সপ্তাহের প্রথম দিকে কোনও বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ বৃদ্ধি পাবে। ব্যবসার দিক খুব ভাল যাবে না তাই টাকার বিষয়ে একটু চাপ বাড়তে পারে। বাড়িতে ভাই বা বোনের অসুস্থতার জন্য খরচ বাড়তে পারে।  
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫২। শুভ দিক উত্তর-পূর্বদিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট– আত্মীয়র সঙ্গে দূরে কোথাও ঘুরতো যাওয়ার আলোচনা হতে পারে। কোনও পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণাতে উন্নতির সুযোগ আসতে পারে। সঙ্গীর সঙ্গে কোনও অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হবে। বাড়তি কাজের চাপের জন্য শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। গুরুজনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের বিষয়ে মা-বাবার সঙ্গে আলোচনা হতে পারে। বাড়তি টাকা খরচের বিষয়ে চিন্তা বৃদ্ধি পাবে। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তির যোগ রয়েছে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২২। শুভ দিক উত্তর-পশ্চিমদিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– সম্পত্তির ব্যপারে কোনও আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমের ব্যপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। তবে সঙ্গীর সঙ্গে আলোচনাতে সমস্যার সমাধান হতে পারে। নতুন কোনও কাজের খবর পেতে পারেন। বাড়িতে কোনও আতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মনের আনন্দ বাড়বে। অপরিচিত লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। হঠাৎ করে চাকুরীর যোগ আসতে পারে। সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা বাড়তে পারে।
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৫৮। শুভ দিক চুনি। শুভ রত্ন চুনি।

612

কন্যা- প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মন কষ্ট বৃদ্ধি পাবে। বাবা-মায়ের সঙ্গে কোনও তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। সপ্তাহের শেষের দিকে কারোও সমালোচনায় না করাই ভালো, সমস্য়ায় পড়তে পারেন। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে। প্রেম প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে কোনও বিবাদ বাঁধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ হতে পারে। শত্রুর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো ভাবে চিন্তা করুন। এই সপ্তাহে অর্থনৈতিক দিক ভাল মন্দ মিশিয়ে কাটবে। টনসিলের সমস্যায় ভোগান্তি হতে পারে।
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।

712

তুলা – টাকার ব্যপারে কোনও চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধির আশঙ্কা। সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সম্মান প্রাপ্তি হতে পারে। সপ্তাহের প্রথমভাগে ব্যবসার দিকে কোনও চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা আছে। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য ভালো সময় আসছে। ব্যবসার দিকে কাজের ভালো সুযোগ আসতে পারে। সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৯। শুভ দিক পশ্চিমদিক। শুভ রত্ন জারকন।

812

বৃশ্চিক– কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। অর্থ ভাগ্য ভালোই যাবে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। বাড়তি কথায় বিবাদ বাড়তে পারে। সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে।অসুস্থতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। গুরুজনের শরীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। অনেকদিনের কোনও আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। 
আপনার শুভ রং কালচে লাল। শুভ সংখ্যা ৮০। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।

912

ধনু– রক্তচাপ বাড়তে পারে। রাস্তায় কোনও দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান থাকুন। কারও বিরোধিতা করবেন না। গহনা ব্যবসায়ীদের জন্য শুভ সময়। ব্যবসার দিকে নতুন কিছু শুরু হতে চলেছে। অর্থের বিষয়ে চাপের কারনে সংসারে অশান্তি হতে পারে। গুরুজনের সঙ্গে আলচনাতে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম হতে পারে। কোনও গঠনমূলক কাজের জন্য উন্নতি হতে পারে। সন্তানের কোনও আবদার রাখতে খরচ বৃদ্ধি পাবে। সকলে মিলে দূরে বেড়ানোর আলোচনা ভেস্তে যেতে পারে। 
আপনার শুভ রং পিত হলুদ। শুভ সংখ্যা ৭২। শুভ দিক পূর্বদিক। শুভ রত্ন পোখরাজ।

1012

মকর– সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে চলছে। খরচ বৃদ্ধি পেতে পারে। কাজের জন্য নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে কোনও বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। বাড়িতে কোনও আত্মীয়র কারণে শত্রুতার জন্য স্বামী-স্ত্রীর বিবাদ বাড়তে পারে। ব্যবসার দিকে ফল ভাল হবে, তবে শেষের দিকে আর্থিক সমস্যার যোগ। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।
আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৬৮। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1112

কুম্ভ– অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে টাকার ব্যপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রিয়জনের থেকে আঘাত পেয়ে মানসিক চাপ বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। সন্তানের জন্য পড়াশুনোর খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের বিষয়ে চিন্তা বাড়তে পারে। প্রচুর উদ্দ্যমে কাজ করা সত্ত্বেও মনের মত কাজ হবে না। শৌখিনতার জন্য অর্থ খরচ বৃদ্ধি পাবে। আইন সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
আপনার শুভ রং কালচে নীল। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1212

মীন– সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। এই সপ্তাহে বাড়তি কথা বিপদ বাড়াতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি করতে পারবেন। আটকে থাকা পাওনা আদায় হবে।সপ্তাহের প্রথম দিকে কোনও পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল খবর পেতে পারেন। তবে অর্থের ব্যপারে একটু চাপ থাকতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। 
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৪৯। শুভ দিক  উত্তর পূর্ব দিক। শুভ রত্ন  পিত মুক্ত।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক সময় পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: আজ আয়ের নতুন উত্স তৈরি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: আজ আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Exam Stress: পরীক্ষার টেনশন কমাবে বাস্তু টিপসে, জেনে নিন এই ৫টি সহজ টিপস
Recommended image5
পকেট ফাঁকা? মা লক্ষ্মীকে ঘরে বাঁধুন রুপোর এই টোটকায়, খুলবে আয়ের দরজা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved