MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • কেমন কাটবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ , দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

কেমন কাটবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ , দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Deblina Dey
| Updated : Jan 24 2021, 01:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ– অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে। ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে। সপ্তাহের প্রথমে ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছারা হতে পারে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। বাবার সঙ্গে মতের অমিল হতে পারে।  সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হবেন। সপ্তাহের শেষের দিকে লিভারের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– অপরের থেকে অপদস্ত হওয়ার সম্ভাবনা বেশি। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল। সন্তানকে নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। শারীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে।  সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। কোনও আত্মীয় থেকে আপনার উপকার হতে পারে। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। 
 

312

মিথুন– সন্তানের স্বভাব নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। বাড়িতে কোনও নতুন অতিথির আগমনের খবর পাবেন। ব্যবসার ফল ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ভাল করে ভাবনা চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসায় পা বাড়ানো উচিৎ। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। কোনও শত্রুর জন্য পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। কাজের জন্য ভবিষ্যতে বিদেশে যাওয়ার খবর পাবেন। নিজের দোষেই মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। 

412

কর্কট– পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। কোনও প্রতিযোগীতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। পড়াশুনাতে ফল ভালো হবে। এই সপ্তাহে শরীর নিয়ে চিন্তার হতে পারে। প্রেমের কারণে মানসিক কষ্ট আসতে পারে। দূরের কোনও আত্মীয়ের থেকে খারাপ খবর আসতে পারে। ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। বিনিয়োগ বেশি করা ভালো হবে না। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। 

512

সিংহ–  সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট  বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। সপ্তাহের প্রথম দিকে স্ত্রীর শরীর নিয়ে কিছু খরচ বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদের যোগ রয়েছে। বন্ধু বেশী কোনও শত্রুর জন্য ব্যবসার ক্ষতি হতে পারে।  কোনও কারনে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বিবাহ ব্যপারে কোনও আলোচনা না করাই ভাল হবে। শরীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে।

612

কন্যা–  অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। পরিশ্রম করেও ভাল পারিশ্রমিক পাবেন না। সঙ্গীর শরীর নিয়ে চিন্তার সম্ভাবনা রয়েছে। শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। কাজের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সাহায্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। জমি ক্রয় বিক্রয়ের যোগ রয়েছে। বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। 

712

তুলা–  অফিসে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে। শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে।  নিজের কাজের ওপর গর্ভবোধ হবে। সপ্তাহের প্রথম দিকে পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরিক সমস্যা হতে পারে। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন। বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। 

812

বৃশ্চিক–  নতুন কোনও আয়ের সন্ধান আসতে পারে। চাকুরিজীবীদের জন্য চাপ বাড়তে পারে। এই সপ্তাহ ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে। প্রথম দিকে খরচ বাড়বে এবং অপরের জন্য সংসারে অশান্তি হতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে অভাবের যোগ দেখা যাচ্ছে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। শ্বশুরবাড়ি থেকে কোনও প্রকার পাওনা হতে পারে। ব্যবসায় কোনও কর্মচারীকে নিয়ে সমস্যা হতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। পরিবারের সকলকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। কোনও প্রিয়জনের থেকে কষ্ট পেতে পারেন। 

912

ধনু -  সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা হতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ হতে পারে। সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে খুব আশান্তি হতে পারে। অর্থ নিয়ে একটু চাপ বাড়তে পারে। শিল্পীদের জন্য সময় খুব ভাল। কাজের জন্য নতুন কোনও চেষ্টা বাড়তে পারে। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হবে। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বাড়ির কাজের জন্য অফিসে ব্যঘাত হতে পারে। তবে শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। 

1012

মকর -  সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। পায়ে ব্যাথা নিয়ে কোনও প্রকার সমস্যা বাড়তে পারে। বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। সপ্তাহের প্রথম দিকে অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। নিয়মিত কাজে বাধা আসতে পারে। গুরুজনের সঙ্গে কোনও আলোচনা করে তবে সিদ্ধান্ত গ্রহণ করুন। বিবাহিত জীবন ভাল কাটবে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময়। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার হবেন। ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। টাকা পয়সা বুঝে খরচ করুন, ব্যয় বহুল সময়। 

1112

কুম্ভ–  বেকারদের আশা পূরন না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন।  জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। চেষ্টার সাফল্য মিলতে পারে। সঙ্গীর জন্য সংসারে কোনও বিবাদের মীমাংসা হতে পারে। আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারবেন না। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। সপ্তাহের শেষের দিকে ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। 
 

1212

মীন– সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসবে। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। চেষ্টার সাফল্য আসতে পারে। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য খুব ভাল সময়। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অফিসে কোনও ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। অর্থ ভাগ্য মধ্যম থাকবে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভাল সময়। শারীরিক দুর্বলতা থাকবে। বাড়িতে কোনও আনন্দ অনুষ্ঠান হতে পারে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: সপ্তমীর দিন ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন দিন কেমন কাটবে, রইল মহা সপ্তমীর রাশিফল
Recommended image3
Daily Horoscope: আজ ষষ্ঠীর দিন, জেনে নিন কোন রাশির কেমন কাটবে? রইল দৈনিক রাশিফল
Recommended image4
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন কেমন কাটবে পঞ্চমীর দিন, রইল ১৫ অক্টোবরের দৈনিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved